By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: মাসে ১৩,২৫০ টাকা জমিয়ে ২০ বছরে কোটিপতি, ট্রাস্ট ব্যাংকের কোটিপতি স্কিম
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
অর্থনীতি

মাসে ১৩,২৫০ টাকা জমিয়ে ২০ বছরে কোটিপতি, ট্রাস্ট ব্যাংকের কোটিপতি স্কিম

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ১৮, ২০২৬ ৪:১৯ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ১৮, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ মধ্যবিত্তের কাছে কোটি টাকা এখনো বিশাল বিষয়। সব খরচ মিটিয়ে মধ্যবিত্ত পরিবারের হাতে এক কোটি টাকা থাকলে শেষ জীবন একরকম স্বাচ্ছন্দ্যে অতিবাহিত করা যায়।

মানুষের এই প্রয়োজনীয়তার কথা মাথায় রেখেই দেশের বিভিন্ন ব্যাংক কোটিপতি স্কিম নিয়ে এসেছে। দেশের অন্যতম বৃহৎ ব্যাংক ট্রাস্ট ব্যাংকেরও আছে কোটিপতি স্কিম। এই স্কিমে টাকা জমিয়ে সর্বোচ্চ ২০ বছরে কোটিপতি হওয়া সম্ভব। এই স্কিমের মেয়াদ ৫ থেকে ২০ বছর।

কোন মেয়াদে মাসে কত টাকা

সাধারণভাবে স্কিমের মেয়াদ যত বেশি হয়, মাসিক কিস্তির পরিমাণ তত কম হয়। মেয়াদ যত কম হয়, কিস্তির পরিমাণ তত বেশি হয়। ট্রাস্ট কোটিপতি স্কিমের আওতায় ২০ বছরের মেয়াদে কোটিপতি হতে চাইলে মাসিক কিস্তি দিতে হবে ১৩ হাজার ২৫০ টাকা। সর্বনিম্ন পাঁচ বছরের মেয়াদে কোটিপতি হতে চাইলে মাসিক কিস্তি হবে ১ লাখ ২৮ হাজার ৫০০ টাকা।

দেখে নেওয়া যাক, অন্যান্য মেয়াদে মাসিক কিস্তির পরিমাণ কত হবে। ১৮ বছরের মেয়াদে কোটিপতি হতে চাইলে মাসিক কিস্তি হবে ১৬ হাজার ৭০০ টাকা। ১৫ বছরের মেয়াদে এই স্কিমের মাসিক কিস্তি হবে ২৪ হাজার ২০০ টাকা। ১২ বছরের মেয়াদে এই স্কিমের কিস্তির পরিমাণ ৩৬ হাজার ২০০ টাকা। ১০ বছরের মেয়াদে মাসে ৪৮ হাজার ৮০০ টাকা দিতে হবে। সাত বছরের মেয়াদে মাসিক কিস্তি হবে ৮২ হাজার ৪০০ টাকা।

ট্রাস্ট ব্যাংকের তথ্য অনুসারে, এই স্কিমের সুদহার ১০ শতাংশ। গত ডিসেম্বরে দেশে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৪৯ শতাংশ। দেশে দুই–তিন বছর ধরে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে। ২০২৫ সালে দেশে গড় মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৭৯ শতাংশ।

এই পরিপ্রেক্ষিতে ১০ শতাংশ সুদের হার বেশি নয়, তা ঠিক। কিন্তু যাঁরা বিনিয়োগে সাহস পান না, নিরাপদে সঞ্চয় করতে চান, তাঁদের জন্য এ ধরনের স্কিম উপযোগী। দেশের অন্য যেসব ব্যাংক কোটিপতি স্কিম দিচ্ছে, তাদের সুদহারও কাছাকাছি। পার্থক্য থাকলেও তা উনিশ–বিশের বেশি নয়।

এই স্কিমের বৈশিষ্ট্য

ব্যাংকের সব স্কিমেরই কিছু নিয়মকানুন থাকে। এই স্কিমেও তা আছে। ট্রাস্ট ব্যাংকের ওয়েবসাইটের তথ্য অনুসারে, এই কোটিপতি স্কিম খুলতে চাইলে ট্রাস্ট ব্যাংকে অবশ্যই সঞ্চয়ী বা চলতি হিসাব থাকতে হবে। সেই হিসাব থেকে স্বয়ংক্রিয়ভাবে কিস্তি কেটে রাখা হবে। টানা তিন মাস কেউ কিস্তি দিতে না পারলে স্কিম বাতিল হয়ে যাবে। স্কিম চালু হওয়ার ছয় মাস পর গ্রাহক চাইলে ঋণ নিতে পারবেন। ঋণের ন্যূনতম পরিমাণ হবে ৫০ হাজার টাকা।

