By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: হাজারো মানুষের রিজিকের প্রশ্নে ‘মানবতার ফেরিওয়ালা’ হয়ে এসেছিলেন টিপু ভাই: মনির
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
বিশেষ প্রতিবেদনমহানগরসদর

হাজারো মানুষের রিজিকের প্রশ্নে ‘মানবতার ফেরিওয়ালা’ হয়ে এসেছিলেন টিপু ভাই: মনির

Dailynarayanganj 24 .com
Last updated: জানুয়ারি ২০, ২০২৬ ৫:২৪ অপরাহ্ণ
Dailynarayanganj 24 .com
Published: জানুয়ারি ২০, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ গঞ্জে আলী খালের উপর নারায়ণগঞ্জ জেলা মাইক্রোবাস ট্যাক্সি মালিক সমিতির প্রস্তাবিত জায়গা নির্ধারণ নিয়ে সম্প্রতি নানা আলোচনা শুরু হয়েছে। নির্ধারিত ওই জায়গায় স্ট্যান্ড প্রসঙ্গে একটি পক্ষ দাবি করেছেন, সরকারি জায়গা তথা গঞ্জে আলী খাল’র উপর স্ট্যান্ড নির্মিত হলে পানি প্রবাহ কমে যাবে এবং নানা সমস্যার দেখা দেওয়ার আশঙ্কা প্রকাশ করেন তারা। বিপরীতে এমন বক্তব্যের নিন্দা জানিয়েছেন ট্যাক্সি মালিক সমিতির কার্যকরী পরিষদ নেতৃবৃন্দ। তাদের দাবি, যেখানে হাজারো মানুষের রিজিকের প্রশ্ন সেখানে মানবতার ফেরিওয়ালা হয়ে আমাদের মাথায় হাত রেখেছেন অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু ভাই। অথচ, এই ব্যক্তিকে জড়িয়ে নানারকম কুৎসা রটানো হচ্ছে!

এদিকে, নারায়ণগঞ্জ জেলা মাইক্রোবাস ট্যাক্সি মালিক সমিতির কার্যকরী পরিষদের সভাপতি মো. মনির হোসেন বলেছেন, আপনারা দীর্ঘদিন ধরে এই স্ট্যান্ডে ব্যবসা করছি। আমরা বিভিন্ন জায়গা ঘুরে সর্বশেষ এখানে (চাঁনমারি) এসেছি। অথচ, এতো বছরের পর বছর পার হলেও আমরা স্থায়ী কোন জায়গা পাইনি। পর্যায়ক্রমে আমরা হেনস্থার শিকার; কিন্তু কেনো? যদি হিসেব করি তাহলে এখানে আট থেকে দশ হাজার মানুষের কর্মসংস্থান।

গতকাল (২০ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জ জেলা ট্যাক্সি মালিক সমিতি স্ট্যান্ডে আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

মনির হোসেন বলেন, যেখানে ৮ থেকে ১০ হাজার মানুষের রিজিকের প্রশ্ন সেখানে আমাদের কিভাবে অস্থায়ী জায়গায় রাখা হয়! আমরা সরকারি প্রতিষ্ঠানে সহযোগিতার কথা বলে এসেছি; এখনও বলছি। নানানভাবে আমাদের এই জায়গা ছাড়ার জন্য চাপ প্রয়োগ করা হচ্ছে। অথচ, বিকল্প কোন স্থান এখনো পর্যন্ত বরাদ্দ পাইনি আমরা। কিভাবে আমাদের জন্য বিকল্প পথ তৈরী না করে রিজিক কেড়ে নেয়া হয়?

গঞ্জে আলী খালের জায়গা এবং বিএনপি নেতা অ্যাডভোকেট টিপুর প্রসঙ্গ তুলে তিনি আরও বলেন, আমাদের এতো এতো সমস্যার সমাধানের জন্য এগিয়ে এসেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। তার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আছি। কারণ সর্ব বিপদ আপদে এই মানুষটাকেই আমরা কাছে পাই। এই জায়গা সংক্রান্ত বিষয়েও আমরা টিপু ভাইয়ের দ্বারস্থ হয়েছিলাম। বিকল্প স্থান হিসেবে গঞ্জে আলী খালের ওই অংশের কথা বলেছিলাম। আমাদের দাবির প্ররিপ্রেক্ষিতে- তিনি তার সাধ্য অনুযায়ী আমাদের প্রাথমিক ওই স্থানটার ব্যবস্থা করে দিয়েছেন। অথচ, লক্ষ্য করছি কিছু পত্র পত্রিকা টিপু ভাইয়ের শ্রমিক বান্ধব কাজকে উল্টো বানিয়ে জণগনের সামনে তুলে ধরছেন। আমি সাংবাদিকদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা খোঁজ খবর না নিয়ে; যাচাই বাছাই না করে কিভাবে এসকল উদ্ভট তথ্য প্রকাশ করতে পারেন!

মো. মনির হোসেন বলেন, আলোচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হোক। এটা কোন খামখেয়ালী প্রসঙ্গ নয়; এখানে হাজারো মানুষের রিজিকের প্রশ্ন জড়িয়ে আছে। এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ট্যাক্সি মালিক সমিতি কার্যকরী পরিষদের সকল নেতৃবৃন্দ।

নারায়ণগঞ্জে সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতের দাবি কাসেমীর
খোদাভীরু লোকের শাসন ছাড়া কল্যাণরাষ্ট্র সম্ভব নয়-গোলাম মসীহ
গাড়িতে গুলি, বাড়িতে হামলা প্রচারে বাধায় বাড়ছে শঙ্কা
সিদ্ধিরগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কৃষক দলের দোয়া
সোনারগাঁয়ে ৪০ কেজি গাঁজাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, ফেব্রু ১০, ২০২৬

সর্বশেষ

সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে স্বর্ণ ও রুপার দাম
ডিসেম্বর ২২, ২০২৫
সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ৯ জানুয়ারি সকালে নয়, হবে বিকেলে
জানুয়ারি ৪, ২০২৬
ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি ঘিরে দফায় দফায় সংঘর্ষ
ফেব্রুয়ারি ৭, ২০২৬
৮২ রানে অ্যাডিলেড আর ১১ দিনে অ্যাশেজ জিতল অস্ট্রেলিয়া
ডিসেম্বর ২১, ২০২৫
সকালে না রাতে, খাওয়ার আগে নাকি পরে, কখন দাঁত ব্রাশ করা ভালো?
ডিসেম্বর ১৯, ২০২৫
হকার যেন রাস্তার ওপর বসতে না পারে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসুন: এড.টিপু 
ডিসেম্বর ১৫, ২০২৫
বিএসএফের হাতে আটকের পর মৃত্যু
জানুয়ারি ৬, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
ফতুল্লারাজনীতি

নারায়ণগঞ্জ-৪ আসনে ইসলামী আন্দোলন মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ইসমাইল সিরাজীর ব্যাপক গণসংযোগ

Dailynarayanganj 24 .com
Dailynarayanganj 24 .com
নভেম্বর ৯, ২০২৫
পেঁয়াজ ও নাজিরশাইল চালের দাম কমেছে, মসুর ডাল বেড়েছে
৫০তম বিসিএস প্রিলিমিনারি: ২ লাখ ৯০ হাজার প্রার্থীর জন্য একগুচ্ছ নির্দেশনা পিএসসির
ঢাকা চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ৫৮ সিনেমা
১৯৭১ সালের ২৯ নভেম্বর বক্তাবলি গণহত্যা দিবস উপলক্ষে সমমনা’ র স্মরণসভা
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?