By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: নিপীড়িত নারীর জীবন যাতনার নাটক ‘গন্ধসূত্র’
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
বিনোদন

নিপীড়িত নারীর জীবন যাতনার নাটক ‘গন্ধসূত্র’

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ১৮, ২০২৬ ৪:২৮ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ১৮, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ সম্প্রতি রাজধানীর নাট্যমঞ্চে এসেছে গন্ধসূত্র শিরোনামের নতুন নাটক। প্রযোজনাটি মঞ্চে এনেছে নাট্যদল অবলোকন। অপু শহীদ রচিত নাটকটির নির্দেশনা দিয়েছেন তৌফিকুল ইসলাম ইমন। শনিবার শীতল সন্ধ্যায় শিল্পকলা একাডেমির নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে প্রযোজনাটির দ্বিতীয় প্রদর্শনী হয়।
নিপীড়িত এক নারীর জীবনের গল্পকে ঘিরের আবর্তিত হয়েছে নাটকের কাহিনী। নিপীড়নের বদলা নিতে গিয়ে এই হঠাৎ করেই  ভয়ঙ্কর হয়ে ওঠে। এই ভয়ঙ্কর হওয়ার পেছনেও সুনির্দিষ্ট কারণ। তার ব্যক্তিগত অহং দলিত হয়েছে রাষ্ট্রযন্ত্রের সহযোগিতায়। নিজ ঘরে সে শনাক্ত করে সেই নির্যাতক ও নিপীড়ককে। সমাজের আইনের প্রতি সে আস্থা হারিয়ে ফেলে। সে মনে করে, দীর্ঘকাল চেপে বসা স্বৈরশাসনের অবসান হলেও এখনো হামাগুড়ি দিচ্ছে গণতন্ত্র।  
প্রযোজনাটি প্রসঙ্গে নাট্যকার অপু শহীদ বলেন, সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়েই এ নাটক।

সমকালের বাংলাদেশের অভিজ্ঞতায় জারিত এক দগদগে নাটক গন্ধসূত্র। বিশ্বের অর্থনীতি এখন সমাজ-রাজনীতি, উন্নয়ন-বিশ্বায়ন, যুদ্ধ-হিংস্রতায় এমন এক টালমাটাল অবস্থার সৃষ্টি করেছে, যেখানে ব্যক্তি মানুষের সুস্থ থাকা বেশ  কৌতূহলপ্রদ। আধিপত্যবাদী চরিত্র পর্যবেক্ষণ করা যাচ্ছিল কিন্তু কিছুতেই একটা কাঠামোতে দাঁড় করানো যাচ্ছিল না। এই অস্থিরতার মধ্যে মনে পড়ে গেল আর্জেন্টাইন-আমেরিকান নাট্যকার অ্যারিয়েল ডর্ফম্যানের কথা। এই বিশ্বায়নের যুগে মূল ইংরেজি নাটক, পোলনস্কির ফিল্ম, এমনকি হিন্দি সিনেমাও পেয়ে গেলাম। পেয়ে  গেলাম ডর্ফম্যানের আরও অনেক  লেখার সন্ধান। নাটকের মূল ভরকেন্দ্র রাখলাম পোলনস্কির ‘ডেথ অ্যান্ড দ্য মেইডেন’ সিনেমার ওপর।
নির্দেশক তৌফিকুল ইসলাম ইমন বলেন, এই নাটকের সময়টা শুধু আমাদের রাষ্ট্রের নয়, বর্তমান বিশ্বের যেখানেই গণতন্ত্র ধসে পড়ছে সেখানকার বাস্তবতা। নাটকে নির্যাতিত এক নারী ব্যক্তিগত যন্ত্রণার বদলা নিতে চাইছে, এর বিপরীতে দাঁড়িয়ে দুই পুরুষ চরিত্র নাটকীয় দ্বন্দ্বের সৃষ্টি করে। নাটকের শেষে এসে মেয়ে এবং আগন্তুক এক ভয়ানক ডিসকোর্সে পৌঁছায়। রাষ্ট্রের রাজনৈতিক চরিত্রের বৈপরীত্যের কারণে সাধারণ নাগরিক একে অপরের শত্রু  হয়ে দাড়ায়।
গন্ধসূত্র নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নাসরিন অনু, সরওয়ার জাহান উপল, তৌফিকুল ইসলাম ইমন, ডায়নাসহ অনেকে। সংগীত পরিকল্পনা করেছেন চার্লস নিলয় চৌধুরী। আলোক পরিকল্পনা করেছেন মোখলেছুর রহমান। পোশাক পরিকল্পনায় ছিলেন আইরিন পারভীন লোপা। সেট ডিজাইন করেছেন আবু বকর সিদ্দিকী।

তারেক রহমানের আগমনে ফ্যাসিস্ট তারকার পল্টিবাজি
১৩ বছর পর কলকাতায় কনসার্ট করতে আসছেন এ.আর রহমান
‘শিল্পী আমি তোমাদেরই গান শোনাব’
ন্যান্সির দাবি
রুপালি পর্দা থেকে বাস্তব জীবনের সফল জুটি
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, ফেব্রু ১০, ২০২৬

সর্বশেষ

জুলাই হত্যাকাণ্ডের মামলার কোনো অপরাধীকে জামিন দেওয়া যাবে না: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
জানুয়ারি ১২, ২০২৬
নারায়ণগঞ্জে শেল্টার হোম থেকে অর্ধশত বিড়াল উদ্ধার
নভেম্বর ৯, ২০২৫
বাংলাদেশ গণতান্ত্রিক যাত্রার গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে: ডেনমার্কের রাষ্ট্রদূত
জানুয়ারি ১৫, ২০২৬
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা
ডিসেম্বর ২৬, ২০২৫
ন্যান্সির দাবি
জানুয়ারি ২৯, ২০২৬
থানা লুটের অস্ত্র নিয়ে উদ্বেগে প্রার্থীরা
জানুয়ারি ২৪, ২০২৬
একটা বাহিনী এনআইডি কার্ড-বিকাশ নম্বর নিচ্ছে: নারায়ণগঞ্জে –তারেক রহমান
জানুয়ারি ২৩, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
বিনোদন

ফিরেই সাড়া ফেলল আলোচিত সেই সিরিজ

Dailynarayanganj24
Dailynarayanganj24
জানুয়ারি ১৪, ২০২৬
আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার রায় আজ
নারায়ণগঞ্জে ভারতীয় কসমেটিকসসহ দুই পাচারকারী আটক
আবারও আলোচনায় প্রাজক্তা
তারেক রহমানের জন্মবার্ষিকী ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নারায়ণগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?