By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: রমজান সামনে রেখে সৌদি আরবে কঠোর নির্দেশনা জারি
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
আন্তর্জাতিক

রমজান সামনে রেখে সৌদি আরবে কঠোর নির্দেশনা জারি

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ২২, ২০২৬ ২:৩৩ অপরাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ২২, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ পবিত্র রমজান মাসকে সামনে রেখে সৌদি আরবজুড়ে মসজিদগুলোর জন্য নতুন ও কঠোর নির্দেশনা জারি করেছে দেশটির ইসলামবিষয়ক মন্ত্রণালয়। এসব নির্দেশনা ইমাম, মুয়াজ্জিন ও মসজিদের অন্যান্য কর্মীদের জন্য প্রযোজ্য হবে। মন্ত্রণালয়ের জারি করা সার্কুলারে বলা হয়েছে, রমজান মাসে মসজিদের কর্মীদের পূর্ণ উপস্থিতি নিশ্চিত করতে হবে। কেবল জরুরি প্রয়োজন ছাড়া অনুপস্থিতি অনুমোদনযোগ্য নয়, তাও অবশ্যই সরকারি অনুমতি নিয়ে এবং বিকল্প দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি নির্ধারণের মাধ্যমে ছুটি নিতে হবে। খবর গালফ নিউজের।

নির্দেশনায় নামাজের সময়সূচি উম্মুল কুরা ক্যালেন্ডার অনুযায়ী কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে। এশার আজান নির্ধারিত সময়ে দিতে হবে এবং এশা ও ফজরের ক্ষেত্রে আজান ও জামাতের মাঝখানে ১৫ মিনিট বিরতি রাখতে বলা হয়েছে, যাতে মুসল্লিদের অংশগ্রহণ সহজ হয়। রমজানের শেষ দশ দিনে তাহাজ্জুদের নামাজ এমনভাবে শেষ করতে বলা হয়েছে, যাতে ভোরের আগে মুসল্লিদের কষ্ট না হয়।

কুনুতের দোয়ার ক্ষেত্রে নবী (সা.)-এর সুন্নাহ অনুসরণের ওপর জোর দিয়ে বলা হয়েছে-দোয়া হবে বিনয়ী ও সংযত, অতিরিক্ত দীর্ঘ বা ছন্দময় হওয়া যাবে না। পাশাপাশি রমজানজুড়ে মুসল্লিদের জন্য ধর্মীয় বয়ান ও শিক্ষা দেয়ার উৎসাহ দেয়া হয়েছে।

মসজিদের ভেতরে স্থাপিত সিসিটিভি ক্যামেরা দিয়ে নামাজরত মুসল্লি বা ইমামকে ধারণ করা যাবে না এবং নামাজ সরাসরি সম্প্রচার বা লাইভ স্ট্রিম নিষিদ্ধ করা হয়েছে। মসজিদে বা আশপাশে ভিক্ষা করা কঠোরভাবে নিষিদ্ধ, এবং জাকাত ও দান যেন সঠিক ও বৈধ খাতে পৌঁছায়—সে বিষয়ে মুসল্লিদের সতর্ক থাকতে বলা হয়েছে।

ইতিকাফ পালনকারীদের নিবন্ধন, নন-সৌদি নাগরিকদের ক্ষেত্রে স্পনসর অনুমোদন, ইফতার কর্মসূচির জন্য নগদ অর্থ সংগ্রহ নিষিদ্ধ, নির্ধারিত স্থানে ইফতার আয়োজন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপরও কড়া নির্দেশনা দেয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এসব পদক্ষেপের লক্ষ্য হলো রমজানে মসজিদে নিরাপদ, সুশৃঙ্খল ও আধ্যাত্মিক পরিবেশ নিশ্চিত করা।

ইসরায়েলি আগ্রাসন
আইএমএফ’র ঋণ নিয়ে রিজার্ভ বাড়ানোর দরকার নেই: গভর্নর
যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্ক: ফ্লোরিডায় এবার ট্রাম্প-নেতানিয়াহুর মধ্যে কী কথা হবে
ইসরায়েলি সংবাদমাধ্যম ‘হারেৎজ’ বর্জনের ঘোষণা নেতানিয়াহু সরকারের
‘মোদি ট্রাম্পকে ফোন করেননি’, তাই কি ভেস্তে গেছে দুদেশের বাণিজ্য চুক্তি  
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, ফেব্রু ১০, ২০২৬

সর্বশেষ

আমি জনসভায় জিয়া পরিবারের কথায় আসছি –টিপু
নভেম্বর ২৭, ২০২৫
খালেদা জিয়া সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লার মানুষের জন্য অনেক কিছু করেছেন …. গিয়াসউদ্দিন
জানুয়ারি ৩, ২০২৬
জানুয়ারির শীতের হাওয়ায় কি ভাগ্য বদলাবে এই ৭ তারকার
ডিসেম্বর ২৯, ২০২৫
বন্দরে কিশোরী গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার
ডিসেম্বর ৬, ২০২৫
বস্তাভর্তি করে ৬০০ বাংলাদেশির পাসপোর্ট ফেরত পাঠাল হাইকমিশন
জানুয়ারি ২৮, ২০২৬
ওটিটিতে আলোচিত সেই সিনেমা, আরও যা দেখবেন
ফেব্রুয়ারি ৭, ২০২৬
অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগে যুক্তরাষ্ট্রে ভারতীয় বংশোদ্ভূত তরুণ গ্রেপ্তার
ডিসেম্বর ২৭, ২০২৫

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
চাকুরী

নিয়োগ

Dailynarayanganj24
Dailynarayanganj24
ডিসেম্বর ১৭, ২০২৫
বছর শেষে আলোচনার শীর্ষে ৩ ধারাবাহিক
বেলুচিস্তানে শুধু সামরিক শক্তি দিয়ে কি রক্তক্ষয়ী সংঘাত শেষ হবে
তারেক রহমানের গণসংবর্ধনায়ঃ শক্তির জানান দিবে নারায়ণগঞ্জ বিএনপি
টানা ৫ দিনের ছুটিতে যাচ্ছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?