By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: যদি ফ্যাসিস্ট দিয়ে…ফেসবুকে ছড়ানো ছবি নিয়ে হাসান মাসুদ বিব্রত
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
বিনোদন

যদি ফ্যাসিস্ট দিয়ে…ফেসবুকে ছড়ানো ছবি নিয়ে হাসান মাসুদ বিব্রত

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ১৯, ২০২৬ ৩:১২ অপরাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ১৯, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ অভিনয়শিল্পী হাসান মাসুদের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বেশ কিছু গ্রুপে ঘুরছে। সেই ছবিটি কে বা কারা ফেসবুকে পোস্ট করেছেন, সেটা জানেন না এই অভিনেতা। ছবিটি প্রসঙ্গে হাসান মাসুদ বলেন, ‘এমন ছবির সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই, আমি বিব্রত।’

ছবিটিতে দেখা যায়, একটি পোস্টার ধরে রয়েছেন হাসান মাসুদ। সেখানে লেখা, ‘যদি ফ্যাসিস্ট দিয়ে ভালো কিছু হয়, তবে ফ্যাসিস্টই ভালো।

ছবিটি দেখে মনে হতে পারে এটা কোনো বিজ্ঞাপন বা কোনো একটি প্রচারণার অংশ। ছবিটি নিয়ে আজ সোমবার কথা হয় এই অভিনেতা সঙ্গে। শুরুতেই তিনি ছবি দেখে বলেন, ‘এই ধরনের কাণ্ড কারা করছে, তা আমি জানি না। এটা কোনোভাবেই আমার না। এই ছবি সম্ভবত এআই দিয়ে তৈরি করা। কেউ আমাকে নিয়ে বিব্রতকর পরিস্থিতি তৈরি করছেন।’

পরে জানা যায়, এআই দিয়ে তৈরি করা এই ছবি। হাসান মাসুদ বলেন, ‘এগুলো খুবই বিব্রতকর। এমন কোনো কিছুর সঙ্গে আমি কোনোভাবে যুক্ত নই। হয়তো আমাকে পছন্দ করেন না, এমন মানুষেরা এটা তৈরি করেছেন। এমন ঘটনায় আমাদের বিব্রত হতে হয়। এখন সময় ভালো না। ছবিটাকে অনেকেই বিশ্বাস করবেন। মনে করবেন, আমি এর সঙ্গে যুক্ত। কিন্তু সত্য এটাই, এটি ভুল ছবি।’

এ দিকে গত বছর হঠাৎই অসুস্থ হয়ে পড়েন হাসান মাসুদ। তখন দীর্ঘ সময় তাঁকে চিকিৎসা নিতে হয়। তিনি জানালেন, বর্তমানে বেশির ভাগ সময় বাসাতেই থাকেন। নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিতে হচ্ছে। ‘আমাকে এখন শরীরের প্রতি খুবই যত্ন নিতে হয়। এখনো নিয়মিত শুটিং করতে পারছি না। কারণ, শুটিং শেষ হয় রাত ১০টা পর, কিন্তু ৮টার মধ্যেই আমাকে ওষুধ খেতে হয়। যে কারণে আপাতত শুটিং থেকে দূরে রয়েছি’, বলেন হাসান মাসুদ।

হাসান মাসুদ জানান, ইতিমধ্যে সিনেমার প্রস্তাব পেয়েছিলেন। সেগুলোতে নাম লেখাননি। ‘একটি রাজনৈতিক গল্পের সিনেমার প্রস্তাব পেয়েছিলাম। আমি করিনি। আমি নিজেও রাজনীতির সঙ্গে যুক্ত নই। যে কারণে কারও পক্ষে–বিপক্ষে যায়, এমন কোনো কাজ করতে চাই না। বিজ্ঞাপনের কিছু কাজ আছে, সেগুলো করছি।’

