By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: সালাহউদ্দিন আম্মারের মানসিক চিকিৎসা চেয়ে মানববন্ধন করবে ছাত্রদল
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
শিক্ষা

সালাহউদ্দিন আম্মারের মানসিক চিকিৎসা চেয়ে মানববন্ধন করবে ছাত্রদল

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ১৯, ২০২৬ ৩:৩৫ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ১৯, ২০২৬
Share
SHARE


ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃরাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের মানসিক চিকিৎসার দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি প্রদান এবং মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শাখা ছাত্রদলের সহদপ্তর সম্পাদক সিয়াম বিন আইয়ুব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে সাম্প্রতিক সময়ে ক্যাম্পাসে সংঘটিত বিভিন্ন অশোভন আচরণ ও উসকানিমূলক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে শিক্ষাবান্ধব ও শান্তিপূর্ণ পরিবেশ রক্ষায় এ কর্মসূচি দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

ঘোষণা অনুযায়ী, কর্মসূচি আজ সোমবার বেলা একটায় অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক কালে ক্যাম্পাসে সংঘটিত বিভিন্ন অশোভন আচরণ ও উত্তেজনাকর পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ক্যাম্পাসের শিক্ষাবান্ধব ও শান্তিপূর্ণ পরিবেশ রক্ষায় এবং সংশ্লিষ্ট রাকসু জিএস সালাহউদ্দিন আম্মারের মানসিক স্বাস্থ্য পরিস্থিতির মূল্যায়ন ও মনোসামাজিক সহায়তার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান ও মানববন্ধন কর্মসূচি পালিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কর্মসূচিতে প্রত্যেক হল ও অনুষদের নেতা-কর্মীকে অংশগ্রহণ করার জন্য বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী ও সাধারণ সম্পাদক সর্দার জহুরুল ইসলাম বিশেষ আহ্বান জানিয়েছেন।

কর্মসূচির বিষয়ে জানতে চাইলে শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী হোয়াটসঅ্যাপে লিখিতভাবে প্রথম আলোকে বলেন, ‘মানসিক চিকিৎসাকেন্দ্রের অবহেলায় দিন দিন রাবিতে উন্মাদের সংখ্যা বাড়ছে। এ রকমই এক বদ্ধ উন্মাদ সালাহউদ্দিন আম্মার। উপযুক্ত চিকিৎসার অভাবে সে ক্রমশ শিক্ষার্থী থেকে প্রশাসকের ভূমিকায় অভিনয়ের ভীমরতিমূলক জটিলে রোগে আক্রান্ত। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেশবরেণ্য মনোবিদ ও পূর্ণাঙ্গ মানসিক চিকিৎসাকেন্দ্র থাকা সত্ত্বেও উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়ের অবহেলায় মেধাবী শিক্ষার্থীটি মানসিক ভারসাম্য হারিয়ে অশোভন কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে। এতে করে শিক্ষক-শিক্ষার্থীদের সম্পর্কের মাঝে ফাটল দেখা দিচ্ছে।’

২৪ ঘণ্টার মধ্যে তাঁর সুচিকিৎসার ব্যবস্থা নেওয়া না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে উল্লেখ করে সুলতান আহমেদ রাহী লিখেছেন, ‘বারবার অনুরোধ সত্ত্বেও “মানসিক চিকিৎসাকেন্দ্র” তার সঠিক পরিচর্যা না করায় এহেন অছাত্রসুলভ কর্মকাণ্ড অব্যাহত রয়েছে। অনতিবিলম্বে রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মারের মানসিক চিকিৎসা করার যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে বিশেষ অনুরোধ জানাচ্ছি। চিকিৎসার ব্যাপারে কোনো ধরনের বৈষম্য বরদাস্ত করা হবে না, ২৪ ঘন্টার মধ্যে তার সুচিকিৎসার ব্যবস্থা গৃহিত না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।’

