By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: কুয়াশামাখা শীতের সকালে হাইল হাওরের পাড়ে
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
কৃষি ও খামার

কুয়াশামাখা শীতের সকালে হাইল হাওরের পাড়ে

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ১৮, ২০২৬ ৩:২৪ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ১৮, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ পথটি কুয়াশায় ঢাকা পড়ে আছে। সামনে খুব বেশি দূর দেখার উপায় নেই। দুই পাশে হাওরপারের বাড়িঘর ‘শিশিরের শব্দের মতো’ নির্জন-কুয়াশার চাদরে মোড়ানো। চারপাশে শান্ত-শিথিল নির্জনতা ঝিম ধরে আছে। আঁকাবাঁকা হয়ে পথটি গেছে একটি হাওরের দিকে।

তখন পুবের আকাশে কুয়াশার এই চাদর সরিয়ে সূর্য ভেসে উঠতে চাইছে। কাঁসার গোল থালার মতো লালচে রঙের সূর্যটা ঝুলছে কুয়াশার মায়াবী শূন্যতার ভেতর। সূর্যের রঙিন থালা থেকে ধূসর আলো ছড়িয়ে পড়ছে হাওরের বুকে।

মৌলভীবাজার সদর উপজেলার ছিকিরাইল এলাকাতে হাইল হাওরের বুকে তখন কুয়াশাজড়ানো ধূসর রঙিন সকালটি অনেকটা এ রকমই। একটু একটু করে চারপাশ জেগে উঠছে। জেগে উঠছেন হাওরপারের কৃষিজীবী মানুষ, মৎস্যজীবীরা।

স্থানীয় বাসিন্দা পাখিসহ পরিযায়ী পাখিগুলোর পালকে তখন সকাল ফিরে আসার তাপ লাগতে শুরু করেছে। তারাও হাওরের এপাশ থেকে ওপাশে উড়ে উড়ে ঘুরছে। পথের পাশে জলাভূমির কাছে কচুরিপানার ওপর, ঝোপের মধ্যে, পাতাঝরা গাছের ডালে দু-একটা সাদা বক, পানকৌড়ি, মাছরাঙা, চিল বসে আছে। ফুটে আছে নানা রকম বুনো ফুল।

শুক্রবার সকালে হাওরপারের বাড়িগুলো তখনো ঘুমিয়ে। হাওরপারের সেই স্থান থেকে পথের দুই পাশে গড়ে উঠেছে অনেকগুলো মাছের খামার। এখন বোরোখেত চাষের সময়। বিভিন্ন স্থানে বোরো ফসলের চারা রোপণ শুরু হয়েছে। অনেক স্থানেই হালিচারার জমিকে মনে হয় সবুজ চাদরের মতো, যেন কেউ বিছিয়ে রেখেছে।

একটি খেতে কয়েকজন কৃষক রোপণের জন্য হালি চারা উত্তোলন করছেন। কোথাও চারা রোপণ করছেন কৃষক। কিছু খেতে এরই মধ্যে চারা রোপণ শেষ হয়ে গেছে। ধূসর কুয়াশায় সেই খেতগুলো ডুবে আছে।

একটি স্থানে মাছ ধরতে কয়েকজন সেচযন্ত্র লাগিয়ে ডোবার পানি শুকিয়ে নিচ্ছেন। পানি শুকানো হলে তাঁরা মাছ ধরবেন, চলছে সেই প্রস্তুতি। কেউ রাতের বেলা, নয়তো ভোরে হাওরের বিভিন্ন খাল-বিলে মাছ ধরে একা একা বাড়ি ফিরছেন।

কেউ সেঁউতি (পানি সেচার বাঁশ-বেতের যন্ত্র), কাকরাইন (বাঁশ-বেতের তৈরি মাছ রাখার পাত্র) কাঁধে ঝুলিয়ে হাওরের দিকে ছুটছেন। তাঁরা ‘খাইনজা (ছোট ছোট ডোবা)’ সেচ দিয়ে মাছ ধরবেন। নিজেদের খাওয়ার জন্য মাছ রেখে বাকিগুলো বিক্রি করতে পারেন।

তখন পুবের আকাশে সূর্য উঠতে শুরু করেছে। সূর্যের কুয়াশামাখা রঙিন-ধূসর আলোতে তখন চারপাশ ক্রমশ উজ্জ্বল হয়ে উঠছে। হাওরপারের পথের দুই পাশে কলমিলতার ফুল ফুটেছে। কোথাও লাল শাপলা ফুটেছে। ফুটেছে অনেক রকমের বুনো ফল।

