By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: মারাত্মক দূষণের কবলে ঢাকার ৩ স্থান, সুরক্ষায় কী করবেন
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
জাতীয়

মারাত্মক দূষণের কবলে ঢাকার ৩ স্থান, সুরক্ষায় কী করবেন

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ১৮, ২০২৬ ৩:০৮ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ১৮, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ ঢাকার বায়ুদূষণ মারাত্মক রূপ নিয়েছে। গতকাল শনিবার পর্যন্ত টানা তিন দিন বিশ্বের সবচেয়ে দূষিত শহর ছিল ঢাকা। আজ রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসের সকালে বিশ্বের ১২৬ নগরীর মধ্যে ঢাকার অবস্থান তৃতীয়। বায়ুর মান ২৭৯। এ মানকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে গণ্য করা হয়। কিন্তু নগরীর তিন স্থানে অবস্থা ‘দুর্যোগপূর্ণ।’ দূষণের সর্বোচ্চ স্তর এটি।

বায়ুদূষণের এ পরিস্থিতি তুলে ধরেছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটি বায়ুদূষণের অবস্থা নিয়মিত তুলে ধরে। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয়, সতর্ক করে। আজ নগরীর দূষণের যে অবস্থা, তা থেকে রক্ষা পেতে বেশ কিছু পরামর্শও দিয়েছে আইকিউ এয়ার।

বায়ুদূষণে আজ প্রথম ও দ্বিতীয় স্থানে আছে ভারতের দিল্লি ও পাকিস্তানের লাহোর। এ দুই নগরীর স্কোর যথাক্রমে ৬৩০ ও ৫৪৭।

রাজধানী ঢাকার বায়ুদূষণ কমার কোনো লক্ষণ নেই; বরং দিন দিন তা বাড়ছে। গত ডিসেম্বর তো পুরোটাই, চলতি জানুয়ারি মাসেও প্রায় প্রতিদিন বিশ্বের শীর্ষ দূষিত নগরীগুলোর মধ্যে থাকছে ঢাকা।

বায়ুদূষণের মাত্রা ২০০-এর বেশি হলে তাকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। আর ৩০০ হয়ে গেলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে গণ্য করা হয়।

দেশের সর্বত্রই বায়ুদূষণ বাড়ছে; বরং কিছু ক্ষেত্রে আজকাল ঢাকার বাইরের অন্যান্য এলাকায় বায়ুদূষণের মাত্রা অনেক বেশি থাকে। বায়ুদূষণ নিয়ন্ত্রণে যেসব কার্যক্রম আছে, তা মূলত ঢাকাকেন্দ্রিক। তবে এসব কার্যক্রমের তেমন কোনো ফল নেই।

ভয়ানক দূষণ নগরীর ৩ স্থানে

আজ সকালে ঢাকার তিন স্থানের বায়ুর মান দুর্যোগপূর্ণ। স্থানগুলো হলো—নিকুঞ্জের এএসএল সিস্টেমস লিমিটেড (৪৪৯), ধানমন্ডি (৩৬২) ও দক্ষিণ পল্লবী (৩৪৬)। এ ছাড়া খুব অস্বাস্থ্যকর বায়ু আছে ইস্টার্ন হাউজিং (২৯৯), বে’জ এজওয়াটার (২৭৮) , বেচারাম দেউড়ি (২৭২),  গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল ( ২৩৫) ও গোড়ান (২২১)।

দেশে বায়ুদূষণ মোকাবিলায় বিভিন্ন সময় প্রকল্প নেওয়া হয়েছে। এখনো নানা উদ্যোগ-কথাবার্তা শোনা যায়; কিন্তু বায়ুদূষণ পরিস্থিতি দিন দিন খারাপই হচ্ছে।

সুরক্ষায় নগরবাসী যা করবেন

আইকিউ এয়ারের পরামর্শ অনুযায়ী, আজ ঢাকায় বায়ুর যে মান, তাতে বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরতে হবে। বাড়ির বাইরে গিয়ে ব্যায়াম না করার পরামর্শ দেওয়া হয়েছে। আর ঘরের জানালাগুলো যতটা সম্ভব বন্ধ রাখতে হবে।

ভারত থেকে ১ লাখ ৮০ হাজার টন ডিজেল কিনছে সরকার
আজ ঢাকায় যেসব গুরুত্বপূর্ণ কর্মসূচি
পদত্যাগ করেছেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান
এনসিপিতে যোগ দিয়ে মুখপাত্র হলেন আসিফ মাহমুদ, নির্বাচন করবেন না
সিলেটে তারেক রহমানের নির্বাচনী জনসভা ২২ জানুয়ারি
Share This Article
Facebook Email Print
সোমবার, ফেব্রু ৯, ২০২৬

সর্বশেষ

নির্বাচন ও গণভোট উপলক্ষে সব ধরনের যান চলাচলে বিধি-নিষেধ
ফেব্রুয়ারি ২, ২০২৬
নারায়ণগঞ্জ-৪ খেলাফত মজলিসের মনোনয়ন পেলেন আনোয়ার
ডিসেম্বর ২৬, ২০২৫
এ আবার কোন নয়নতারা
জানুয়ারি ১, ২০২৬
টানা ৩ দফা বৃদ্ধির পর এবার কমলো স্বর্ণের দাম
জানুয়ারি ২২, ২০২৬
রূপগঞ্জের রূপসী মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ প্রশাসনের উদাসীনতায় অস্তিত্ব সংকটে
ফেব্রুয়ারি ৪, ২০২৬
আরেকটি বর্ষসেরার খেতাব পেয়ে যেখানে সবার আগে মেসি
ডিসেম্বর ১০, ২০২৫
২ ওভারে উইকেটশূন্য সাকিব, তবুও জিতল তাঁর দল
ডিসেম্বর ২০, ২০২৫

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
জাতীয়

গণ-অভ্যুত্থানে পঙ্গু ছেলে, খালেদা জিয়ার জানাজায় স্বামীর মৃত্যুতে দিশাহারা তাহেরা

Dailynarayanganj24
Dailynarayanganj24
জানুয়ারি ১, ২০২৬
তীব্র শীতে শরীর গরম রাখতে খাদ্যাভ্যাসে যেসব খাবার জরুরি
জুয়ার নেশায় সর্বস্ব বাজি, সব হারালেও চমক কি তখনো বাকি
দেশজুড়ে উৎসবের আমেজ, কঠোর নিরাপত্তা বলয়ে রাজধানী
নির্বাচন না করার ঘোষণায় মাসুদ শিবিরে হতাশা
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?