By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: গুম কমিশন বলে, ধরে নিন ওরা মৃত, কিন্তু কেন
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
জাতীয়

গুম কমিশন বলে, ধরে নিন ওরা মৃত, কিন্তু কেন

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ১৮, ২০২৬ ৩:৪১ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ১৮, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ গুম কমিশন বলে, ধরে নিন ওরা মৃত? কিন্তু কেন? এটা কি হাতের অঙ্ক যে আমরা ধরে নেব আমাদের বাবারা আর নেই।’

রাজধানীতে আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক মতবিনিময় সভায় কথাগুলো বলছিলেন আদিবা ইসলাম। বাবার হাত ধরা শেখার বয়সটা আদিবার কেটেছে মায়ের হাত ধরে ফুটপাত, থানা, ক্যাম্প আর বিভিন্ন দপ্তরের দরজায় দরজায় ঘুরে। ২০১৩ সালের ডিসেম্বর রাতে রাজধানীর শাহবাগ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নেওয়া হয়েছিল তাঁর বাবা বংশাল থানা ছাত্রদলের তৎকালীন সাধারণ সম্পাদক পারভেজ হোসেনকে। সেই থেকে এখন পর্যন্ত নিখোঁজ পারভেজ।

বিগত গণতান্ত্রিক আন্দোলনে আওয়ামী ফ্যাসিবাদ কর্তৃক গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে শনিবার দুপুরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ওই মতবিনিময় সভার আয়োজন করা হয়। গুমের শিকার হওয়া ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’ ও ‘আমরা বিএনপির পরিবার’-এর যৌথ উদ্যোগে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

সেখানে কথা বলতে গিয়ে আদিবা ইসলাম বলে, গুম এই শব্দটা অনেক ছোট। কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে হাজার কষ্ট-কান্না। আড়াই বছর বয়স থেকে মায়ের হাত ধরে এ ধরনের অনুষ্ঠানে আসে জানিয়ে আদিবা বলে, এমন অনুষ্ঠানে আসতে আসতে আমি বড় হয়ে গেলাম। সে জানায়, তার একটাই স্বপ্ন, বাবার সঙ্গে স্কুলে যাবে। কিন্তু এখন পর্যন্ত সেই স্বপ্নটা পূরণ হচ্ছে না। এই স্বপ্নটা কি আদৌ পূরণ হবে?

আদিবার কথা বলার সময় মিলনায়তনে নেমে আসে নিস্তব্ধতা। অনেকেই চোখ মুছছিলেন। মঞ্চে বসা বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে এ সময় আবেগাপ্লুত হতে দেখা যায়।

তারেক রহমানের উদ্দেশে আদিবা বলে, যারা বাবাকে গুম করেছে, তাদের বিচার যেন এই দেশের মাটিতে হয়।

বাবার হাত ধরার অপেক্ষায়

২০১৩ সালের ডিসেম্বরে নাখালপাড়া থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নেওয়া হয়েছিল প্রাইভেট কারের চালক কাওসার হোসেনকে। তাঁর মেয়ে লামিয়া আক্তারও গতকাল বাবার কথা স্মরণ করে অঝোরে কেঁদেছে ওই অনুষ্ঠানে। লামিয়া বলে, ‘আমার বাবাকে যখন নিয়ে যায়, তখন আমার বয়স ছিল তিন বছর। আমি তখন বাবা মানেটাই বুঝতাম না। যদি জানতাম বাবাকে হারিয়ে ফেলব, তাহলে বাবাকে জড়িয়ে ধরে একটু কান্না করতাম।’

কান্নাজড়িত কণ্ঠে লামিয়া বলে, ‘আমি আমার বাবার হাতটা একটু ধরতে চাই। আমাকে আমার বাবার হাতটা ধরার সুযোগ করে দাও বাবা।’

বংশাল থানা ছাত্রদলের সভাপতি মো. সোহেলকে ২০১৩ সালের ২ ডিসেম্বর শাহবাগ থেকে গুম করা হয়। মতবিনিময় সভায় তাঁর মেয়ে সাদিকা সরকার বলে, ‘আমার বাবাকে যখন গুম করা হয়, তখন আমার বয়স ছিল দুই মাস। আমার বয়স এখন ১৩ বছর। এক যুগের বেশি সময় ধরে বাবার অপেক্ষায় বসে আছি। বাবার মুখটা কোনো দিন দেখিনি।’

সাদিকা বলে, ‘বাবাকে ছাড়া জীবনটা অসম্পূর্ণ লাগে। আমরা বাবাকে ফেরত চাই। তারেক রহমান চাচুর কাছে আমাদের একটাই চাওয়া—তিনি আমাদের বাবাকে ফিরিয়ে দেবেন এবং সঠিক বিচার করবেন।’

‘এই কষ্ট শুধু আমরা জানি’

