By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: টানা ৩ দফা বৃদ্ধির পর এবার কমলো স্বর্ণের দাম
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
অর্থনীতি

টানা ৩ দফা বৃদ্ধির পর এবার কমলো স্বর্ণের দাম

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ২২, ২০২৬ ২:১০ অপরাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ২২, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ টানা তিন দফা রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে সামান্য পতন দেখা গেছে। গ্রিনল্যান্ড ইস্যুতে উত্তেজনা কমে আসায় ঝুঁকিপূর্ণ সম্পদের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ে, যার প্রভাব পড়ে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচিত স্বর্ণের ওপর। পাশাপাশি, নিকট ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সুদহার কমার সম্ভাবনা কমে যাওয়াও দামে চাপ সৃষ্টি করেছে। খবর রয়টার্সের।

গ্রিনিচ মান সময় সকাল ১০টা ১৭ মিনিটে স্পট স্বর্ণের দাম কমে ০ দশমিক ৩ শতাংশ নেমে দাঁড়ায় আউন্সপ্রতি ৪ হাজার ৮২৪ দশমিক ১৮ ডলারে। এর আগে লেনদেনের একপর্যায়ে দাম প্রায় ১ শতাংশ পর্যন্ত নেমে গিয়েছিল।

ফেব্রুয়ারি ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচার্সের দাম ০ দশমিক ২ শতাংশ কমে আউন্সপ্রতি ৪ হাজার ৮২৬ ডলারে লেনদেন হয়েছে।

এদিকে দেশের বাজারে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) স্বর্ণ ভরিতে ২ লাখ ৫২ হাজার ৪৬৭ টাকায় বিক্রি হবে। বুধবার (২১ জানুয়ারি) স্বর্ণ ভরিতে ৮ হাজার ৩৩৯ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৫২ হাজার ৪৬৭ টাকা। যা দেশের বাজারে মূল্যবান এই ধাতুর সর্বোচ্চ দাম। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪০ হাজার ৯৭৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৬ হাজার ৫৬৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৯ হাজার ৬৫৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

মধ্যপ্রাচ্যে সংঘাতে দুশ্চিন্তায় বাংলাদেশের রপ্তানিকারকেরা
সূচকের উত্থানে পুঁজিবাজারে স্বস্তি: ডিএসইর বাজার মূলধন বাড়ল ১ হাজার ৭ কোটি টাকা
৮ হাজার কোটি টাকার রপ্তানি পণ্য আটকা
মার্চের মধ্যে খেলাপি ঋণের হার ২৫ শতাংশে নামানোর নির্দেশ গভর্নরের
দেশের বাজারে আজ স্বর্ণের দাম
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬

সর্বশেষ

কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, দেখে নিন কে কার মুখোমুখি
জানুয়ারি ৭, ২০২৬
ফিরেই সাড়া ফেলল আলোচিত সেই সিরিজ
জানুয়ারি ১৪, ২০২৬
আফগানিস্তান–পাকিস্তান সীমান্তে উত্তেজনা শিগগিরই থামছে না
ফেব্রুয়ারি ২৮, ২০২৬
দেশে টানা ২ দিন বৃষ্টির আভাস দিলো আবহাওয়া অফিস
ফেব্রুয়ারি ২০, ২০২৬
বোমা ফাটিয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি
ফেব্রুয়ারি ২৮, ২০২৬
বেগম খালেদা জিয়ার মাগফেরাতে জাগ্রত যুব সংসদের দোয়া
জানুয়ারি ২, ২০২৬
আচমকা রক্তচাপ কমলে যেসব লক্ষণ দেখলেই সতর্ক হবেন
জানুয়ারি ১২, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
আন্তর্জাতিক

গাজায় ট্রাম্পের ‘শান্তি পর্ষদে’ রুবিও, ব্লেয়ারসহ আরও কারা থাকছেন

Dailynarayanganj24
Dailynarayanganj24
জানুয়ারি ১৭, ২০২৬
গাজার জন্য ৫০০ কোটি ডলার সহায়তার প্রতিশ্রুতি আসবে শান্তি পর্ষদ থেকে: ট্রাম্প
৭ জেলায় সমাবেশ করে ভোরে ঢাকায় ফিরলেন তারেক রহমান
নিয়োগ
রমজানে নফল ইবাদতের গুরুত্ব
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?