By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, নিহত ২১
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
আন্তর্জাতিক

দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, নিহত ২১

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ১৯, ২০২৬ ৩:৫৫ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ১৯, ২০২৬
Share
SHARE


ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ স্পেনের দক্ষিণাঞ্চলে দুটি উচ্চগতির ট্রেনের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও কমপক্ষে ৭৩ জন।

রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় স্থানীয় সময় এ দুর্ঘটনা ঘটে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।

রেল নেটওয়ার্ক পরিচালনাকারী সংস্থা আদিফ জানায়, কর্ডোবা শহরের কাছে আদামুজ এলাকায় মালাগা থেকে মাদ্রিদগামী একটি উচ্চগতির ট্রেন লাইনচ্যুত হয়ে পাশের আরেকটি রেললাইনে গিয়ে পড়ে। একই সময়ে বিপরীত দিক থেকে আসা মাদ্রিদ থেকে হুয়েলভাগামী আরেকটি ট্রেনও লাইনচ্যুত হলে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে।

আন্দালুসিয়ার জরুরি সেবা বিভাগ জানিয়েছে, দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু করা হয়। এখনো লাইনচ্যুত বগি থেকে আটকে পড়া যাত্রীদের উদ্ধারের কাজ চলছে। আহতদের নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আদিফের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে মালাগা ছেড়ে যাওয়ার প্রায় ১০ মিনিট পর দুর্ঘটনাটি ঘটে। নিহত ও আহতদের স্বজনদের সহায়তার জন্য মাদ্রিদের আতুচা, সেভিল, কর্ডোবা, মালাগা ও হুয়েলভা স্টেশনে বিশেষ সহায়তা কেন্দ্র খোলা হয়েছে।

দুর্ঘটনার পর মাদ্রিদ ও আন্দালুসিয়ার মধ্যকার সব ধরনের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। যাত্রীদের সহায়তায় সংশ্লিষ্ট স্টেশনগুলো রাতভর খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

মালাগা থেকে পরিচালনাকারী বেসরকারি রেল কোম্পানি ইরিয়ো ট্রেনটির লাইনচ্যুত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। প্রতিষ্ঠানটির দাবি, ওই ট্রেনে প্রায় ৩০০ যাত্রী ছিলেন।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আরটিভিই–এর সাংবাদিক সালভাদর হিমেনেজ দুর্ঘটনাকবলিত একটি ট্রেনে ছিলেন। তিনি জানান, সংঘর্ষের মুহূর্তটি ছিল ভূমিকম্পের মতো। ‘আমি প্রথম বগিতে ছিলাম। হঠাৎ প্রচণ্ড ঝাঁকুনি অনুভব করি এবং বুঝতে পারি ট্রেনটি লাইনচ্যুত হয়েছে,’ বলেন তিনি।

দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন স্পেনের রাজা ফেলিপে ষষ্ঠ ও রানি লেতিসিয়া। এক বিবৃতিতে তারা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সর্বোচ্চ সহায়তা দিতে সরকার জরুরি সেবাদানকারী সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করছে। আন্দালুসিয়ার আঞ্চলিক প্রেসিডেন্ট হুয়ানমা মোরেনোও নিহত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এবার রাজনৈতিক বাস্তবতার মুখোমুখি ডোনাল্ড ট্রাম্প
গ্রিস উপকূলে নৌকা থেকে উদ্ধার ৪৩৭ বাংলাদেশি অভিবাসী
গাজায় ‘শান্তি পর্ষদে’ এরদোয়ান ও সিসিকে চান ট্রাম্প
এবার ক্রোয়েশিয়ায় ভারতীয় দূতাবাসে হামলা-ভাঙচুর
গাম্বিয়া কেন রোহিঙ্গাদের ওপর জাতিগত নিধনের মামলায় মিয়ানমারের শাস্তি চায়
Share This Article
Facebook Email Print
শনিবার, ফেব্রু ৭, ২০২৬

সর্বশেষ

শেখ হাসিনা, টিউলিপ, আজমিনা, রাদওয়ানের মামলার রায় আজ
ফেব্রুয়ারি ২, ২০২৬
জামিনে মুক্ত বৈষম্যবিরোধী নেতা মাহদী হাসান
জানুয়ারি ৪, ২০২৬
৩১ দফা বাস্তবায়ন করার জন্য আমরা আপনাদের ঘরে ঘরে যাচ্ছি–রনি
নভেম্বর ২৬, ২০২৫
যুদ্ধের জন্য প্রস্তুত ইরান: আরাগচি
জানুয়ারি ১৩, ২০২৬
রেকর্ডসংখ্যক কবি-লেখক’র অংশগ্রহণে সাহিত্যজোট নারায়ণগঞ্জ’র মাসিক সভা অনুষ্ঠিত
জানুয়ারি ৩, ২০২৬
কমিটির টিম’ চট্টগ্রাম যেভাবে ম্যাচ জিতল
ডিসেম্বর ২৭, ২০২৫
খালেদা জিয়ার জন্য দলিল লিখক সমিতির আয়োজনে দোয়া 
জানুয়ারি ৮, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
প্রচ্ছদবিশেষ প্রতিবেদনমহানগররাজনীতিসদর

টিপুর সমর্থন পেলেন মাসুদুজ্জামান, সবাইকে ঐক্যবদ্ধ হওযার আহ্বান

Dailynarayanganj 24 .com
Dailynarayanganj 24 .com
নভেম্বর ২৬, ২০২৫
টানা ছয় ফ্লপ, না বলার অবস্থা ছিল না প্রিয়াঙ্কার
নারায়ণগঞ্জের উন্নয়নে আলাদা কর্তৃপক্ষ গঠনের দাবি
কথা বলতে পারেন না, শোনেন না কানেও, সেই শাহরিয়ার এখন মা-বাবার গর্ব
প্রতিদিনের এই ১০টি অভ্যাস নীরবে ধ্বংস করছে আপনার কিডনি, অবহেলা করলে বিপদ!
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?