By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: ভারতের বিপক্ষে কোথায় হারল বাংলাদেশ
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
খেলাধুলা

ভারতের বিপক্ষে কোথায় হারল বাংলাদেশ

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ১৮, ২০২৬ ৪:১৪ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ১৮, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ ২৪তম ওভারের পঞ্চম বল। বিহান মালহোত্রার বলে আউট হন শেখ পারভেজ। বাংলাদেশের রান তখন ৪ উইকেটে ১২৪। উইকেটে ছিলেন ফিফটি করা অধিনায়ক আজিজুল হাকিম ও নতুন ব্যাটসম্যান রিজান হোসেন।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচটা তখনো বাংলাদেশের নাগালেই, ডিএলএস মেথডেও এগিয়ে ৫ রানে। তবে সব হিসাব–নিকাশ বদলে যায় অধিনায়ক আজিজুল আউট হয়ে গেলে। শেষে ৫.৩ ওভারে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশ গ্রুপ পর্বের ম্যাচটা হেরে যায় ১৮ রানে। ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক আজিজুল তাঁর আউটকেই মোড়ঘোরানো মুহূর্ত হিসেবে অভিহিত করেছেন।

৫১ রান করা আজিজুল স্পিনার খিলান প্যাটেলের একটি ফুলটসে লং অনে ক্যাচ দেন। এই শটকেই বাংলাদেশ অধিনায়ক ম্যাচ হারের কারণ বলে মনে করছেন। খেলা শেষে পুরস্কার বিতরণীতে কোথায় ম্যাচ ফসকে গেল জিজ্ঞাসায় তিনি বলেছেন, ‘আমার শটটার কারণেই হেরেছি। ভালো ব্যাটিং করছিলাম, এটা আমার জন্য শিক্ষণীয় হলো। ম্যাচ শেষ করার দায়িত্ব আমারই ছিল। আমি সেরাটা দিয়েও পারিনি। ভারতের বিপক্ষে ম্যাচটা সব সময়ই কঠিন হয়, এখান থেকে আমরা শিক্ষা নেব।’

বুলাওয়েতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারত আগে ব্যাট করে ৪৮.৪ ওভারে ২৩৮ রানে অলআউট হয়। তাড়া করতে নেমে বাংলাদেশ ১৭.২ ওভারে ২ উইকেটে ৯০ রান তোলার পর আবারও বৃষ্টিতে খেলা হয়ে যায়।

দীর্ঘ বিরতির পর খেলা শুরু হলে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের নতুন লক্ষ্য দাঁড়ায় ২৯ ওভারে ১৬৫। অর্থাৎ হাতে থাকা ১১.৪ ওভারে (৭০ বল) ৭৫ রান দরকার ছিল আজিজুলদের। কিন্তু মাত্র ৪০ রানের মধ্যে শেষ ৮ উইকেট হারিয়ে হারের হতাশায় মাঠ ছাড়তে হয় বাংলাদেশের যুবাদের।

এমন হার নিয়ে আজিজুল বলেন, ‘এমন হার আমাদের জন্য হতাশার। আমরা একটি স্টাম্পিং ও কিছু ক্যাচ ছেড়েছি। এরপরও ডিএলএসএলে আমরা লক্ষ্যে পৌঁছাতে পারিনি। জয়-পরাজয় বিষয় নয়, ম্যাচ থেকে কতটা শিখলাম, সেটাই বড়। আল ফাহাদের বোলিং নিয়ে আমি গর্বিত, সে তার সামর্থ্য দেখিয়েছে, নিজেকে চিনিয়েছে।’ পেসার ফাহাদ বল হাতে ৫ উইকেট নেন।

গতকাল টসের সময় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সহ-অধিনায়ক জাওয়াদ আবরার ও ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আয়ুশ মাত্রের মধ্যে করমর্দন হয়নি। নিয়মিত অধিনায়ক আজিজুল অসুস্থ হয়ে পড়ায় বাংলাদেশের হয়ে টসে উপস্থিত ছিলেন জাওয়াদ।

পরে ম্যাচ চলার সময়ই বিসিবি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানায়, বাংলাদেশ অধিনায়কের দিক থেকে করমর্দন না করা ‘সম্পূর্ণ অনিচ্ছাকৃত’ এবং ‘সাময়িক অসাবধানতা’র ফল ছিল। ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়েরা একে অপরের সঙ্গে হাত মিলিয়ে মাঠ ছাড়েন।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ‘বি’ গ্রুপে বাংলাদেশের পরবর্তী ম্যাচ ২০ জানুয়ারি, প্রতিপক্ষ নিউজিল্যান্ড।

ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের কারণ জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
কথা বলতে পারেন না, শোনেন না কানেও, সেই শাহরিয়ার এখন মা-বাবার গর্ব
পাকিস্তান ‘ভুলবশত’ জানাল বিশ্বকাপে খেলবে
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ
বিকেএসপিতে উন্মোচিত ৫০ কিংবদন্তির নামফলক
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, ফেব্রু ১০, ২০২৬

সর্বশেষ

এক মাইল দূর থেকে বই পড়তে পারে! নতুন ‘স্পাই লেজার’ ঘিরে বিশ্বজুড়ে আলোচনার ঝড়
ডিসেম্বর ১৮, ২০২৫
কখনো জিততে পারেননি যে ট্রফি, সেটা কি এবার পাবেন সালাহ
ডিসেম্বর ২১, ২০২৫
নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন অঞ্জন দাস
জানুয়ারি ২৬, ২০২৬
মাত্র ৩০ দিনেই কোলেস্টেরল কমান এই ৮টি প্রাকৃতিক উপায়ে!
ডিসেম্বর ১২, ২০২৫
প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে ‘রকেট গতি’, আস্থাহীন চাকরিপ্রার্থীরা
জানুয়ারি ২৬, ২০২৬
এশিয়ার সেরা সিনেমার তালিকায় বাংলাদেশের তিন সিনেমা
জানুয়ারি ২৭, ২০২৬
মেরিল–প্রথম আলো পুরস্কার ২০২৫
জানুয়ারি ২৭, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
প্রচ্ছদমহানগরসিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে খালে ভাসমান ড্রাম থেকে যুবকের মরদেহ উদ্ধার

Dailynarayanganj24
Dailynarayanganj24
জানুয়ারি ১৮, ২০২৬
ড. তৈমুরের রোগ মু্ক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
নারায়ণগঞ্জকে তারা সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করেছিল–কাসেমী
এটি স্পষ্টভাবে পরিকল্পিত রাজনৈতিক সন্ত্রাস- অঞ্জন দাস
সুর-কবিতার এক অন্তরঙ্গ যাত্রা
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?