By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: ভোটটা যাতে সুন্দরভাবে করতে পারি, সেই সহায়তা দরকার: সিইসি
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
জাতীয়

ভোটটা যাতে সুন্দরভাবে করতে পারি, সেই সহায়তা দরকার: সিইসি

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ১৯, ২০২৬ ৩:৩৮ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ১৯, ২০২৬
Share
SHARE


ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃপ্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ভোট যাতে সুন্দরভাবে সম্পন্ন করা যায়, সে জন্য সবার সহায়তা দরকার। তাঁরা চান, সবার অংশগ্রহণে একটা সুন্দর নির্বাচন হোক।

গতকাল রোববার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার মনোনয়নপত্র গ্রহণ-বাতিলের আদেশের বিরুদ্ধে টানা ৯ দিনের আপিল শুনানি শেষে আপিলকারী-আইনজীবীদের উদ্দেশে এ কথা বলেন সিইসি। তাঁর সভাপতিত্বে পূর্ণাঙ্গ কমিশন এই আপিল শুনানি গ্রহণ করেন।

নাসির উদ্দিন বলেন, ‘আপিল নিষ্পত্তি করতে আপনারা সুন্দরভাবে সহায়তা করেছেন। এটা শেষ সহায়তা নয়। ভোটটা যাতে সুন্দরভাবে করতে পারি, সেই সহায়তা দরকার। সেই সহায়তা চাই।’

সবার অংশগ্রহণে একটা সুন্দর নির্বাচন হোক—এই প্রত্যাশার কথা জানান সিইসি। তিনি বলেন, ‘আমাদের কিছু কার্যক্রমে আপনারা হয়তো আমাদের সমালোচনা করতে পারেন। স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে ১ শতাংশ ভোটের বিষয়টা আমরা কীভাবে ছেড়ে দিয়েছি, এটা আপনারা দেখেছেন। কারণ, আমরা অংশগ্রহণমূলক নির্বাচন চেয়েছি। আমরা চাই যে সবার অংশগ্রহণে একটা সুন্দর নির্বাচন হোক। সে বিষয়ে আপনারা সহযোগিতা না করলে কিন্তু হবে না।’

নাসির উদ্দিন আরও বলেন, ‘আমি খুবই খুশি যে আমাদের দেশের মানুষ এত সচেতন। বিশেষ করে তরুণেরা। আমি নির্বাচন কমিশনের পক্ষ থেকে, আমার টিমের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।’

আপিলে কোনো পক্ষপাতিত্ব করা হয়নি বলে মন্তব্য করেন সিইসি। তিনি বলেন, ‘কোনো পক্ষপাতিত্ব করে কোনো রায় আমরা দেইনি। আমরা অনেক বিশ্লেষণ করে যেটা সঠিক মনে করেছি, আল্লাহ–তাআলার তরফ থেকে আন্ডারস্ট্যান্ডিং, ক্যাপাসির আলোকে করেছি। আমি আশা করব, ভবিষ্যতে আপনাদের কাছ থেকে সহযোগিতা পাব।’

পটুয়াখালী বিএনপির চার ইউনিটের কমিটি স্থগিত, নেতা-কর্মীদের ক্ষোভ
যুক্তরাষ্ট্র বাংলাদেশিদের সব ধরনের ভিসা স্থগিত করেনি: বাংলাফ্যাক্ট
পৃথিবী ধ্বংস হতে কতক্ষণ!
নারায়ণগঞ্জ -মুন্সিগঞ্জ কোস্টগার্ডের অভিযানে ৩৯লক্ষ টাকার জাটকা জব্দ
সব সরকারি-বেসরকারি হাসপাতালে জরুরি ১০ নির্দেশনা
Share This Article
Facebook Email Print
শনিবার, ফেব্রু ৭, ২০২৬

সর্বশেষ

শিল্প মন্ত্রণালয়ের অধীন চাকরি, পদ ২৬
ডিসেম্বর ৩১, ২০২৫
নগর উন্নয়ন ও জনকল্যাণে আমরা অঙ্গীকারবদ্ধ -মুফতি মাসুম বিল্লাহ
জানুয়ারি ২৬, ২০২৬
নারায়ণগঞ্জ-৪ ও ৫ আসনে বাসদের দুই প্রার্থীর মনোনয়ন দাখিল
ডিসেম্বর ২৯, ২০২৫
এআই বনাম মানুষ: ২০২৬ সালে চাকরির বাজারে টিকে থাকার লড়াই
জানুয়ারি ১৪, ২০২৬
কুয়াশামাখা শীতের সকালে হাইল হাওরের পাড়ে
জানুয়ারি ১৮, ২০২৬
খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার দোয়া
জানুয়ারি ২, ২০২৬
নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন  মোহাম্মদ আলী
ডিসেম্বর ২৯, ২০২৫

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
জাতীয়

ঢাকা শুধু নামেই মহানগর, দ্রুত বড় হচ্ছে, বাসযোগ্যতা হারাচ্ছে

Dailynarayanganj24
Dailynarayanganj24
জানুয়ারি ১০, ২০২৬
নারায়ণগঞ্জ-৫ আসনে চুড়ান্ত মনোনয়ন পাচ্ছেন এড. শাখাওয়াত হোসেন খান
সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ নিয়ে যা বলছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
বৈষম্যহীন বাংলাদেশ গড়ার মাধ্যমে শহীদদের স্বপ্ন পূরণ হবে: জবি উপাচার্য 
সেবা রপ্তানি এখনো কম, আয় বেড়েছে ৪ শতাংশ
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?