বিলের জলে ভেসে আছে শাপলার পাতা। সেই শাপলাপাতায় শিশিরের ফোঁটা জমে টলমল করছে। কোথাও কচুরিপানার ফাঁকে ফাঁকে ধ্যান ধরে বসে আছে বকপাখি।

কোথাও গাছের শুকনা ডালে, জলের মধ্যে পুঁতে রাখা বাঁশের খুঁটিতে বসে আছে একলা পানকৌড়ি, পানকৌড়ির দল, বক ও চিল। কোথাও দু-চারটে মাছরাঙা বসে আছে। আকাশের বুকে একা একা এক-দুইটা চিল উড়ছে। এক স্থান থেকে অন্য স্থানে উড়ে চলছে পাতি সরালির ঝাঁক।

এবার এখনো শীতের পাখি (পরিযায়ী পাখি) তেমন একটা আসেনি। খুব অল্প কিছু পাখির দেখা মিলছে। মাঝেমধ্যে পাখি শিকার হচ্ছে বলেও জানালেন কেউ কেউ। পাখি শিকার রোধে সচেতনতাও আছে কারও কারও মধ্যে। পাখি শিকারে বাধা দেওয়া হয়, এ কথাও জানালেন তাঁরা। তখন যত দূর চোখ যায় কুয়াশামোড়া হাওরের খোলা দিগন্তটাকেই চোখে পড়ে।

আস্তে আস্তে বেলা বাড়ছে, হাওরের খোলা দিগন্ত যেন বুক খুলে আরও স্পষ্ট হচ্ছে। হাইল হাওরপারে শীতের সকাল তখন কুয়াশা, হিমেল বাতাস, ভোরের মিষ্টি রোদ আর শিশিরভেজা ঘাসে অন্য এক নির্জনতায় শান্ত স্নিগ্ধ হয়ে আছে। চঞ্চল হয়ে উঠছে।

বিশ্ববিদ্যালয় পাস করে শখের ছাদবাগান, বছরে আয় চার লাখ
চাকরি ছেড়ে উদ্যোক্তা, সামুদ্রিক শৈবালে বড় ব্যবসার স্বপ্ন মারিয়ার
জামালপুরে মহাসড়কের পাশে হলুদে ছেয়েছে মাঠ, ছবি তুলতে দর্শনার্থীর ভিড়
হাজার কোটি টাকার তাজা মাছ যাচ্ছে সারা দেশে
সরিষায় সম্ভাবনার হলুদ মাঠ, মেলান্দহে চাষ ছাড়াল লক্ষ্যমাত্রা
Share This Article
Facebook Email Print
শনিবার, ফেব্রু ৭, ২০২৬

সর্বশেষ

আবুল কালামকে জয়ী করতে মহানগর বিএনপির ঐক্যবদ্ধ প্রচেষ্টা, ভূমিকায়- এড. টিপু
জানুয়ারি ২২, ২০২৬
বিশ্বের সবচেয়ে বড় সেনাবাহিনীর শীর্ষ পদে শূন্যতা, কী পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন সি
জানুয়ারি ২৮, ২০২৬
২৯ ম্যাচে ২৬ হার—বিপিএল যেন খালেদ মাহমুদের দুঃস্বপ্ন
জানুয়ারি ৯, ২০২৬
এক বছরে রেকর্ড ৭৭৬৬ ছক্কা, সবচেয়ে বেশি কোন দলের, সবচেয়ে বেশি মেরেছেন কে
ডিসেম্বর ৩০, ২০২৫
নারায়ণগঞ্জের নাগরিক সমস্যা এখন অসহনীয় পর্যায়ে : এটিএম কামাল
ডিসেম্বর ২৯, ২০২৫
ছোটদের এশিয়া কাপেও ভারতের কাছে পাকিস্তানের হার, সবার আগে সেমিফাইনালে সূর্যবংশীরা
ডিসেম্বর ১৫, ২০২৫
আজ ঢাকায় যেসব গুরুত্বপূর্ণ কর্মসূচি 
ডিসেম্বর ২২, ২০২৫

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
জাতীয়

বায়ুদূষণে বিশ্বের ১০০ নগরীর মধ্যে শীর্ষে ঢাকা, ৮ স্থানে পরিস্থিতি খুব খারাপ

Dailynarayanganj24
Dailynarayanganj24
ফেব্রুয়ারি ২, ২০২৬
টানা ৩ দিন ৭ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
খুনিদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম
কী হলো এবারের গোল্ডেন গ্লোবে, জানুন আলোচিত ৭ ঘটনা
তারেক রহমানের নেতৃত্বে নতুন এবং শক্তিশালী বাংলাদেশ গড়বো–রনি
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?