By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
আন্তর্জাতিক

ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ১৮, ২০২৬ ৩:৫৩ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ১৮, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের জ্বালানি অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে দেশটি এখন মোট বিদ্যুৎ চাহিদার মাত্র ৬০ শতাংশ পূরণ করতে পারছে। চলমান যুদ্ধের মধ্যে এটিকেই ইউক্রেনের সবচেয়ে ঠান্ডা ও অন্ধকার শীত বলে উল্লেখ করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার দেওয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেছেন। খবর কিয়েভ টাইমসের। 
জেলেনস্কি বলেছেন, গত শুক্রবার পর্যন্ত ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ছিল মাত্র ১১ গিগাওয়াট, যেখানে দেশের প্রকৃত চাহিদা প্রায় ১৮ গিগাওয়াট। এই ঘাটতির কারণে দেশজুড়ে বিদ্যুৎ সরবরাহে ব্যাপক সংকট দেখা দিয়েছে। সম্প্রতি নতুন করে শুরু হওয়া রুশ হামলা, তীব্র শৈত্যপ্রবাহ এবং প্রায় চার বছর ধরে চলা অবকাঠামোগত ক্ষয়ক্ষতির ফলে ইউক্রেনের বিদ্যুৎ গ্রিড এখন চরম চাপের মুখে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় কিয়েভ সরকার এ সপ্তাহে আনুষ্ঠানিকভাবে জ্বালানি জরুরি অবস্থা ঘোষণা করেছে। সংকট সামাল দিতে প্রেসিডেন্ট জেলেনস্কি তার ঘনিষ্ঠ সহযোগী ও সাবেক প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী দেনিস শ্মিহালকে নতুন জ্বালানিমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন। দায়িত্ব গ্রহণের পর শ্মিহাল জানিয়েছেন- রাজধানী কিয়েভ, খারকিভ, ওডেসা এবং সামনের সারির কাছাকাছি শহরগুলোতে পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। তীব্র শীতের মধ্যে শূন্যের নিচে তাপমাত্রায় হাজার হাজার পরিবার দিনের পর দিন বিদ্যুৎ ও গরমের ব্যবস্থা ছাড়াই দিন কাটাচ্ছে। পার্লামেন্টে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেছেন, রুশ হামলার তীব্রতা প্রতিদিনই বাড়ছে। ইউক্রেনে এমন কোনো বিদ্যুৎকেন্দ্র নেই, যেটি শত্রুর আঘাত থেকে রেহাই পেয়েছে। তিনি আরও জানিয়েছেন, কিছু এলাকায় শীতকালীন প্রস্তুতি ব্যর্থ হয়েছে এবং দায়িত্ব নেওয়ার পর গত দুই দিনে তিনি দেখেছেন, অনেক গুরুত্বপূর্ণ কাজ কার্যত স্থবির হয়ে আছে। বিদ্যুৎ সংকট মোকাবিলায় ইউক্রেন ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো থেকে বিদ্যুৎ আমদানি বাড়িয়েছে। তবে সর্বোচ্চ আমদানি সক্ষমতা মাত্র ২.৩ গিগাওয়াট হওয়ায় এবং উচ্চমূল্যের কারণে অনেক সময় পুরো সক্ষমতা ব্যবহার করা সম্ভব হচ্ছে না। শ্মিহাল আরও  বলেছেন- নাফটোগাজ, ইউক্রোবোরোনপ্রম এবং রাষ্ট্রীয় রেল সংস্থা উক্রজালিজনিতসিয়ার মতো বড় কোম্পানিগুলোকে বিদ্যুৎ আমদানি বাড়াতে উৎসাহিত করা হবে। 

ভারতে ব্লাড ব্যাংকের অবহেলায় শিশুদের শরীরে এইচআইভি
ইরানের বিরুদ্ধে কঠিন পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প
৬ হাজার বন্দীকে মুক্তি দেবে মিয়ানমার সরকার
হঠাৎ ইসরায়েল-জার্মানি নতুন প্রতিরক্ষা চুক্তি কী কারণে
এরফান সোলতানির মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত করল ইরান
Share This Article
Facebook Email Print
শনিবার, ফেব্রু ৭, ২০২৬

সর্বশেষ

বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় ডুবা বাল্কহেড থেকে ২ জনের  লাশ উদ্ধার
ডিসেম্বর ২৬, ২০২৫
আরেকটি বর্ষসেরার খেতাব পেয়ে যেখানে সবার আগে মেসি
ডিসেম্বর ১০, ২০২৫
তাহাজ্জুদে নবীজি (সা.) যে দোয়া পড়তেন
ফেব্রুয়ারি ১, ২০২৬
বিতর্কিত মুকুলের রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার
জানুয়ারি ৮, ২০২৬
গণমাধ্যমে ‘ভয়ানক’ খবর প্রকাশ নিয়ে এপস্টেইনকে পরামর্শ দিয়েছিলেন চমস্কি
ফেব্রুয়ারি ৬, ২০২৬
এটিএম কামাল এর মায়ের দাফন সম্পন্ন
জানুয়ারি ৬, ২০২৬
আতিফ আসলামের কনসার্টের আয় যাবে জুলাই শহীদ পরিবারে
ডিসেম্বর ৯, ২০২৫

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
চাকুরী

বাংলাদেশিদের চাকরির প্রতিশ্রুতিতে ইউক্রেন যুদ্ধে যেতে বাধ্য করছে রাশিয়া

Dailynarayanganj24
Dailynarayanganj24
জানুয়ারি ৩১, ২০২৬
জার্মানিতে তুষারঝড় ‘এল্লি’র দাপট, বিপর্যস্ত জনজীবন
এটিএম কামাল এর মায়ের মৃত্যুতে— জাকির খানের শোক
ফিরেই সাড়া ফেলল আলোচিত সেই সিরিজ
আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকে চাকরির সুযোগ, ইভিপি পদমর্যাদায় পাবেন বিশেষ সুবিধা
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?