By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: ‘আরাধনা’ করতে চাননি রাজেশ, সত্যজিতের জন্য চলে যান শর্মিলা
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
বিনোদন

‘আরাধনা’ করতে চাননি রাজেশ, সত্যজিতের জন্য চলে যান শর্মিলা

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ১৯, ২০২৬ ৫:০৮ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ১৯, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ ১৯৬৯ সালে মুক্তি পাওয়া ‘আরাধনা’—যে ছবি রাজেশ খান্নাকে এক রাতের মধ্যে সুপারস্টারে পরিণত করেছিল—সেই ছবিটিই নাকি শুরুতে করতে চাননি তিনি! রাজেশ খান্নার ধারণা ছিল, ছবিটি ‘নায়িকানির্ভর’। এমনকি নির্মাতা-প্রযোজক শক্তি সামন্তকে তিনি প্রশ্নও করেছিলেন, ‘আমি কী করব?’

সম্প্রতি রেডিও নাশাকে দেওয়া এক সাক্ষাৎকারে ‘আরাধনা’ ছবির নির্মাণপর্ব নিয়ে স্মৃতিচারণা করেছেন শক্তি সামন্তের ছেলে আসীম সামন্ত। উঠে এসেছে রাজেশ খান্নার অনীহা থেকে শুরু করে শর্মিলা ঠাকুরের শুটিং ছেড়ে যাওয়ার ঘটনাও।

হঠাৎ সিদ্ধান্তেই ‘আরাধনা’
আসীম সামন্ত জানান, ‘বাবার সঙ্গে শাম্মী কাপুরের একটি ছবি করার কথা ছিল। কিন্তু তিনি ওজন বেড়ে যাওয়ায় ছয় মাস সময় চান। তখন বাবা নতুন একটি ছবি করার সিদ্ধান্ত নেন। সে সময় ইউনাইটেড প্রডিউসার্স-এর সঙ্গে রাজেশ খান্নার ১২ ছবির চুক্তি ছিল। তাই বাবাই ঠিক করেন, রাজেশ খান্নাকে নিয়ে ছবি করবেন।’

আসীম সামন্ত আরও বলেন, ‘এই সময় সচীন ভৌমিক বাবাকে “আরাধনা” ছবির গল্প শোনান। প্রায় ১০ বছর আগে বাবাকে এই গল্প শোনানো হয়েছিল। এত দিন পরও বাবা গল্পটি মনে রেখেছিলেন। তখনই তিনি বুঝেছিলেন, এটি ভালো গল্প। শেষ পর্যন্ত এই ছবিটি করার সিদ্ধান্ত নেওয়া হয়।’

রাজেশ খান্নার অনীহা
কীভাবে রাজেশ খান্না ছবির নায়ক হলেন, সে প্রসঙ্গে আসীম সামন্ত বলেন, ‘বাবা তখন নাসির হুসেইনের সঙ্গে যোগাযোগ করেন। সে সময় নাসির “বাহারোঁ কি সপনে” বানাচ্ছিলেন, যেখানে রাজেশ খান্না অভিনয় করছিলেন। বাবা অনুরোধ করেন, ছবিটির একটি রিল দেখাতে। সেটি দেখে বাবার ভালো লাগে এবং তিনি রাজেশ খান্নাকে সই করান।’

তবে গল্প শোনার পর রাজেশ খান্না নাকি আগ্রহ দেখাননি। আসীমের ভাষায়, ‘রাজেশ বলেছিলেন, এটা তো নায়িকানির্ভর ছবি—“আমি কী করব?” বাবা তাঁকে বোঝান, এটা ভালো ছবি হবে, হিট করবে। আসলে রাজেশ এই ছবি করতে চাইছিলেন না। কিন্তু ইউনাইটেড প্রডিউসার্স-এর সঙ্গে চুক্তিবদ্ধ থাকার কারণেই তিনি করতে বাধ্য হন। নাহলে হয়তো করতেন না। শেষ পর্যন্ত তিনি করলেন, আর ছবিটি সুপারহিট হলো।’

এক প্রিমিয়ারেই বদলে গেল ইতিহাস
‘আরাধনা’ রাজেশ খান্নার জীবন কীভাবে বদলে দিল, তার প্রত্যক্ষ সাক্ষী ছিলেন আসীম সামন্ত নিজেই। তিনি জানান, ‘ছবিটি প্রথম মুক্তি পায় দিল্লিতে। মুম্বাইয়ে মুক্তি পায় এক সপ্তাহ পরে। দিল্লির প্রিমিয়ারে আমরা গিয়েছিলাম। তৎকালীন অর্থমন্ত্রী জগজীবন রাম ছিলেন প্রধান অতিথি। তখন রাজেশ খান্না ছিলেন একেবারেই নতুন মুখ। দর্শকদের কেউই তাঁকে নিয়ে আগ্রহী ছিলেন না। সবাই শর্মিলা আর গান নিয়েই বেশি আগ্রহ দেখাচ্ছিল।’

