ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর আদর্শ অনুসরণ করেই বিএনপি জনগণের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে।
রবিবার (১৮ জানুয়ারি) বিকেলে সিদ্ধিরগঞ্জের এস ও রোড এলাকায় সিদ্ধিরগঞ্জের সাবেক ছাত্রদল নেতৃবৃন্দের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, আমাদের নেত্রি চিন্তা করেছিলেন উনার মৃত্যুর পরে এদেশের মানুষ নেতৃত্বের সংকটে যদি ভোগে অথবা যদি নেতা খুঁজে না পায় তাই উনি মৃত্যুর মাত্র চার দিন আগে তার পুত্র তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে এনেছিলেন।
এখন আমাদের দেশে আর নেতৃত্বের সংকট নাই। কারণ খালেদা জিয়ার পরে সেই জায়গায় দলের এবং দেশের হাল ধরেছেন তারেক রহমান।
সুতরাং খালেদা জিয়ার উপরে যেমনি বাংলাদেশের ১৮ কোটি মানুষ আস্থা এবং ভরসা রাখতেন, বিশ্বাস রাখতেন তেমনি তারেক রহমানের উপরেও আবার মানুষ সেইরকম আস্থা জায়গা তৈরি হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক জাকির হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অকিল উদ্দিন ভুইয়া, রিয়াজুল ইসলাম রিয়াজ, সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সদস্য সচিব শাহ আলম হীরা, সাবেক যুগ্ম-আহ্বায়ক মোল্লা সাখাওয়াত হোসেন, মহানগর যুবদলের যুগ্ম-আহ্বায়ক আক্তারুজ্জামান মৃধা, মহানগর কৃষক দলের সদস্য সচিব সাইফুদ্দিন মাহমুদ ফয়সাল, থানা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি তৈয়ব আল হোসাইন, নাসিক ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক মনির হোসেন, সমাজ সেবক আব্দুস সামাদ মাহমুদ, ৭নং ওয়ার্ড যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি দুলাল মিয়া ও ছাত্রদল নেতা সাফওয়ান মাহমুদ আহাদসহ