কী লাগবে

হিসাব খুলতে সাধারণত যেসব কাগজপত্র লাগে, এ ক্ষেত্রেও তা–ই লাগবে। আপনার নিজের ছবি ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি), নমিনির ছবি ও এনআইডি এবং ওই ব্যাংকে হিসাব আছে, এমন একজন পরিচয়দানকারী। গ্রাহকের ছবি সত্যায়ন করবেন পরিচয়দানকারী। নমিনির ছবি সত্যায়ন করবেন গ্রাহক। ফরমের নির্দিষ্ট স্থানে সবার স্বাক্ষর লাগবে। জরুরি প্রয়োজনে ব্যাংক যোগাযোগ করবে, এমন একজনের নাম–ঠিকানাও দিতে হবে।

সতর্কতা

বাজারে বিভিন্ন ব্যাংক নানা ধরনের সঞ্চয় অফার দেয়। তাই সঞ্চয় করার আগে ব্যাংকের আর্থিক স্বাস্থ্যসহ বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য দেখে সঞ্চয় বা বিনিয়োগে যাওয়া উচিত, তা না হলে দুর্বল ব্যাংকে বিনিয়োগ করে বিপাকে পড়তে পারেন গ্রাহক।

এ ছাড়া সঞ্চয়ের ক্ষেত্রে যে বিষয়টি প্রথমে মাথায় রাখা উচিত, সেটি হলো খরচের আগেই আয় থেকে সঞ্চয় আলাদা করা। অর্থাৎ ব্যয়ের পর আপনি সঞ্চয় করবেন, তা নয়; বরং আগে ঠিক করুন, কত টাকা সঞ্চয় করবেন—এরপর ব্যয় করুন। টাকা জমানোর পাশাপাশি বুঝেশুনে কিছু বিনিয়োগও করা যেতে পারে। সঞ্চয়ের পরিমাণ অল্প হলেও নিয়মিত সঞ্চয় করুন। আয় বাড়াতে না পারলে অপ্রয়োজনীয় খরচ কমিয়ে সঞ্চয়ের পরিমাণ বাড়ান।

এই চর্চা নিয়মিত করলে একসময় দেখা যাবে, সাধ্যের মধ্যেও প্রয়োজনীয় সঞ্চয় করা সম্ভব।

এনবিআর কর্মকর্তার ঘুষ বাণিজ্যে রাজস্ব ক্ষতি ১৬০ কোটি টাকা
একীভূত ৫ ব্যাংক নিয়ে গভর্নরের নতুন বার্তা
বাণিজ্য উপদেষ্টার সাথে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত এর বৈঠক
ডাক্তার মানেই ধনবান
পরিবার সঞ্চয়পত্রে এক লাখ টাকা বিনিয়োগে মাসে মুনাফা কত, কীভাবে কিনবেন?
Share This Article
Facebook Email Print
শুক্রবার, মার্চ ৬, ২০২৬

সর্বশেষ

ইনসাফের বাংলাদেশ গড়ে তোলা হবে
জানুয়ারি ২৯, ২০২৬
সান্তোসের সঙ্গে নেইমারের নতুন চুক্তি বিশ্বকাপের আগে যে বার্তা দিচ্ছে
জানুয়ারি ৮, ২০২৬
ট্রাম্প তাঁর বড় জুয়াটি খেললেন
মার্চ ১, ২০২৬
ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের খোলা চিঠি
ফেব্রুয়ারি ২১, ২০২৬
ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযান নিয়ে মুখ খুললেন জাতিসংঘ
জানুয়ারি ৪, ২০২৬
দিল্লি হাইকোর্টের নির্দেশ অমান্য করে তুর্কমান গেট এলাকায় মসজিদের কাছে স্থাপনা গুঁড়িয়ে দিল পৌর কর্তৃপক্ষ
জানুয়ারি ৭, ২০২৬
মাহি–জয়ের যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড না হওয়ার কারণ
জানুয়ারি ২২, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
বিনোদন

‘আপনি এটা জানতে চাইছেন পুলিশ হিসেবে না একজন মা হিসেবে?’

Dailynarayanganj24
Dailynarayanganj24
জানুয়ারি ২৫, ২০২৬
নারায়ণগঞ্জের সাবেক কাউন্সিলর ও দুই বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার
সোনারগাঁয়ের জামায়াতের কর্মীদের বিভিন্নভাবে মারধর ও হয়রানি করছে বিএনপির নেতাকর্মীরা
৭৪টি ফ্লাইট বাতিল, যাত্রীদের ভোগান্তি-দুর্ভোগ
‘রঙবাজার’-এ দেখা যাবে কোন তারকাদের
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?