By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: নির্বাচনকালীন ২৩ দিন বিসিএসসহ সব পরীক্ষা স্থগিতের দাবিতে ইসিতে
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
চাকুরী

নির্বাচনকালীন ২৩ দিন বিসিএসসহ সব পরীক্ষা স্থগিতের দাবিতে ইসিতে

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ১৯, ২০২৬ ৩:২২ অপরাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ১৯, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার চালাতে এবং তরুণ ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে বিসিএসসহ সব সরকারি চাকরির পরীক্ষা ২৩ দিন স্থগিতের দাবি জানিয়েছেন এক দল চাকরিপ্রার্থী। তাঁদের দাবি, ২১ জানুয়ারি থেকে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখা হোক।

গতকাল রোববার (১৮ জানুয়ারি ২০২৬) প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে এ-সংক্রান্ত একটি স্মারকলিপি দিয়েছেন এক দল চাকরিপ্রার্থী। তাঁরা নিজেদের ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচয় দেন স্মারকলিপিতে।

‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার চালানোর জন্য নির্বাচনকালীন সব চাকরি পরীক্ষা স্থগিতের দাবি জানিয়ে স্মারকলিপিতে চাকরিপ্রার্থীরা বলেছেন, ‘আমরা নিম্নস্বাক্ষরকারীরা চব্বিশের ছাত্র-জনতার আন্দোলন এবং দীর্ঘদিনের ফ্যাসিস্টবিরোধী আন্দোলনের সহযোদ্ধা।

‘আমরা বাংলাদেশের তরুণ ভোটাররা দীর্ঘ প্রায় ১৭ বছর ধরে প্রকৃত অর্থে ভোটাধিকার প্রয়োগের সুযোগ থেকে বঞ্চিত ছিলাম। দীর্ঘ প্রতীক্ষার পর আসন্ন জাতীয় নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় মতপ্রকাশের একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক সুযোগ আমাদের সামনে এসেছে। আগামী ২১ জানুয়ারি তারিখ থেকে দেশব্যাপী নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু হতে যাচ্ছে। নির্বাচনকালীন এই সময়টি তরুণ ভোটারদের জন্য গণতান্ত্রিকভাবে সচেতন হওয়া, বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করা এবং ভোটাধিকার প্রয়োগের মানসিক প্রস্তুতি গ্রহণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অপরিহার্য।

‘এমতাবস্থায় নির্বাচনকালীন সময়েই ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষাসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ পরীক্ষা আয়োজন তরুণ ভোটারদের ওপর তীব্র মানসিক চাপ সৃষ্টি করছে। একদিকে জাতীয় নির্বাচনে নাগরিক দায়িত্ব পালনের প্রস্তুতি, অন্যদিকে কঠিন প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষার চাপ—এই দ্বিমুখী পরিস্থিতি তরুণদের স্বাভাবিক মনোযোগ ও নির্বাচনে অংশগ্রহণকে মারাত্মকভাবে ব্যাহত করছে।’

চাকরিপ্রার্থীরা স্মারকলিপিতে আরও বলেছেন, ‘বাংলাদেশ নির্বাচন কমিশন একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের দায়িত্ব পালন করে থাকে। সেই বিবেচনায় সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন সময়ে নির্বাচন কমিশন নির্বাহী ক্ষমতা প্রয়োগ করে এই পরীক্ষাগুলো স্থগিত করতে পারে।’

চাকরিপ্রার্থীদের মূল দাবিগুলো হলো-

১. আগামী ২১ জানুয়ারির পর থেকে নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত রাখা।

২. একই সময়ের মধ্যে বাংলাদেশের সব সরকারি চাকরির নিয়োগ পরীক্ষা স্থগিত করা।

৩. নির্বাচনকালীন নতুন কোনো সরকারি চাকরির পরীক্ষার তারিখ ঘোষণা না করার নির্দেশনা প্রদান।

প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক মডেল টেস্ট: গণিত-১
৫০তম বিসিএস প্রিলিমিনারির শেষ মুহূর্তে ১০ পরামর্শ
৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা করলো পিএসসি
যক্ষ্মা ও ম্যালেরিয়া নির্মূলে মাঠপর্যায়ে কাজ: জেলা ব্যবস্থাপক খুঁজছে ব্র্যাক
বিভিন্ন সরকারি ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগ, পদ ৪৭
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, ফেব্রু ১০, ২০২৬

সর্বশেষ

১৯৭১ সালের ২৯ নভেম্বর বক্তাবলি গণহত্যা দিবস উপলক্ষে সমমনা’ র স্মরণসভা
নভেম্বর ৩০, ২০২৫
প্রকাশিত ‘অবুঝ প্রেমের সাতকাহন’
জানুয়ারি ২৬, ২০২৬
চিকিৎসায় সাড়া দিচ্ছেন বেগম জিয়া
ডিসেম্বর ৩, ২০২৫
বছরের শুরুতেই অচল ‘নেটফ্লিক্স’, নেপথ্যে কী?
জানুয়ারি ১, ২০২৬
নির্বাচনে ভোট কেন্দ্র দখল করতে আসলে প্রতিহত করা হবে: কুমিল্লায় হাসনাত আবদুল্লাহ
জানুয়ারি ৬, ২০২৬
লেভেল প্লেয়িং ফিল্ড সন্তোষজনক নয়: চরমোনাই পীর
জানুয়ারি ১১, ২০২৬
বিশ্বকাপের আগে আর কয়টি ম্যাচ খেলবে আর্জেন্টিনা ও ব্রাজিল, প্রতিপক্ষ কারা
জানুয়ারি ২৬, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
প্রচ্ছদবিশেষ প্রতিবেদনমহানগররাজনীতিসদর

নারায়ণগঞ্জের রাজনীতিতে শামীম ওসমানের পথে জাকির খান

Dailynarayanganj 24 .com
Dailynarayanganj 24 .com
ডিসেম্বর ১১, ২০২৫
শুটিং সেটে আহত আরিফিন শুভ
২০২৬ সাল কেন এআই–এর জন্য গুরুত্বপূর্ণ হবে, কী বলছেন মাইক্রোসফটের সিইও
নতুন মূল্যায়ন ও মানবণ্টন ঘিরে প্রাথমিকে অস্থিরতা
কেউ দাগেন কামান, কারও শটে বল ফেটে যায়; ফুটবলে সবচেয়ে জোরালো শট কার
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?