By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: আবুল কালামকে জয়ী করতে মহানগর বিএনপির ঐক্যবদ্ধ প্রচেষ্টা, ভূমিকায়- এড. টিপু
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
প্রচ্ছদবন্দরমহানগররাজনীতিসদর

আবুল কালামকে জয়ী করতে মহানগর বিএনপির ঐক্যবদ্ধ প্রচেষ্টা, ভূমিকায়- এড. টিপু

Dailynarayanganj 24 .com
Last updated: জানুয়ারি ২২, ২০২৬ ৭:৫২ অপরাহ্ণ
Dailynarayanganj 24 .com
Published: জানুয়ারি ২২, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট আবুল কালামকে বিজয়ী করতে মহানগর বিএনপির তৃণমূল নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছেন। এই লক্ষ্যকে সামনে রেখে জাতীয়তাবাদী দল বিএনপির ঐতিহ্যবাহী প্রতীক ধানের শীষের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার মহানগর বিএনপির অন্তর্গত ১৭ ও ১৮ নং ওয়ার্ডে প্রথম দিনের গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়। এ সময় ধানের শীষের পক্ষে ভোট চেয়ে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট আবুল কালাম ১৭ ও ১৮ নং ওয়ার্ডের সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ জনগণের সঙ্গে নিয়ে গণসংযোগ করেন। গণসংযোগ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে এডভোকেট আবুল কালাম বলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। ধানের শীষের বিজয়ের মাধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে আনা হবে, তুমি আরো বলেন নারায়ণগঞ্জে অন্তর্ভুক্ত যে সমস্ত কাজগুলো অসমাপ্তি আছে, এই কাজগুলো আমি ইনশাল্লাহ শেষ করার চেষ্টা করব এবং মানুষের দুঃখ দুর্দশা লাগব করব। প্রথম দিনের গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে সৈয়দনগর, আল-আমিন নগর, শীতলক্ষ্যার মোড়, নল্লাপাড়া, নয়াপাড়া, পাইকপাড়া, বাবুরাইল ছোট কবরস্থান এলাকা ও জললারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ব্যাপক গণসংযোগ করা হয়। এই কর্মসূচির শুরু থেকে শেষ পর্যন্ত সক্রিয় ও নেতৃত্বমূলক ভূমিকা পালন করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু। তাঁর সুদৃঢ় নেতৃত্ব ও সাংগঠনিক দক্ষতাকে কেন্দ্র করে নেতাকর্মীরা আরও ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। মহানগর বিএনপির তৃণমূল থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সদস্য সচিব টিপুর প্রতি আস্থা ও বিশ্বাস প্রকাশ করেন। সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, বিএনপির মনোনীত প্রার্থী এডভোকেট আবুল কালামকে যে কোনো মূল্যে জয়ী করে বিজয়ের মালা আমাদের ঘরে তুলে আনতে হবে। আজ প্রচারণার প্রথম দিনেই এলাকাবাসী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো, যা আমাদেরকে নতুন আশার সঞ্চার করেছে। জনগণের এই ব্যাপক সাড়া প্রমাণ করে—মানুষ আবুল কালামকে ইতোমধ্যেই আপন করে নিয়েছে এবং তাকে তাদের প্রতিনিধি হিসেবে মেনে নিয়েছে। তিনি আরও বলেন, আমরা শতভাগ আশাবাদী যে আগামী ১২ই ফেব্রুয়ারি ইনশাল্লাহ বিজয়ের মালা জাতীয়তাবাদী দল বিএনপির ঘরেই উঠবে। দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা এবং সাধারণ মানুষের ভালোবাসা ও সমর্থনের মাধ্যমেই এডভোকেট আবুল কালামকে জয়ী করে জাতীয় সংসদে পাঠানো হবে। গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার এই লড়াইয়ে জনগণই আমাদের সবচেয়ে বড় শক্তি। গণসংযোগে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান, যুগ্ম আহ্বায়ক হাতেম মোহাম্মদ রেজা রিপন, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, ১৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আল আরিফ, ১৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদকসহ ১৭ ও ১৮ নং ওয়ার্ডের শত শত নেতাকর্মী। মহানগরের সিনিয়র সদস্য মোঃ আওলাদ হোসেন উপস্থিত নেতাকর্মীরা বলেন, ধানের শীষের পক্ষে এই গণসংযোগ জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং আগামী দিনে এই ঐক্যই নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির বিজয় নিশ্চিত করবে।

জনতার হাটসভা‘মাথাল’ মার্কায় বিকল্প জনরাজনীতির ডাক দিলেন অঞ্জন দাস
বিএনপি ক্ষমতায় আসলে ৫০ লক্ষ নারীকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে– শাখাওয়াত
‘রোকেয়া দিবসে’ রোকেয়া পাঠচক্রের শ্রদ্ধাঞ্জলী-“প্রান্তিক নারীর কণ্ঠস্বর হওয়ার প্রতিশ্রুতি”
সদর উপজেলায় শব্দদূষনের অভিযোগে পরিবহনকে জরিমানা
সাংবাদিক শওকত আলী সৈকতের বাবার মৃত্যুতে প্রেস ক্লাবের শোক
Share This Article
Facebook Email Print
সোমবার, ফেব্রু ৯, ২০২৬

সর্বশেষ

ওলকপির তিনটি বড় উপকারিতা—রোগ প্রতিরোধী, হজমে সহায়ক ও হার্টের জন্য ভালো
জানুয়ারি ৫, ২০২৬
১০ ব্যান্ডের নতুন গান নিয়ে উৎসব
ডিসেম্বর ৩০, ২০২৫
শান্তি চান সামান্থা
ডিসেম্বর ১৯, ২০২৫
নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পর্শে শ্রমিক নিহত, দগ্ধ ৩
নভেম্বর ৭, ২০২৫
জাতীয় পার্টির সাবেক নেতা গোলাম মসিহ্ এখন হাত পাখার প্রার্থী
ডিসেম্বর ৭, ২০২৫
২০২৬ সালে অনানুষ্ঠানিক খাতে কাজ করবেন ২১০ কোটি শ্রমিক: আইএলও
জানুয়ারি ১৪, ২০২৬
সত্যিই কি ‘প্রিন্স’ থেকে শাকিবের নায়িকা বাদ পড়ছেন
জানুয়ারি ৫, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
অর্থনীতি

মার্চের মধ্যে খেলাপি ঋণের হার ২৫ শতাংশে নামানোর নির্দেশ গভর্নরের

Dailynarayanganj24
Dailynarayanganj24
জানুয়ারি ১২, ২০২৬
নতুন সিনেমায় বিদ্যা সিনহা মিম
বুধবার নারায়ণগঞ্জে আসছেন এনসিপি আহবায়ক নাহিদ ইসলাম
নতুন ও আলোকিত সোনারগাঁ গড়ার অঙ্গীকার নিয়ে সাংবাদিকদের সাথে অঞ্জন দাসের মতবিনিময়
বার্সেলোনার ‘নতুন ইনিয়েস্তা’ খ্যাতি পাওয়া কে এই ফিলিপাইনের ফুটবলার
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?