By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: বিচ্ছেদের পর নতুন ভূমিকায় পর্দায় ফিরছেন তাহসান
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
বিনোদন

বিচ্ছেদের পর নতুন ভূমিকায় পর্দায় ফিরছেন তাহসান

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ১৯, ২০২৬ ৫:১১ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ১৯, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ ব্যক্তিগত জীবনের নানা টানাপোড়েন ও স্ত্রী রোজা আহমেদের সঙ্গে সম্পর্কের অবনতির খবর নিয়ে গত কয়েক দিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। বিচ্ছেদের বিষয়টি প্রকাশ্যে আসার পর কিছুটা নীরব থাকলেও এবার ভক্তদের জন্য তিনি নিয়ে এলেন নতুন এক চমক। আবারও ক্যামেরার সামনে ফিরছেন তাহসান—তবে অভিনয়ে নয়, উপস্থাপকের ভূমিকায়।

জনপ্রিয় পারিবারিক গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর দ্বিতীয় সিজনের সঞ্চালক হিসেবে ফিরছেন তাহসান খান। শিগগিরই অনুষ্ঠানটির নতুন মৌসুম সম্প্রচারের প্রস্তুতি চলছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রথম সিজনে তাহসানের স্বতঃস্ফূর্ত ও প্রাণবন্ত উপস্থাপনা দর্শকমহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল। সেই ইতিবাচক সাড়া বিবেচনায় রেখেই দ্বিতীয় সিজনেও তাকে সঞ্চালকের দায়িত্ব দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান।

নতুন সিজন নিয়ে নিজের অনুভূতি জানিয়ে তাহসান বলেন, এবারের আয়োজন সত্যিই বেশ উপভোগ্য হতে যাচ্ছে। বড় পরিসরে নির্মিত এই সিজনের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো—প্রশ্ন তৈরির জন্য সার্ভে করা হয়েছে দেশের সব ৬৪টি জেলা থেকে। ফলে প্রশ্ন ও উত্তর—দুটোই হয়েছে আরও বৈচিত্র্যময়, মজার এবং চমকপ্রদ।

‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর দ্বিতীয় সিজনের পরিচালনায় রয়েছেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। অনুষ্ঠানটির প্রযোজনায় রয়েছে বঙ্গ। পাশাপাশি দেশের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠান সহযোগী হিসেবে যুক্ত হওয়ায় এবারের আয়োজন পেয়েছে আরও বর্ণিল ও জাঁকজমকপূর্ণ রূপ।

সমালোচক নয় দর্শকের কথা ভাবেন রবি
ট্রলিং তৃপ্তিকে কাঁদায়, তবে ভাঙতে পারে না
নেটফ্লিক্সের তালিকার শীর্ষে, কী আছে এ সিনেমায়
৫ সিনেমার আয় ১ হাজার ৩০০ কোটি, রাশমিকাকে থামাবে কে
‘এরপর কী হবে?’—আত্মীয়দের ফোন, মেহরিনে সাড়া চারদিকে
Share This Article
Facebook Email Print
বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

সর্বশেষ

২৪ ঘণ্টার মধ্যেই এনআইডি পাবেন তারেক রহমান
ডিসেম্বর ২৭, ২০২৫
নারায়ণগঞ্জ ক্লাব নির্বাচনঃ ভোট গ্রহন শেষ চলছে গণনা
ডিসেম্বর ২০, ২০২৫
বাংলাদেশকে সুখবর দিল কুয়েত
জানুয়ারি ১৭, ২০২৬
ডায়াবেটিক রোগীর স্বাস্থ্যকর সাহ্‌রি কেমন হওয়া উচিত 
ফেব্রুয়ারি ২৩, ২০২৬
এলপি গ্যাসের সংকট নিরসন, দায়ীদের শাস্তির দাবীতে বিক্ষোভ
জানুয়ারি ২০, ২০২৬
আর কোনো ব্যাংক একীভূত নয়: বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র
ডিসেম্বর ১৮, ২০২৫
নতুন গভর্নর নিয়োগ নিয়ে আসিফ মাহমুদের বিস্ফোরক মন্তব্য
ফেব্রুয়ারি ২৬, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
আন্তর্জাতিক

স্ত্রীকে কাঁধে নিয়ে দৌড় প্রতিযোগিতা

Dailynarayanganj24
Dailynarayanganj24
মার্চ ১২, ২০২৬
জাহানারা আলম ইস্যুতে তদন্ত রিপোর্ট নিয়ে যা জানাল বিসিবি
ইসলামী আন্দোলনের নির্বাচন পরিচালনা কমিটির জরুরি সভা
মিশিগানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে সড়কের নাম
শরীরে ক্যানসারের বিষ ছড়াতে পারে এই অভ্যাসগুলো!
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?