ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ বাংলাদেশ নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ–০৩ আসনের প্রার্থী গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার নির্বাহী সমন্বয়কারী ও গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় সহ-সভাপ্রধান জননেতা অঞ্জন দাস–এর অনুকূলে দলীয় প্রতীক ‘মাথাল’ বরাদ্দ দিয়েছে যা নারায়ণগঞ্জে দমন, চাঁদাবাজি ও পুরনো শাসনের রাজনীতির বিরুদ্ধে জনগণের প্রতিরোধ ও পরিবর্তনের লড়াইকে আনুষ্ঠানিক রূপ দিল।
অঞ্জন দাস বলেন, “মাথাল কোনো ভয় বা দখলদারির প্রতীক নয় মাথাল হলো অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ, ন্যায় ও মানুষের অধিকারের প্রতীক।”
“এই নির্বাচন শুধু একজন প্রার্থী বাছাইয়ের নয় এটি পুরনো দমনমূলক রাজনীতির বিরুদ্ধে জনগণের গণভোট। তাই আমি নারায়ণগঞ্জের সকল ভোটারকে আহ্বান জানাই ‘মাথাল’মার্কায় ভোট দিন এবং গণভোটে নির্ভয়ে ‘হ্যাঁ’ভোট দিন।”
অঞ্জন দাস আরও বলেন, “ভয় নয়, ভোটই আমাদের শক্তি। জনগণের রায়েই পরিবর্তন আসবে।”

