By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: সিলেটে তারেক রহমানের নির্বাচনী জনসভা ২২ জানুয়ারি
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
জাতীয়

সিলেটে তারেক রহমানের নির্বাচনী জনসভা ২২ জানুয়ারি

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ১৭, ২০২৬ ৩:৩৩ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ১৭, ২০২৬
Share
SHARE

প্রস্তুতি জোরদার, মাঠ পরিদর্শনে বিএনপি নেতারা

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ সিলেটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রথম নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২২ জানুয়ারি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান। তাঁর আগমনকে কেন্দ্র করে সিলেট জেলা ও মহানগর বিএনপির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

এরই অংশ হিসেবে শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে সিলেট নগরীর আলিয়া মাদ্রাসার মাঠ পরিদর্শন করেন বিএনপির কেন্দ্রীয়, জেলা ও মহানগর নেতৃবৃন্দ। এ সময় তাঁরা জনসভার মঞ্চস্থল, নিরাপত্তা ব্যবস্থা, জনসমাগমের সক্ষমতা, যানবাহন নিয়ন্ত্রণ এবং সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করেন। পাশাপাশি সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। নেতৃবৃন্দ জানান, জনসভায় লাখো মানুষের সমাগম ঘটাতে ইতোমধ্যে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হয়েছে। প্রস্তুতি বৈঠক, মাঠপর্যায়ের তৎপরতা ও বিভিন্ন ইউনিটের মধ্যে সমন্বয় কার্যক্রম অব্যাহত রয়েছে।

এ সময় সিলেট- ৪ আসনের বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী বলেন, “২২ জানুয়ারির জনসভা হবে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম এগিয়ে নিচ্ছে। এই জনসভায় সিলেটের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবে বলে আমরা আশাবাদী।”

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে সিলেট জেলা বিএনপি পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছে। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে জনসভা সম্পন্ন করতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। ইনশাআল্লাহ, আলিয়া মাদ্রাসার মাঠে লাখো মানুষের উপস্থিতি ঘটবে।”

মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি বলেন, “এই জনসভা শুধু একটি নির্বাচনী আয়োজন নয়, এটি বিগতদিনের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের শক্তিশালী বহিঃপ্রকাশ। মহানগর বিএনপির প্রতিটি ইউনিট নেতাকর্মীদের সর্বাত্মকভাবে মাঠে নামানো হয়েছে।”

মাঠ পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় সদস্য মিজানুর রহমান চৌধুরী, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম জালালী পঙ্খি, বদরুজ্জামান সেলিম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির সহসভাপতি শাহজামাল নুরুল হুদা, মহানগর বিএনপির সহসভাপতি সাদিকুর রহমান, যুগ্ম সম্পাদক নজিবুর রহমান নজিব, কোহিনূর আহমেদ ও মাহবুবুল হক চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ জানান, আগামী ২২ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু হবে। এর আগের রাতে তারেক রহমান আকাশপথে সিলেটে পৌঁছাবেন। প্রচারের প্রথম দিন সকালে তিনি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর বেলা ১১টায় আলিয়া মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

জনসভা শেষে তারেক রহমান সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হবেন। পথে তিনি মৌলভীবাজারের শেরপুর ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পৃথক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন এবং সংশ্লিষ্ট জেলার বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে জনগণের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন।

এবার ভারতীয়দের ব্যাপারে বাংলাদেশের কঠিন পদক্ষেপ!
আজ ঢাকায় যেসব গুরুত্বপূর্ণ কর্মসূচি 
১১ দিনে ১৬ নেতার পদত্যাগ
জুলাই আন্দোলনের শহীদ বেওয়ারিশ ৮ জন শনাক্ত
পাকিস্তান-তুরস্ক-সৌদির সামরিক জোটে যোগ দিচ্ছে কি বাংলাদেশ!
Share This Article
Facebook Email Print
বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

সর্বশেষ

মহাকালের সমাপ্তি, আমরা এতিম হলাম—-খোরশেদ
ডিসেম্বর ৩০, ২০২৫
নোয়াখালী থেকে তারেক রহমানের সংবর্ধনায় যাওয়ার পথে দুর্ঘটনায় আহত ৩২
ডিসেম্বর ২৫, ২০২৫
চাঁদ দেখা গেছে, রোজা শুরু আগামীকাল
ফেব্রুয়ারি ১৮, ২০২৬
 যুক্তরাষ্ট্রে শক্তিশালী তুষারঝড়ে নিহত অন্তত ৩০
জানুয়ারি ২৭, ২০২৬
তারেক রহমানের গণসংবর্ধনায়ঃ শক্তির জানান দিবে জাকির খান
ডিসেম্বর ২৪, ২০২৫
অচিরেই দেশে ফিরছেন এটি এম কামাল, দোয়া চাইলেন খালেদা জিয়ার জন্য
ডিসেম্বর ৪, ২০২৫
খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন বিএনপি থেকে বহিষ্কৃত তৈমূর
জানুয়ারি ১৭, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
জাতীয়

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয় ৬ দশমিক ৭ ডিগ্রিতে

Dailynarayanganj24
Dailynarayanganj24
জানুয়ারি ৭, ২০২৬
নারায়ণগঞ্জ মহানগর ছাত্রশিবিরের সভাপতি অমিত, সেক্রেটারি আমজাদ
ট্রাম্পকে সরাসরি হত্যার হুমকি ইরানের
খালেদা জিয়া দেশ প্রমিক নেত্রী ছিলেন–এড. টিপু
নারায়ণগঞ্জে বিদ্রোহীতে কঠোর বিএনপি ডেট লাইন ৫ ফেব্রুয়ারি
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?