By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: জামালপুরে মহাসড়কের পাশে হলুদে ছেয়েছে মাঠ, ছবি তুলতে দর্শনার্থীর ভিড়
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
কৃষি ও খামার

জামালপুরে মহাসড়কের পাশে হলুদে ছেয়েছে মাঠ, ছবি তুলতে দর্শনার্থীর ভিড়

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ১৮, ২০২৬ ৪:১৭ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ১৮, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ শেষ বিকেলে কমলা রঙের আবহে সেজেছে প্রকৃতি। এতে মাঠজুড়ে ছড়ানো শর্ষে ফুলের হলুদ রং আরও মনোমুগ্ধকর হয়ে ওঠে। যেদিকে চোখ যায়, হলুদ রঙে রঙিন চারপাশ। মাঘের শুরুতে এমন আবহে সেজেছে গ্রামীণ জনপদ। জামালপুর পৌর শহরের কম্পপুর এলাকায় জামালপুর-দেওয়ানগঞ্জ মহাসড়কের পাশে হলুদগালিচার প্রান্তর দেখে যে কারোর চোখ জুড়িয়ে যায়। এবার নানা শঙ্কা কাটিয়ে ভালো ফলনের আশা করছেন কৃষকেরা।

জামালপুর শহরের নানা প্রান্ত থেকে প্রতিদিনই প্রকৃতিপ্রেমী নারী-পুরুষ ও শিশুরা সেখানে শর্ষের খেতে গিয়ে সেলফি ও ছবি তোলেন। কোনো কোনো যাত্রী যানবাহন থেকে নেমে সড়কের পাশে এমন হলুদ আবহে বুক ভরে শ্বাস নেন।

স্থানীয় বাসিন্দারা বলেন, ঝিনাই নদীর তীরবর্তী কম্পপুর এলাকায় প্রায় ৩০০ বিঘা জমিতে শর্ষের আবাদ করেছেন দুই শতাধিক কৃষক। ফসলটির চাষে খরচ ও পরিশ্রম দুটিই তুলনামূলক কম। এবার আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও ভালো হচ্ছে। তবে টানা শৈত্যপ্রবাহের কারণে ফসলের কিছুটা ক্ষতির শঙ্কা আছে। কৃষকদের দাবি, এর চেয়ে বড় সমস্যা হলো খেতে দর্শনার্থীর আনাগোনা। অসচেতন দর্শনার্থীরা খেতের ভেতরে ঢুকে ছবি তোলেন। এতে ফসল নষ্ট হচ্ছে। এ কারণে দুপুরের পর থেকে খেতের আশপাশে দাঁড়িয়ে তাঁরা দর্শনার্থীদের সতর্ক করেন।

বৃহস্পতিবার বিকেলে দেখা যায়, জামালপুর-দেওয়ানগঞ্জ মহাসড়ক ঘেঁষে চলে গেছে রেললাইন। লাইনের পর থেকে যেদিকে চোখ যায়, আদিগন্ত হলুদ রঙে রঙিন। দর্শনার্থীরা মোটরসাইকেল ও ইজিবাইকসহ বিভিন্ন যানবাহন নিয়ে রেললাইনের পাশে দাঁড়াচ্ছেন। সেখান থেকে অনেকেই শর্ষেখেতের মধ্যে যাচ্ছেন। একপর্যায়ে সেলফি ও ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ছেন। একজন আরেকজনকে ছবি তুলে দিচ্ছেন। অনেকেই আবার ভিডিও ধারণ করছেন।

শর্ষেখেতের কাছাকাছি দাঁড়িয়ে সেলফি ও ছবি তুলছিলেন জামালপুর শহরের জঙ্গপাড়া এলাকার আবদুর রহমান ও তাঁর স্ত্রী। আবদুর রহমান বলেন, ‘এলাকার অনেকের কাছে শুনেছি। দেখতে এসে মনে হলো, আমি যেন হঠাৎ কোনো রঙিন স্বপ্নের ভেতরে ঢুকে গেছি। হলুদ ফুলের সমুদ্র চোখ জুড়িয়ে দেয়, মনকে করে তোলে শান্ত।’