পুরান ঢাকার সূত্রাপুর থেকে ২০১৩ সালের ২৮ নভেম্বর গুম হওয়া ছাত্রদল নেতা খালিদ হাসান সোহেলের স্ত্রী শামী সুলতানা বলেন, ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে বড় করে লেখা ছিল, ‘রাখিবো নিরাপদ, দেখাবো আলোর পথ’। সেই আলো আমাদের জীবনে আর আসেনি। তিনি বলেন, ‘গুম কমিশনের রিপোর্টে বলা হয়েছে, ২৫১ জন আর কখনো ফিরবে না। আমি আমার শাশুড়িকে বলতে পারিনি তাঁর ছেলে আর ফিরবে না। এই কষ্ট শুধু আমরা জানি। আমাদের রাতের বালিশ কান্নায় ভিজে যায়।’

নীলফামারী জেলার স্থানীয় বিএনপি নেতা গোলাম রব্বানী ২০১৪ সালের ১৮ জানুয়ারি হত্যাকাণ্ডের শিকার হন। তাঁর মেয়ে রহমত জাহান বলেন, ‘২০১৩ সালে আমাদের বাসায় হামলা হয়, আগুন দেওয়া হয়। এরপর আমার বাবাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়। পরে তাঁকে নির্মমভাবে হত্যা করা হয়। আমার বাবার কী অপরাধ ছিল?’ তিনি আরও বলেন, ‘তখন আমার বয়স ছিল ছয় বছর। আমি বাবার সঙ্গে স্কুলে যেতে পারিনি। আমার কী অপরাধ ছিল? কেন আমাকে বাবার ভালোবাসা ছাড়া বড় হতে হলো?’

কুমিল্লার লাকসাম পৌর বিএনপির সভাপতি হুমায়ূন কবির পারভেজ ২০১৩ সালের নভেম্বর মাসে নিখোঁজ হন। তাঁর ছোট ছেলে শাহরিয়ার রাতুল বলেন, ‘আমার বাবা ও আমার বাবার চাচা সাইফুল ইসলামকে একসঙ্গে র‍্যাব তুলে নিয়ে যায়। আজ ১৩ বছর পার হয়ে গেছে। আমরা জানি না, বাবা বেঁচে আছে না মারা গেছে।’ তিনি আরও বলেন, ‘যে মারা গেছে, তার পরিবার অন্তত জানে সে মারা গেছে। কিন্তু আমরা জানি না।’

গুম ও খুন হওয়া পরিবারের সদস্যদের অনেকে মঞ্চে এসে তারেক রহমানকে জড়িয়ে ধরে কেঁদেছেন। তারেক রহমানও আবেগ সংবরণ করতে পারেননি। অনুষ্ঠান শেষে মঞ্চে বসা গুম ও খুন হওয়া ব্যক্তিদের স্বজনদের কাছে গিয়ে খোঁজখবর নেন তারেক রহমান। তখন পুরো মিলনায়তন কান্নার শব্দে ভারী হয়ে ওঠে।

পুলিশকে জনগণের আস্থা অর্জন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
শীত নিয়ে আবহাওয়া অফিসের ৫ দিনের পূর্বাভাস
২ ডিসেম্বর বেলস পার্কে ১০ লক্ষ মানুষের সমাবেশ– প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে
সরকার একটা সুষ্ঠু, নিরাপদ ও ভালো নির্বাচন উপহার দেবে: প্রেস সচিব
দেশে ২২ ক্যারেট স্বর্ণের দামে নতুন রেকর্ড!
Share This Article
Facebook Email Print
বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

সর্বশেষ

৮ বারের চেষ্টায় সফল হলো দক্ষিণ আফ্রিকা
জানুয়ারি ২৮, ২০২৬
৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি শুরু, ১ কেজি মাংসের জন্য ৪ ঘণ্টা অপেক্ষা
ফেব্রুয়ারি ১৯, ২০২৬
ভেনেজুয়েলায় বিনামূল্যে উচ্চগতির ইন্টারনেট দিচ্ছে স্টারলিংক
জানুয়ারি ৪, ২০২৬
ভারতের বিপক্ষে না খেললে পিসিবিকে আইনি ঝামেলায় জড়ানোর সতর্কবার্তা আইসিসির
ফেব্রুয়ারি ৪, ২০২৬
হরমুজ প্রণালী বন্ধ, তেল-জ্বালানি-প্রাকৃতিক গ্যাস সরবরাহ স্থগিত
মার্চ ১, ২০২৬
নারায়ণগঞ্জের রাজনীতিতে সাখাওয়াত হোসেন খানের দাপুটে উত্থান
ফেব্রুয়ারি ২৬, ২০২৬
ইডকলের দুই বিভাগে ম্যানেজার নিয়োগ, বেতন দেড় লাখ টাকা
মার্চ ৩, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
স্বাস্থ্য

রোজায় ব্যথামুক্ত থাকুন

Dailynarayanganj24
Dailynarayanganj24
মার্চ ১২, ২০২৬
অস্ত্রোপচারে এআই: ভুল চিকিৎসা ও ভুল অঙ্গ শনাক্তের অভিযোগ
আজ মুক্তি পাচ্ছে দুই সিনেমা, কোনটিতে কী আছে
লিভারপুলের হার, ইয়ামালে বাঁচল বার্সা
আজ ঢাকার বাতাসের মান কেমন?
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?