By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: আয়কর রিটার্ন না দিলে গ্যাস–বিদ্যুতের সংযোগ কেটে দিতে পারবেন কর কর্মকর্তারা
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
অর্থনীতি

আয়কর রিটার্ন না দিলে গ্যাস–বিদ্যুতের সংযোগ কেটে দিতে পারবেন কর কর্মকর্তারা

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ১৯, ২০২৬ ৪:৪৯ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ১৯, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ গ্রাম–শহরনির্বিশেষে বিদ্যুৎ ছাড়া চলতে পারেন না কেউ। বিদ্যুৎ এখন আমাদের জীবনে অপরিহার্য। কিন্তু আপনি যদি এ বছরের আয়কর রিটার্ন জমা না দেন, তাহলে কর কর্মকর্তারা আপনার বাসাবাড়ির বিদ্যুতের সংযোগ কেটে দিতে পারেন। সেই ক্ষমতা কর কর্মকর্তাদের দেওয়া হয়েছে।

শুধু বিদ্যুৎ–সংযোগ নয়; গ্যাস, পানিসহ যেকোনো রাষ্ট্রীয় পরিষেবার সংযোগ দেওয়ার ক্ষমতা রাখেন কর কর্মকর্তারা। আয়কর আইনে সেই ক্ষমতা কর কর্মকর্তাদের দেওয়া হয়েছে।

২০২৫–২৬ অর্থবছরের যে আয়কর নির্দেশিকা প্রস্তুত করা হয়েছে, তাতে রিটার্ন জমা না দিলে পাঁচ ধরনের ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। এর মধ্যে একটি হলো পরিষেবা সংযোগ বিচ্ছিন্ন করা।

এবার দেখা যাক, আয়কর রিটার্ন না দিলে আয়কর আইনে কী ধরনের ব্যবস্থা নিতে পারবেন কর কর্মকর্তারা।

১. জরিমানা আরোপ

আয়কর আইনের ২৬৬ ধারা অনুসারে জরিমানা আরোপ করা যাবে। আয়কর রিটার্ন জমা না দিলে করদাতার সর্বশেষ নিরূপিত আয়ের ওপর ধার্যকৃত করের ১০ শতাংশ হারে জরিমানা আরোপ করা হয়, যা সর্বনিম্ন এক হাজার টাকা। এ ছাড়া ব্যর্থতা অব্যাহত থাকলে প্রতিদিনের জন্য ৫০ টাকা হারে অতিরিক্ত জরিমানা আরোপ করা হয়।

এখানে দুটি শর্ত আছে। এক. আগে কখনোই কর নির্ধারণ করা হয়নি, এমন করদাতার জন্য পাঁচ হাজার টাকা। দুই. আগে কর নির্ধারণ করা হয়েছে, এমন করদাতার ক্ষেত্রে সর্বশেষ নিরূপিত আয়ের ওপর প্রদেয় করের ৫০ শতাংশ অথবা ১ হাজার টাকার মধ্যে যা অধিক হবে, তা–ই জরিমানা হিসেবে ধার্য করা হয়।

২. কর অব্যাহতি কমবে

আয়কর আইনের ১৭৪ ধারা অনুসারে কর অব্যাহতির ক্ষেত্র সংকোচন করা হবে। যেমন কোনো করদাতা যদি নির্ধারিত সময়ে রিটার্ন জমা না দেন, তবে তাঁর কর আরোপের ক্ষেত্রে যদি কর অব্যাহতি পান, তাহলে যথাসময়ে রিটার্ন না দিলে সেই কর অব্যাহতি না–ও মিলতে পারে। যেমন বিনিয়োগজনিত কর রেয়াত, কর অবকাশ ইত্যাদি।

৩. অতিরিক্ত কর আরোপ

নির্ধারিত সময়ে রিটার্ন জমা না দিলে প্রতি মাসে আরোপিত করের ওপর ২ শতাংশ হারে অতিরিক্ত কর পরিশোধ করতে হবে। এতে করদাতার করের ভার বাড়বে।

৪. গ্যাস–বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন

পরিষেবা সংযোগ বিচ্ছিন্ন করা হতে পারে। বিদ্যুৎ–সংযোগ নয়; গ্যাস, পানিসহ যেকোনো রাষ্ট্রীয় পরিষেবার সংযোগ দেওয়ার ক্ষমতা রাখেন কর কর্মকর্তারা।

৫. বেতন–ভাতা পাওয়ায় জটিলতা

সরকারি–বেসরকারি চাকরির ক্ষেত্রে বেতন–ভাতার একটি নির্ধারিত সীমা দিয়ে আয়কর রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। তাই নির্ধারিত সময়ে রিটার্ন না দিলে বেতন–ভাতা পাওয়ায় জটিলতা হতে পারে।