কিন্তু বিরতির পর দৃশ্যপট বদলে যায়। ‘বিরতির সময়েই সবাই তাঁর ভক্ত হয়ে যায়। আর ছবি শেষ হতে হতে রাজেশ খান্না পুরোপুরি তারকা। হঠাৎ করেই ভিড় তাঁকে ঘিরে ধরে, অটোগ্রাফ চাইতে থাকে।’

শর্মিলা ঠাকুরের হঠাৎ শুটিং বাতিল
একই সাক্ষাৎকারে আসীম সামন্ত জানান, ছবির জনপ্রিয় গান ‘মেরে সপনো কি রানি’ প্রায় বড় সমস্যায় পড়তে বসেছিল। ‘শেষ মুহূর্তে শর্মিলা ঠাকুর শুটিং বাতিল করেন। তিনি জানান, সত্যজিৎ রায় তাঁকে ডেকেছেন, আর তাঁকে না বলা সম্ভব নয়। বাবা খুব রেগে গিয়েছিলেন, কিন্তু কিছু করার ছিল না। তাই রাজেশ খান্না আর সুজিত কুমারকে নিয়ে পুরো গানটির শুটিং করা হয়। পরে বাইরে একটি কামরার সেট বানিয়ে শর্মিলার ক্লোজআপ শট নেওয়া হয়,’ বলেন আসীম সামন্ত।

শর্মিলা ঠাকুরের ব্যাখ্যা
এই ঘটনা নিয়ে পরে দ্য হলিউড রিপোর্টার-এ নিজের অবস্থান ব্যাখ্যা করেছিলেন শর্মিলা ঠাকুর। তিনি বলেন, ‘সত্যজিৎ রায় ফোন করে বলেছিলেন, “এক মাস সময় দেবে? মে মাসে তোমাকে দরকার।” না ভেবেই আমি হ্যাঁ বলে ফেলি। ফোন রেখে হঠাৎ মনে পড়ে—ওই একই মে মাসে শক্তি সামন্তের ছবিতে আমি চুক্তিবদ্ধ।’
শর্মিলা ঠাকুর আরও জানান, ‘রাজেশ খান্না তখন খুব ব্যস্ত ছিলেন। ১২ জন প্রযোজকের ছবির জন্যই তাঁকে সময় দিতে হচ্ছিল। তাঁর ডেট খুবই মূল্যবান ছিল। আমি শক্তিজিকে বলি, এই ছবিটা আমাকে করতেই হবে। কোনোমতে সমঝোতা করে সত্যজিৎ রায়ের ছবিটা সেরে আবার অন্য ছবিতে ফিরে যাই।’

ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে

কল্যাণী কি বলিউডেও আসছেন
সাবেক স্বামীর বন্ধুর সঙ্গে প্রেম করছেন কিম
চার সিনেমায় তোরসা
ফুটবলের রাজা মেসির দেখা পেলেন বলিউডের বাদশা শাহরুখ
বিশ্বমঞ্চে জুলাই গণ-অভ্যুত্থানের সিনেমা
Share This Article
Facebook Email Print
সোমবার, ফেব্রু ৯, ২০২৬

সর্বশেষ

কুতুবপুরকে এনসিসি’তে অন্তর্ভুক্ত না করলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি
অক্টোবর ২৩, ২০২৫
১১ দিনে ১৬ নেতার পদত্যাগ
জানুয়ারি ৭, ২০২৬
কেউ দাগেন কামান, কারও শটে বল ফেটে যায়; ফুটবলে সবচেয়ে জোরালো শট কার
ডিসেম্বর ১৪, ২০২৫
মাসুদুজ্জামানের ”প্রত্যাশার ক্যানভাস” জনগণের আকাঙ্ক্ষা
ডিসেম্বর ২, ২০২৫
১০ কোটি টাকা ঋণ পাবেন নারী উদ্যোক্তারা, ব্র্যাক ব্যাংকের ‘তারা’ সেবায় যা আছে
জানুয়ারি ১৩, ২০২৬
তারেক রহমানের সঙ্গে কবি-সাহিত্যিক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
জানুয়ারি ১৮, ২০২৬
নাহিদের গান তরুণদের কেন পছন্দ
জানুয়ারি ২২, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
আড়াইহাজারপ্রচ্ছদমহানগররাজনীতি

আড়াইহাজারে আতাউর রহমানের মনোনয়নপত্র সংগ্রহ  

Dailynarayanganj 24 .com
Dailynarayanganj 24 .com
ডিসেম্বর ২৩, ২০২৫
উৎপল দত্তর পরামর্শে শুরু, একটি পোস্টার থেকে গড়ে উঠল নাটকের ইতিহাসভান্ডার
২০২৬ শিক্ষাবর্ষে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি কমলো, রমজানেও খোলা থাকবে স্কুল
অস্ট্রেলিয়াকে ১৫২ রানে গুটিয়ে দিল ইংল্যান্ড
সারারাত ওয়াইফাই চালালে মাসে কত টাকার বিদ্যুৎ লাগে? জানুন হিসাব
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?