By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: সিরিয়ার সরকার ও দেশটির কুর্দি বাহিনী সংঘাত অবসানে সম্মত
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
আন্তর্জাতিক

সিরিয়ার সরকার ও দেশটির কুর্দি বাহিনী সংঘাত অবসানে সম্মত

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ১৯, ২০২৬ ৪:০১ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ১৯, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ সিরিয়ার সরকার ও দেশটির প্রধান সশস্ত্র কুর্দি বাহিনী গতকাল রোববার একটি বিস্তৃত চুক্তিতে সম্মত হয়েছে। চুক্তির আওতায় কুর্দিদের বেসামরিক ও সামরিক প্রশাসনকে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে একীভূত করা হবে।

এ চুক্তির মধ্য দিয়ে গত কয়েক দিনের তীব্র সংঘাতের অবসান হয়েছে। সাম্প্রতিক সংঘাতে সিরিয়ার সরকারি বাহিনী গুরুত্বপূর্ণ কিছু তেলক্ষেত্রসহ উল্লেখযোগ্য ভূখণ্ড পুনর্দখল করেছে।

যুক্তরাষ্ট্রের বিশেষ দূত টম ব্যারাক এ চুক্তিকে একটি ‘গুরুত্বপূর্ণ বাঁকবদল’ বলে উল্লেখ করেছেন। তবে তিনি বলেন, ‘পূর্ণাঙ্গ একীভূতকরণ চুক্তির বিস্তারিত চূড়ান্ত হয়নি। এখনো অনেক চ্যালেঞ্জ সামনে রয়ে গেছে।’

চুক্তির অধিকাংশ শর্ত কুর্দি-নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) বিপক্ষে গেছে। তাই এ চুক্তিকে সংগঠনটির জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। সংগঠনটি এক দশকের বেশি সময় ধরে সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে একটি আধা স্বায়ত্তশাসিত অঞ্চল পরিচালনা করে আসছিল।

এসডিএফ প্রধান মাজলুম আবদি এক বিবৃতিতে চুক্তির কথা নিশ্চিত করেছেন। এতে বলা হয়েছে, এসডিএফ দুটি আরব সংখ্যাগরিষ্ঠ প্রদেশ থেকে সরে যেতে সম্মত হয়েছে। প্রদেশটি দুটি হলো—দেইর আল-জোর ও রাক্কা। এর মধ্যে দেইর আল-জোর সিরিয়ার প্রধান তেল ও গম উৎপাদনকারী অঞ্চল এবং ফোরাত নদীর তীরবর্তী রাক্কা গুরুত্বপূর্ণ জলবিদ্যুৎ বাঁধের জন্য বিখ্যাত।

২০২৪ সালের শেষের দিকে বিভিন্ন বিদ্রোহীদের গোষ্ঠীর হাতে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতন হয়। অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন আহমেদ আল-শারা। শারার ইসলামপন্থী সরকার শুরু থেকে এসডিএফকে কেন্দ্রীয় সরকারের সঙ্গে একীভূত করতে চেষ্টা করে। উদার ও ধর্মনিরপেক্ষ এসডিএফ তাতে এত দিন রাজি হয়নি; কিন্তু যুক্তরাষ্ট্রের চাপে কুর্দিদের স্বায়ত্তশাসনের দাবিতে উচ্চকণ্ঠ সংগঠনটি শেষ পর্যন্ত তা করতে বাধ্য হলো।

সিরিয়ার সরকার ও এসডিএফের মধ্যে ১৪ দফার ভিত্তিতে চুক্তি হয়েছে। এতে সরকারের পক্ষে প্রেসিডেন্ট শারা ও এসডিএফের পক্ষে আবদি স্বাক্ষর করেছেন। তবে তাঁরা একই জায়গা বসে চুক্তিতে সই করেননি।

কুর্দি সংবাদমাধ্যম জানিয়েছে, আবদি আজ সোমবার রাজধানী দামেস্কে গিয়ে শারার সঙ্গে বৈঠক করবেন। বৈঠক শেষে নিজ অঞ্চলে ফিরে তিনি চুক্তির বিস্তারিত জনসমক্ষে প্রকাশ করবেন।

ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যের দেশে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে পাল্টা হামলার হুমকি তেহরানের
রমজান সামনে রেখে সৌদি আরবে কঠোর নির্দেশনা জারি
৫ হাজার কিলোমিটার পথ উড়ে কীভাবে ক্যালিফোর্নিয়ায় গেল গ্যালাপাগোসের অ্যালবাট্রস
ইতালিতে ফিলিস্তিনি সংগঠন হামাসের জন্য অর্থ সংগ্রহের অভিযোগে ৯ জন গ্রেপ্তার
ইরানের বিরুদ্ধে কঠিন পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, ফেব্রু ১০, ২০২৬

সর্বশেষ

সান্তোসের অবনমন ঠেকিয়ে চিকিৎসকের ছুরির নিচে যাচ্ছেন নেইমার
ডিসেম্বর ৮, ২০২৫
নারায়ণগঞ্জে যাত্রীবাহী লঞ্চে মুমূর্ষু শিশুকে কোস্ট গার্ডের চিকিৎসা সেবা
জানুয়ারি ২৪, ২০২৬
খাবারের টেবিলে বসেই কি বিশ্বকাপের দল নির্বাচন করছেন স্কালোনি
জানুয়ারি ৩১, ২০২৬
চুয়েটে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, উপস্থিতি ৮৭%
জানুয়ারি ১৭, ২০২৬
বিবিএস জরিপ
ডিসেম্বর ২১, ২০২৫
নির্বাচনে মাত্র ৪ শতাংশ নারী প্রার্থী কেন, দলগুলোর জবাবদিহি চান নারী অধিকারকর্মীরা
জানুয়ারি ১৩, ২০২৬
ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বড় দুঃসংবাদ – বাড়ছে খরচ
নভেম্বর ৩, ২০২৫

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
প্রচ্ছদবিশেষ প্রতিবেদনমহানগররাজনীতিসদর

ধানের শীষকে অবহেলা করার সুযোগ নেই– ফতেহ রেজা রিপন

Dailynarayanganj 24 .com
Dailynarayanganj 24 .com
নভেম্বর ২৬, ২০২৫
স্বর্ণের দামে বড় পতন
মাঠে ইতিহাস, সংবাদ সম্মেলনে স্বপ্ন আর গর্বের গল্প: নবী-ইসাখিলের দিনটা যেমন ছিল
সকাল থেকে টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
মেসির কাছে ক্ষমা চাইলেন মমতা, বিশৃঙ্খলায় ফিরলেন মাঝপথ থেকে
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?