এনবিআরের কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, কোনো করদাতা যদি রিটার্ন জমা না দেন, কিন্তু তাঁর করযোগ্য আয় আছে কিংবা রিটার্ন জমার বাধ্যবাধকতা আছে, তাহলে কর কর্মকর্তারা চাইলে ওই ব্যক্তির বাসাবাড়ি কিংবা প্রতিষ্ঠানের গ্যাস–বিদ্যুৎসহ পরিষেবার লাইন কেটে দিতে পারেন।

রিটার্ন জমা কাদের জন্য

দুই শ্রেণির কর শনাক্তকরণ নম্বরধারীদের (টিআইএন) আয়কর রিটার্ন দিতে হয়। তাঁরা হলেন, যাঁদের করযোগ্য আয় বছরে সাড়ে তিন লাখ টাকা পেরিয়ে গেছে। অপর শ্রেণি হলো যাঁদের আয়কর রিটার্ন দেওয়া বাধ্যতামূলক। এখানে বলা প্রয়োজন, ৩৯ ধরনের সেবা নিতে আয়কর রিটার্নের প্রমাণপত্র দেখাতে হয়।

রিটার্ন কোথায় জমা দিতে হয়

১ জুলাই থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ব্যক্তিশ্রেণির করদাতারা বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমা দিতে পারেন। এ বছর দুই দফা সময় বাড়ানোর পর ৩১ জানুয়ারি পর্যন্ত সময় বাড়ানো হয়েছে।

সেখানে সারা বছরের আয়–ব্যয়ের তথ্য দিতে হয়। এ বছর থেকে সব করদাতাকে অনলাইনে রিটার্ন জমা দিতে হবে। www.etaxnbr.gov.bd–এ ঠিকানায় অনলাইনে রিটার্ন জমা দিতে হবে। তবে বিশেষ পাঁচ শ্রেণির করদাতাদের অনলাইনে রিটার্ন জমা থেকে ছাড় দেওয়া হয়েছে।

বর্তমানে ১ কোটি ১৫ লাখ কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) আছেন। এ পর্যন্ত ৩১ লাখ করদাতা তাঁদের রিটার্ন জমা দিয়েছেন।

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
এক কোটি লিটার সয়াবিন তেল কিনবে সরকার
বিশ্ববাজারে কমেছে সোনার দাম, দেশে ভরি কত?
সূচকের উত্থানে পুঁজিবাজারে স্বস্তি: ডিএসইর বাজার মূলধন বাড়ল ১ হাজার ৭ কোটি টাকা
রোজায় কম লাভে পণ্য বিক্রির ঘোষণা ব্যবসায়ীদের
Share This Article
Facebook Email Print
রবিবার, মার্চ ১৫, ২০২৬

সর্বশেষ

নায়কের ইচ্ছায় বাদ! ভয়ংকর অভিজ্ঞতার কথা বললেন প্রিয়াঙ্কা
ফেব্রুয়ারি ১৮, ২০২৬
খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য দোয়া করবেন– মাসুদ রানা  
ডিসেম্বর ২৮, ২০২৫
সিডনি অপেরা হাউসে রফিক আজমের স্থাপত্যগাথা নিয়ে চলচ্চিত্র প্রদর্শনী
মার্চ ১৫, ২০২৬
বেগম খালেদা জিয়া সারাবিশ্বেই সম্মানিত–আবু জাফর আহমেদ বাবুল
ডিসেম্বর ৪, ২০২৫
পাকিস্তান ‘ভুলবশত’ জানাল বিশ্বকাপে খেলবে
ফেব্রুয়ারি ১, ২০২৬
বেকারত্ব দূর হবে আশা বিশেষজ্ঞদের
ডিসেম্বর ১৩, ২০২৫
নীরবে বাড়ছে কোলন ক্যান্সারের ঝুঁকি! ভুল খাদ্যাভ্যাস এড়াতে  বিশেষজ্ঞ পরামর্শ
জানুয়ারি ১, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
অর্থনীতি

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

Dailynarayanganj24
Dailynarayanganj24
জানুয়ারি ১৪, ২০২৬
শুল্ক বাতিল: আদালত কি ট্রাম্প ও তাঁর দলকে বাঁচিয়ে দিলেন
সালাহউদ্দিন আহমদের পেশা আইন ও ব্যবসা, বছরে আয় ৬ কোটি
থাইল্যান্ডের চিড়িয়াখানায় ভাইরাসে ৭২ বাঘের মৃত্যু
নীরব মহামারিতে রূপ নিচ্ছে কিডনি রোগ
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?