By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: ভাঙল ২৩২ বছরের পুরোনো বিশ্ব রেকর্ড
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
খেলাধুলা

ভাঙল ২৩২ বছরের পুরোনো বিশ্ব রেকর্ড

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ১৭, ২০২৬ ১১:৩৫ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ১৭, ২০২৬
Share
SHARE


ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ লর্ডস থেকে করাচির জাতীয় স্টেডিয়াম—একটি বিশ্ব রেকর্ডের দূরত্ব কত? সময়ের হিসাবে ২৩২ বছর।

কীভাবে, বুঝিয়ে বলছি।

পাকিস্তানের প্রথম শ্রেণির ক্রিকেট টুর্নামেন্ট প্রেসিডেন্টস ট্রফি গ্রেড-১ চলছে। চার দিনের সংস্করণের এ টুর্নামেন্টে এক ম্যাচে করাচি জাতীয় স্টেডিয়ামে সুই নর্দান গ্যাস পাইপলাইনসের (এসএনজিপিএল) মুখোমুখি হয় পাকিস্তান টিভি (পিটিভি)। জয়ের জন্য আজ তৃতীয় দিনে ৪০ রানের লক্ষ্য পেয়েছিল এসএনজিপিএল।

শুনলে বিশ্বাস হবে না, ১৯.৪ ওভারেই তারা অলআউট মাত্র ৩৭ রানে! ২ রানের এ জয়ে প্রথম শ্রেণির ক্রিকেট ইতিহাসের একটি পাতায় শীর্ষে উঠল পিটিভির নাম—প্রথম শ্রেণির ক্রিকেটে সবচেয়ে কম রানের লক্ষ্য দিয়ে জয় তুলে নেওয়ার বিশ্ব রেকর্ড গড়েছে পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলের ক্রিকেট দল।

১৭৯৪, লর্ডসে পুরোনো মাঠ। প্রথম শ্রেণির ম্যাচে মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) মুখোমুখি ওল্ডফিল্ড। এমসিসিকে জয়ের জন্য ৪১ রানের লক্ষ্য দিয়ে ৬ রানের অবিশ্বাস্য জয় পায় ওল্ডফিল্ড। সে ম্যাচে এমসিসি অলআউট হয়েছিল ৩৪ রানে। আজকের আগে ২৩২ বছর ধরে প্রথম শ্রেণির ক্রিকেটে সবচেয়ে কম রানের লক্ষ্য দিয়ে জয় তুলে নেওয়ার বিশ্ব রেকর্ড ছিল এটাই। ওল্ডফিল্ডকে দুইয়ে নামিয়ে আজ নতুন বিশ্ব রেকর্ড গড়ল পিটিভি।

দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ৯৯ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করে পিটিভি। তখন লিড ছিল ২৭ রানের। আজ তৃতীয় দিনে মাত্র ১২ রান যোগ করেই ১১১ রানে অলআউট হয় পিটিভি। তাতে জয়ের জন্য ৪০ রানের লক্ষ্য পায় এসএনজিপিএল। পিটিভি প্রথম ইনিংসে করেছিল ১৬৬ এবং এসএনজিপিএল তাদের প্রথম ইনিংসে তোলে ২৩৮ রান।

তৃতীয় দিনে পিটিভি ৮ বলের মধ্যে ৫ রানে বাকি ৫ উইকেট হারায়। শেহজাদ গুল নেন ২৮ রানে ৫ উইকেট, সাজিদ খান ২৮ রানে ৩ উইকেট। খুবই অল্প এ পুঁজি নিয়ে জিততে অলৌকিক কিছু করতে হতো পিটিভিকে। পেসার এমাদ বাট এবং বাঁহাতি স্পিনার আলী উসমানের হাতে সেই অলৌকিকত্ব ধরা দেয়। ১৯.৪ ওভারে এসএনজিপিএলকে ৩৭ রানে অলআউট করার পথে পিটিভির কেউ আর বোলিং করেননি। ১০ ওভারে ২৮ রানে ৪ উইকেট নেন এমাদ। ৯.৪ ওভারে ৯ রানে ৬ উইকেট নেন উসমান। এসএনজিপিএল একপর্যায়ে ৭ উইকেটে ২৭ রান তুলে ফেলেছিল—সেটা বিরুদ্ধে স্রোতে উইকেটকিপার সাইফুল্লাহ বাঙ্গাসের ৩৫ বলে ১৪ রানের ইনিংসের কারণে। শেষ পর্যন্ত এই প্রতিরোধ অবশ্য টেকেনি।

এই ম্যাচে যেমন এমাদ ও উসমান—শুধু দুজনের বোলিংয়ে উড়ে যায় এসএনজিপিএলের ইনিংস, ২৩২ বছর আগে লর্ডসের (১২-১৩ আগস্ট) সেই ম্যাচেও শুধু গেটস ও টিম্বার বোলিং করে ওল্ডফিল্ডকে জয় এনে দেন

পুলিশরাই ক্রিকেট খেলেন পুলিশ ক্লাবে
বিশ্বকাপের সময় কী করবেন বাংলাদেশের ক্রিকেটাররা
আন্তর্জাতিক রেপিড রেটিং দাবায় তৌহিদুল ও নাবা চ্যাম্পিয়ন
এমবাপ্পের জয়, তাঁর বকেয়া বেতন পরিশোধ করতে পিএসজিকে আদালতের নির্দেশ
নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের খেলা বয়কট: ক্রিকেটারদের আলটিমেটাম
Share This Article
Facebook Email Print
শনিবার, ফেব্রু ৭, ২০২৬

সর্বশেষ

খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় সিদ্ধিরগঞ্জের হিরাঝিলে শ্রমিকদলের দোয়া
ডিসেম্বর ১, ২০২৫
ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি ঘিরে দফায় দফায় সংঘর্ষ
ফেব্রুয়ারি ৭, ২০২৬
আড়ংয়ে চাকরি, স্নাতক পাসে আবেদন
ডিসেম্বর ২০, ২০২৫
বিভিন্ন সরকারি ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগ, পদ ৪৭
জানুয়ারি ২৪, ২০২৬
একের পর এক খুন, সিরিয়াল কিলারের খোঁজে পুলিশ
ডিসেম্বর ২২, ২০২৫
বুয়েটে প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম কবে শুরু, বিজ্ঞপ্তিতে জানানো হলো
ফেব্রুয়ারি ৪, ২০২৬
সুনেরাহ, বুশরা থেকে পূজা—বছরজুড়ে পার্শ্বচরিত্রে আলোচনায় ১০ তারকা
ডিসেম্বর ১৪, ২০২৫

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
প্রচ্ছদমহানগররাজনীতিসদর

কোন প্রতিশ্রুতি নয়, আশ্বাস নয়; এবার হবে বাস্তবায়নের পালা–মুফতি মাসুম বিল্লাহ

Dailynarayanganj 24 .com
Dailynarayanganj 24 .com
জানুয়ারি ২১, ২০২৬
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মশাল মিছিল থেকে৫ জন গ্রেফতার
খালেদা জিয়ার জন্য দলিল লিখক সমিতির আয়োজনে দোয়া 
ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযান নিয়ে মুখ খুললেন জাতিসংঘ
ইরান বিক্ষোভকারীদের হত্যা করলে যুক্তরাষ্ট্র তাদের উদ্ধার করতে আসবে: ট্রাম্প
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?