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রাজশাহী জেলা জিয়া পরিষদের সভাপতির টানানো ব্যানার ছিঁড়ে ফেলেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাহউদ্দিন আম্মার। বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বরের সামনে প্যারিস রোডে টানানো এ ব্যানার গতকাল দুপুরে ছিঁড়ে ফেলেন আম্মার। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে আম্মার তাঁর ফেসবুক পোস্টে জেলা জিয়া পরিষদের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষক মুহাম্মদ নেছার উদ্দিন তালুকদারকে বেলা দুইটার আগে ব্যানার খুলে নেওয়ার সময় বেঁধে দিয়েছিলেন।

এর আগে গত সেপ্টেম্বরে পোষ্য কোটা বহালের সিদ্ধান্তকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীনসহ একাধিক শিক্ষক-কর্মকর্তার সঙ্গে সালাহউদ্দিন আম্মারের হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। গত ১৭ ডিসেম্বর মেয়াদ শেষ হওয়া আওয়ামী লীগপন্থী ডিনদের পদত্যাগের সময় বেঁধে দেন এবং ডিনদের চেয়ারে দেখলে কুরুচিপূর্ণ মন্তব্য ও ‘বাকিটা বুঝিয়ে দেব’ ব লে হুঁশিয়ারি দেন। পরে তিনি সেই ডিনদের পদত্যাগপত্র লিখে এনে একে একে সবাইকে কল দেন এবং প্রশাসন ভবনের সব দপ্তরে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এমন পরিস্থিতিতে উপাচার্যের সঙ্গে বৈঠকে আওয়ামীপন্থী ছয় ডিন রুটিন দায়িত্ব পালনে অপারগতা জানান। এ ছাড়া ১৯ ডিসেম্বর আওয়ামী ফ্যাসিবাদের মদদপুষ্ট কোনো শিক্ষক-কর্মকর্তা চাকরি করলে তাঁদের প্রশাসনিক ভবনের সামনে বেঁধে রাখা হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি।

বুয়েটে প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম কবে শুরু, বিজ্ঞপ্তিতে জানানো হলো
রুয়েটে ওসমান হাদি হলের নামকরণ ও হত্যার বিচার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ 
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বেগম খালেদা জিয়ার সমাধিতে গভীর শ্রদ্ধা নিবেদন
জুনিয়র বৃত্তি পরীক্ষা—গণিত
হাঙ্গেরিতে বৃত্তিসহ পড়ার সুযোগ, আবেদনের শেষ সময় ১৫ জানুয়ারি
Share This Article
Facebook Email Print
বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

সর্বশেষ

ধীরে ধীরে প্রকাশ হচ্ছে কেয়ামতের যেসব আলামত
ডিসেম্বর ২৫, ২০২৫
পাকিস্তানের সমর্থনে কি ভারতকে চাপে ফেলতে পারবে বাংলাদেশ
জানুয়ারি ১৯, ২০২৬
৭৪টি ফ্লাইট বাতিল, যাত্রীদের ভোগান্তি-দুর্ভোগ
মার্চ ২, ২০২৬
সেহরিতে এড়িয়ে চলুন এই ৩ ধরনের খাবার
মার্চ ৪, ২০২৬
আজ টিভিতে যা দেখবেন (২১ ফেব্রুয়ারি ২০২৬)
ফেব্রুয়ারি ২১, ২০২৬
খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে আসছেন শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী
ডিসেম্বর ৩১, ২০২৫
নোয়াখালীর বড় চমক, বিপিএলে দেখা যাবে বাবা-ছেলে জুটি
ডিসেম্বর ২৪, ২০২৫

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
প্রচ্ছদমহানগররূপগঞ্জ

রূপগঞ্জে তরুণীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত যুবক গ্রেফতার

Dailynarayanganj24
Dailynarayanganj24
ফেব্রুয়ারি ১৯, ২০২৬
সাফল্যের রংয়ে আঁকা ও বিতর্কের ছায়ায় ঢাকা ক্রীড়াঙ্গন
বাণিজ্যচুক্তি বাস্তবায়ন ও প্রতিরক্ষা চুক্তি করার আহ্বান জানালেন ট্রাম্প
নারায়ণগঞ্জে ভেজাল শিশুখাদ্য তৈরির কারখানায় অভিযান, জরিমানা
তথ্য ছাড়াই তারেক রহমানের নাম জড়ানো ফ্যাসিবাদী সংস্কৃতি: মাহদী আমিন
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?