By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: শাবানা-ববিতা-সুচরিতাদের নাচের গুরু তিনি
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
বিনোদন

শাবানা-ববিতা-সুচরিতাদের নাচের গুরু তিনি

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ২২, ২০২৬ ২:০৭ অপরাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ২২, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ ঢাকাই চলচ্চিত্রের প্রবীণ অভিনেতা ও নৃত্য পরিচালক ইলিয়াস জাভেদের মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। ক্যানসারে আক্রান্ত হয়ে ৮২ বছর বয়সে তিনি মারা যান। বুধবার সন্ধ্যায় রাজধানীর উত্তরার একটি কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

ইলিয়াস জাভেদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও অভিনেতা মিশা সওদাগর। খবর পেয়ে তিনি ছুটে যান জানাজা ও দাফনে। স্মৃতিচারণা করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মিশা সওদাগর। তিনি বলেন, ‘উনি অসংখ্য শিল্পীকে নাচ শিখিয়েছেন। আমাদের সঙ্গে বাবার মতো ব্যবহার করতেন, বাবা ডাকতাম তাঁকে। শাবানা, ববিতা, সুচরিতা আপুদের নাচ উনিই শিখিয়েছেন। তাঁর ছাত্রের সংখ্যা গুনে শেষ করা যাবে না।’ সবার কাছে প্রয়াত এই শিল্পীর জন্য দোয়া কামনা করেন তিনি।

আরেক সাক্ষাৎকারে মিশা সওদাগর বলেন, ‘ইলিয়াস জাভেদ ছিলেন বড় মাপের একজন শিল্পী। তিনি বাংলা চলচ্চিত্রে আধুনিক নৃত্যকে পর্দায় তুলে ধরেছেন। এমন একজন গুণী মানুষের জীবদ্দশায় রাষ্ট্রীয় বা প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পাওয়া উচিত ছিল।’
এর আগে ইলিয়াস জাভেদের মৃত্যুর খবর নিশ্চিত করে মিশা সওদাগর জানিয়েছিলেন, ক্যানসারে আক্রান্ত হওয়ার আগেও একবার স্ট্রোক করেছিলেন এই অভিনেতা। ২০২০ সাল থেকেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি।

ষাটের দশকে নৃত্য পরিচালক হিসেবে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন ইলিয়াস জাভেদ। কায়সার পাশা পরিচালিত উর্দু সিনেমা ‘মালান’–এ প্রথম নৃত্য পরিচালনার সুযোগ পান তিনি। পরে উর্দু সিনেমা ‘নয়া জিন্দেগি’র মাধ্যমে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন। ১৯৬৬ সালে মুক্তি পাওয়া পায়েল সিনেমায় নায়িকা শাবানার বিপরীতে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে।

দীর্ঘ কর্মজীবনে দুই শতাধিক সিনেমায় অভিনয় করেছেন ইলিয়াস জাভেদ। তাঁর অভিনীত ‘নিশান’ সিনেমার ‘চুপি চুপি বলো কেউ জেনে যাবে’ গানটি আজও দর্শক-শ্রোতাদের কাছে জনপ্রিয়। গানটিতে কণ্ঠ দিয়েছিলেন খুরশীদ আলম ও রুনা লায়লা।
অভিনয়ের পাশাপাশি জনপ্রিয় বহু গানের নৃত্যপরিচালক হিসেবেও তিনি স্মরণীয় হয়ে আছেন। ‘মালকা বানুর দেশেরে’, ‘মনের এ ছোট্ট ঘরে আগুন লেগেছে হায়রে’, ‘চাকবুম চাকবুম চাঁদনী রাতে’সহ অসংখ্য জনপ্রিয় গানের নৃত্য পরিচালনা করেছেন ইলিয়াস জাভেদ।
অভিনয় ও নৃত্যের মাধ্যমে বাংলা চলচ্চিত্রকে সমৃদ্ধ করা এই শিল্পীর মৃত্যুতে একটি যুগের অবসান ঘটল বলে মনে করছেন চলচ্চিত্রসংশ্লিষ্টরা।

দাঁত আসল নাকি নকল, অভিনেতার জন্মদিনে জেনে নিন সত্যি ঘটনা
গ্র্যামিতে রেকর্ড করলেন কেনড্রিক লামার
এই সিনেমা ভুলবেন কীভাবে
নিপীড়িত নারীর জীবন যাতনার নাটক ‘গন্ধসূত্র’
অস্ট্রেলিয়ায় রাষ্ট্রীয় সম্মাননা ‘ওএএম’ পেলেন বাংলাদেশের কামরুজ্জামান বালার্ক
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬

সর্বশেষ

‘রোকেয়া দিবসে’ রোকেয়া পাঠচক্রের শ্রদ্ধাঞ্জলী-“প্রান্তিক নারীর কণ্ঠস্বর হওয়ার প্রতিশ্রুতি”
ডিসেম্বর ৯, ২০২৫
সময় ও জীবনের সত্য ছুঁয়ে গেলেন গায়ক ইভান
মার্চ ৯, ২০২৬
ওসমান হাদিকে নিয়ে আমিরুল মোমেনীন মানিকের গান
জানুয়ারি ৭, ২০২৬
আজ ঢাকার বাতাসের মান কেমন?
ফেব্রুয়ারি ৫, ২০২৬
রোকেয়া দিবসের সমাপনী উপলক্ষে মহিলা পরিষদের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 
ডিসেম্বর ৬, ২০২৫
আইসিসি কীভাবে আয় করে, কারা কত টাকা পায়, ভারত কেন সবচেয়ে বেশি পায়
ফেব্রুয়ারি ৩, ২০২৬
কল্যাণী কি বলিউডেও আসছেন
জানুয়ারি ১৬, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
বিনোদন

জাতীয় চলচ্চিত্র পুরস্কার স্বচ্ছ ও জবাবদিহিমূলক হোক: শাকিব খান

Dailynarayanganj24
Dailynarayanganj24
ফেব্রুয়ারি ১৯, ২০২৬
দিল্লি হাইকোর্টের নির্দেশ অমান্য করে তুর্কমান গেট এলাকায় মসজিদের কাছে স্থাপনা গুঁড়িয়ে দিল পৌর কর্তৃপক্ষ
১০ ব্যান্ডের নতুন গান নিয়ে উৎসব
নতুন সংকটে ঢাকা–দিল্লি সম্পর্ক
ফিরছেন তমা, সঙ্গী মোশাররফ ও রাজ
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?