কম্পপুর এলাকায় সাত বিঘা জমিতে শর্ষে চাষ করেছেন কৃষক আবেদ আলী। তিনি বলেন, বর্ষা মৌসুমে এ জমি বিলের মতো হয়ে যায়। কারণ, মাঠের পূর্ব পাশ দিয়ে ঝিনাই নদ বয়ে গেছে। এ কারণে বর্ষায় শুধু আমন ধান চাষ করা সম্ভব হয়। অন্য সময় এখানে শর্ষের আবাদ করা হয়। প্রতিবছরই এই বিশাল মাঠে শর্ষে চাষ হয় এবং ফলনও ভালো হয়। তবে এবার শীত কিছুটা বেশি হওয়ায় শর্ষের ফুল কিছুটা নষ্ট হয়েছে। এ ছাড়া প্রতিদিন দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত শত শত দর্শনার্থী খেতে প্রবেশ করায় কিছু ক্ষতি হচ্ছে।

জামালপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে সদরসহ জেলার সাতটি উপজেলায় ৪৬ হাজার ২৭৮ হেক্টর জমিতে শর্ষে চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে আবাদ হয়েছে ৪১ হাজার ৫৫০ হেক্টর জমিতে। লক্ষ্যমাত্রা অর্জিত না হলেও গত বছরের তুলনায় আবাদ বেড়েছে। গত বছর ৪১ হাজার ১২৬ হেক্টর জমিতে শর্ষের চাষ হয়েছিল।

জামালপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আলম শরীফ খান বলেন, টানা শৈত্যপ্রবাহের প্রভাবে শর্ষেগাছের কিছু ফুল ঝরে গেছে। পাশাপাশি কয়েকটি খেতে ছত্রাকের সংক্রমণও দেখা দিয়েছে। কৃষকদের ছত্রাকনাশক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। ফলন কম বা বেশি হওয়ার বিষয়টি কাটার পরই নিশ্চিত হওয়া যাবে। তবে সবকিছু অনুকূলে থাকলে এবারও ভালো ফলনের সম্ভাবনা রয়েছে।

দর্শনার্থীদের বিষয়ে এই কর্মকর্তা বলেন, অসচেতনভাবে খেতের ভেতরে ঢোকায় অনেক সময় ফসলের ক্ষতি হয়। এ বিষয়ে সচেতনতা জরুরি।

বন্ধ্যা মাছি দিয়ে বিষমুক্ত শুঁটকি
শীতের শাক
কুয়াশামাখা শীতের সকালে হাইল হাওরের পাড়ে
চাকরি ছেড়ে উদ্যোক্তা, সামুদ্রিক শৈবালে বড় ব্যবসার স্বপ্ন মারিয়ার
বিশ্ববিদ্যালয় পাস করে শখের ছাদবাগান, বছরে আয় চার লাখ
Share This Article
Facebook Email Print
সোমবার, ফেব্রু ৯, ২০২৬

সর্বশেষ

পাকিস্তান-তুরস্ক-সৌদির সামরিক জোটে যোগ দিচ্ছে কি বাংলাদেশ!
জানুয়ারি ১৩, ২০২৬
রেকর্ডসংখ্যক কবি-লেখক’র অংশগ্রহণে সাহিত্যজোট নারায়ণগঞ্জ’র মাসিক সভা অনুষ্ঠিত
জানুয়ারি ৩, ২০২৬
দ্রুত ছড়িয়ে পড়ে যে ৫ ধরনের পেটের ক্যান্সার!
ডিসেম্বর ১৯, ২০২৫
এটা মোদির মুখে একটা ঘুষি ছিল, নয়াদিল্লি কখনো ভুলবে না: শেহবাজ
ডিসেম্বর ১৮, ২০২৫
ব্যালট বক্স ছিনতাই হলে কেউ রক্ষা পাবে না স্বরাষ্ট্র উপদেষ্টা
জানুয়ারি ৩০, ২০২৬
গণমাধ্যমে ‘ভয়ানক’ খবর প্রকাশ নিয়ে এপস্টেইনকে পরামর্শ দিয়েছিলেন চমস্কি
ফেব্রুয়ারি ৬, ২০২৬
ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ীর মৃত্যু
জানুয়ারি ১৬, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
খেলাধুলা

এমবাপ্পের দলে কোচ হলেই যে বিপদ, চলে যাবে চাকরি

Dailynarayanganj24
Dailynarayanganj24
জানুয়ারি ১৬, ২০২৬
মনোনয়ন পেয়ে জাকির খানের বাসায় এড. শাখাওয়াত হোসেন খান
চ্যাম্পিয়নস লিগের নকআউটে যেতে আজ কোন ক্লাবকে কী করতে হবে
ভিটামিন সি কি সর্দি-কাশি প্রতিরোধে সহায়ক
সোনারগাঁয়ে ৭ ডাকাত আটক করে এলাকাবাসীর গণধোলাই
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?