অভিনেতা হাসান মাসুদের ছবিটি প্রথম আলো যাচাই করে একাধিক অসংগতি শনাক্ত করে। ছবিতে হাসান মাসুদের উচ্চতা বাস্তবের সঙ্গে মেলে না। তাঁর হাতে ধরা পোস্টারটির লেখা অস্বাভাবিকভাবে পরিষ্কার ও ছাপার মতো নিখুঁত, যা বাস্তব কাগজের ভাঁজ ও আলোছায়ার স্বাভাবিক তারতম্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। মুখমণ্ডল ও ত্বকও অতিরিক্ত মসৃণ এবং আলোছায়ার ব্যবহার বাস্তব ছবির তুলনায় কৃত্রিম মনে হয়।

এ ছাড়া পুরো অফিস পরিবেশটি বাস্তবসম্মত হলেও অতিরিক্ত পরিপাটি ও স্টক ইমেজের মতো সাজানো। ছবির ডান দিকে নিচে থাকা ছোট ডায়মন্ড আকৃতির চিহ্নটি গুগলের এআই মডেল জেমিনির জলছাপের ইঙ্গিত দেয়।

দৃশ্যত চিহ্নটি নিয়ে আমরা জানতে পারি, এটি মূলত গুগলের এআই মডেল জেমিনির জলছাপ। সম্প্রতি গুগল ডিপমাইন্ড ‘ন্যানো ব্যানানা’ নামে একটি উন্নত ইমেজ এডিটিং মডেল চালু করেছে, যা জেমিনির মাধ্যমে ব্যবহারকারীদের ছবি সৃজনশীলভাবে সম্পাদনার সুযোগ দেয়।

হাইভ মডারেশন শনাক্তকরণ টুলেও ছবিটি এআইয়ে তৈরি হিসেবে শনাক্ত হয়।

এটিএনে ভালোবাসার পাঁচফোড়ন
লিফটে সালমানকে দেখে অবাক
আলোচিত এই পাকিস্তানি অভিনেত্রীকে কতটা চেনেন
চার সন্তানের স্বপ্ন সেলেনার, তবে…
মেয়ের নামে ভুয়া আইডি নিয়ে ক্ষিপ্ত ঐশ্বরিয়া
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬

সর্বশেষ

আজ ঢাকায় যেসব গুরুত্বপূর্ণ কর্মসূচি 
ডিসেম্বর ২২, ২০২৫
মনোনয়ন নিয়ে দ্বন্দ্ব নয়, একতার ডাক আজহারুল ইসলাম মান্নানের
নভেম্বর ৭, ২০২৫
চাকরি দিচ্ছে নগদ, প্রভিডেন্ট ফান্ড-ইনক্রিমেন্টসহ থাকছে যেসব সুবিধা
জানুয়ারি ১৮, ২০২৬
ইরানে সরকার পরিবর্তন হলে কী ঘটতে পারে
ফেব্রুয়ারি ১৭, ২০২৬
ভারমুক্ত হচ্ছেন তারেক রহমান, রাতেই আসছে ঘোষণা
জানুয়ারি ৯, ২০২৬
পাকিস্তান–ইংল্যান্ড ম্যাচে বৃষ্টির শঙ্কা কতটা
ফেব্রুয়ারি ২৪, ২০২৬
শিল্প মন্ত্রণালয়ের অধীন চাকরি, পদ ২৬
ডিসেম্বর ৩১, ২০২৫

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
আন্তর্জাতিক

ইরানে হামলা চালাবে না যুক্তরাষ্ট্র

Dailynarayanganj24
Dailynarayanganj24
জানুয়ারি ১৬, ২০২৬
আহমেদাবাদের সেই ‘চাকার’ যেভাবে যশপ্রীত বুমরা হয়ে উঠলেন
ইনকিলাব মঞ্চের নেতা–কর্মী ও সাংবাদিকদের ওপর হামলার নিরপেক্ষ তদন্ত দাবি এইচআরএসএসের
নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে
ফিরছে জয়-কুসুম জুটি
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?