By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: সোনারগাঁয়ে ৭ ডাকাত আটক করে এলাকাবাসীর গণধোলাই
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
প্রচ্ছদমহানগরসোনারগাঁও

সোনারগাঁয়ে ৭ ডাকাত আটক করে এলাকাবাসীর গণধোলাই

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ১৭, ২০২৬ ৪:২১ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ১৭, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়ে সড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সাত ডাকাতকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৬ জানুয়ারি) রাত নয়টার দিকে উপজেলার সিংলাব এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসীর গণধোলাইয়ে ডাকাত সদস্যরা আহত হন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এশিয়ান হাইওয়ে (মদনপুর-জয়দেবপুর) সড়কের বিভিন্ন স্থানে প্রতিদিন সন্ধ্যায় সংঘবদ্ধ ডাকাত দল সক্রিয় হয়ে ওঠে। তারা অস্ত্রের মুখে যাত্রী ও বিদেশ ফেরত ব্যক্তিদের বহনকারী গাড়ি লক্ষ্য করে সর্বস্ব লুট করে আসছিল। শুক্রবার রাতে সিংলাব ব্রিজ সংলগ্ন জঙ্গলে ১০ থেকে ১২ জনের একটি দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে; এমন খবরে তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের টর্চলাইটের আলো দেখে ডাকাতরা পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন তাদের চারপাশ থেকে ঘিরে ফেলেন।

আটক ডাকাতরা হলেন– মো. আবদুল্লাহ (২২), মিন্টু (২১), হৃদয় (২০), সাগর (২৩), শিপন (১৮), জাকির হোসেন (২৫) ও জিতেন্দ্র বর্মন (২২)। তাদের কাছ থেকে ছোরা, চাপাতি ও লোহার রড উদ্ধার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আটকের পর উত্তেজিত জনতা ডাকাতদের গণধোলাই দেয়। পুলিশ তাদের উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় বিক্ষুব্ধ জনতা পুলিশের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।

তালতলা তদন্ত কেন্দ্রের পরিদর্শক আবদুল হক বলেন, দেশীয় অস্ত্রসহ সাতজনকে আটক করা হয়েছে। গণধোলাইয়ে আহত হওয়ায় তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিবুল্লাহ জানান, এশিয়ান হাইওয়েতে ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করা হয়। শনিবার তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে।

সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারি পূর্ব বক্সনগরে বসত বাড়িতে হামলা-ভাঙচুর, থানায় অভিযোগ
অদৃশ্য শক্তি ও ফ্যাসিষ্টরা নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত– খোরশেদ
আপনারা বৃক্ষ প্রেমী হন, সবুজ প্রেমী হন,নদী দূষন বাঁচান–মাসুদুজ্জামান
খালেদা জিয়ার মৃত্যুতে জাতীয় স্বাধীনতা পার্টির গভীর শোক প্রকাশ
খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় আজীবন সংগ্রাম করে গেছে–মামুন মাহমুদ
Share This Article
Facebook Email Print
শনিবার, ফেব্রু ৭, ২০২৬

সর্বশেষ

এই সালমা কান্না করলেও ঘরে…
ফেব্রুয়ারি ৪, ২০২৬
আমিত্ববিহীন এক অনন্য ভাষণ
ডিসেম্বর ২৭, ২০২৫
২৪ ঘণ্টায় অনেক কিছুই ঘটতে পারে, মনে করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক
ফেব্রুয়ারি ২, ২০২৬
সাফল্যের রংয়ে আঁকা ও বিতর্কের ছায়ায় ঢাকা ক্রীড়াঙ্গন
জানুয়ারি ১, ২০২৬
সোনারগাঁয়ে ৪০ কেজি গাঁজাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার
জানুয়ারি ২৭, ২০২৬
আন্তর্জাতিক রেপিড রেটিং দাবায় তৌহিদুল ও নাবা চ্যাম্পিয়ন
ফেব্রুয়ারি ৪, ২০২৬
খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে আগামীকাল সকালে
ডিসেম্বর ৮, ২০২৫

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
রাজনীতি

বর্তমান সংকট থেকে উত্তরণের পথ সরকারকেই খুঁজতে হবে: ফখরুল

Dailynarayanganj 24 .com
Dailynarayanganj 24 .com
অক্টোবর ৩১, ২০২৫
নারায়ণগঞ্জ আসছেন পীর সাহেব চরমোনাই
নারায়ণগঞ্জ-৫ আসনে মনোনয়ন পত্র জমা দিলেন আবুল কালাম  
বন্দরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ‘ডিস মনির’ গ্রেপ্তার
বক্সার হয়ে ব্যর্থ, গৃহকর্মী হয়ে স্বস্তি পেলেন সিডনি
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?