By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: ফিরছেন তমা, সঙ্গী মোশাররফ ও রাজ
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
বিনোদন

ফিরছেন তমা, সঙ্গী মোশাররফ ও রাজ

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ১৭, ২০২৬ ১১:১৮ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ১৭, ২০২৬
Share
SHARE


ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নতুন বছরে যে দুটি সিনেমায় তমা মির্জাকে দেখা যাবে, তার একটি পরিচালনা করছেন গোলাম সোহরাব দোদুল, নাম ‘জলযুদ্ধ’। অন্যটির পরিচালক হাসান মোরশেদ। তবে এখনই ছবিটির নাম প্রকাশ করতে চান না নির্মাতা। পরিচালক সূত্রে জানা গেছে, একটি ছবিতে আনুষ্ঠানিক চুক্তি হয়ে গেছে, অন্যটিতে মৌখিক কথাবার্তা চূড়ান্ত।

জানা গেছে, দোদুল পরিচালিত ছবিতে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করবেন তমা মির্জা। আর হাসান মোরশেদের ছবিতে তাঁর সহশিল্পী শরীফুল রাজ।

তবে এসব বিষয়ে আপাতত মুখ খুলতে রাজি নন তমা। দুই ছবির পরিচালকের সঙ্গে প্রতিবেদকের কথা হয়েছে, এমনটা বলার পর তমা বললেন, ‘দুটি ছবির গল্প শুনেছি। দুটিই দুর্দান্ত। এ ধরনের গল্প আর পরিচালকের ভাবনার সঙ্গে যেকোনো অভিনয়শিল্পীই যুক্ত হতে চাইবে। এর বেশি আপাতত কিছুই বলতে পারব না। পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে জানালেই সবাই জানতে পারবেন।’

হাসান মোরশেদের ছবির শুটিং এ মাসেই শুরু হওয়ার কথা। তবে তমা ও রাজের অংশের শুটিং এখনই হচ্ছে না। অন্যদিকে দোদুল তাঁর ছবির শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছেন। বেশির ভাগ শিল্পীই চূড়ান্ত হয়ে গেছে, কলাকুশলী ও টিমের সঙ্গে নিয়মিত আলোচনা চলছে।

ওপার বাংলার নির্মাতা অঞ্জন দত্তের পরিচালনায় ‘দুই বন্ধু’ ওয়েব সিরিজেও অভিনয় করেছেন তমা মির্জা। ২০২৩ সালের ডিসেম্বরে কলকাতায় টানা ৯ দিন শুটিং করেন তিনি। তবে সিরিজটি এখনো মুক্তি পায়নি। এটির মুক্তির অপেক্ষায়ও আছেন। অঞ্জন দত্তের সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে তমা বলেন, ‘কলকাতার কোনো পরিচালকের সঙ্গে কাজ করিনি। শুরুতে একটু ভয় ছিল। কিন্তু অভিজ্ঞতাটা অসাধারণ। তিনি যেমন দারুণ পরিচালক, তেমনি অসাধারণ মানুষ। ক্যাপ্টেন অব শিপ হিসেবে আমাকে মুগ্ধ করেছেন।’ কলকাতায় কাজের পরিবেশ নিয়েও সন্তুষ্ট তমা। বললেন, ‘এক শিফট করে কাজ হয়েছে। টিম খুব গোছানো। সবাই জানে কে কী করবে। অনেক কিছু শিখেছি।’

কাজের বাইরে সময় পেলেই পরিবারকে সময় দেন তমা মির্জা। গান শোনা, বই পড়া, সিনেমা দেখা, রান্না করা—সবই তাঁর ভালো লাগে। রান্নাকে তিনি শিল্পের মতোই দেখেন। ‘গরু, মুরগি, হাঁস, খাসি—সব মাংসের কারি ভালো করি। রান্না করে খাওয়াতে আনন্দ পাই,’ বললেন তমা। একা থাকতেও ভালোবাসেন তিনি। বললেন, ‘একাকিত্ব আমাকে নতুন করে ভাবতে শেখায়। এক কাপ চা হাতে নিয়ে নিজের ভেতরে হাঁটি। কী ভুল করেছি, কী ঠিক করা যায়—এসব ভাবি।’

২০১৫ সালে শাহনেওয়াজ কাকলী পরিচালিত ‘নদীজন’ ছবিতে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তমা মির্জা। তবে সে সময় তিনি গতানুগতিক নায়িকা চরিত্রে সীমাবদ্ধ ছিলেন। রায়হান রাফী তাঁকে নতুন করে দর্শকের সামনে উপস্থাপন করেন। ‘খাঁচার ভেতর অচিন পাখি’  ওয়েব ফিল্মে নিজেকে ভেঙে হাজির হন। পরে ‘সাত নম্বর ফ্লোর’ দিয়ে আবার আলোচনায় আসেন। ‘ফ্রাইডে’, ‘সুড়ঙ্গ’ এবং সর্বশেষ শিহাব শাহীনের ‘দাগি’—সব কটিতেই প্রশংসিত হয়েছে তাঁর অভিনয়।

এবার নতুন দুই পরিচালক, নতুন প্রযোজনা প্রতিষ্ঠান ও নতুন সহশিল্পীদের সঙ্গে কাজ করতে যাচ্ছেন—সব মিলিয়ে তমা মির্জার সামনে অপেক্ষা করছে আরেকটি ব্যস্ত ও গুরুত্বপূর্ণ বছর।

মাধ্যমের চেয়ে কাজকে গুরুত্ব দেন কৃতিকা
তারকা-কন্যার প্রমাণের লড়াই
ঢাকা চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ৫৮ সিনেমা
ফুটবলের রাজা মেসির দেখা পেলেন বলিউডের বাদশা শাহরুখ
প্রিয়াঙ্কার কাছে ‘সাফল্য’ মানে
Share This Article
Facebook Email Print
বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

সর্বশেষ

তারেক রহমানের নেতৃত্বে নতুন যাত্রা বাংলাদেশের
ফেব্রুয়ারি ১৭, ২০২৬
ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার   
জানুয়ারি ১৭, ২০২৬
লেভেল প্লেয়িং ফিল্ড সন্তোষজনক নয়: চরমোনাই পীর
জানুয়ারি ১১, ২০২৬
আজ টিভিতে যা দেখবেন (৯ মার্চ ২০২৬)
মার্চ ৯, ২০২৬
পুলিশকে জনগণের আস্থা অর্জন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ফেব্রুয়ারি ১৯, ২০২৬
নারায়ণগঞ্জ মহানগর ছাত্রশিবিরের সভাপতি অমিত, সেক্রেটারি আমজাদ
ফেব্রুয়ারি ১৬, ২০২৬
সোনালী ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন এর উদ্যোগে খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল
ডিসেম্বর ৯, ২০২৫

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
আন্তর্জাতিক

ট্রাম্পকে নিয়ে ‘অপমানজনক’ মন্তব্য, পোল্যান্ডের স্পিকারের সঙ্গে যোগাযোগ ছিন্ন করল যুক্তরাষ্ট্র

Dailynarayanganj24
Dailynarayanganj24
ফেব্রুয়ারি ৬, ২০২৬
তারেক রহমানের নেতৃত্বে নতুন এবং শক্তিশালী বাংলাদেশ গড়বো–রনি
রমযানের প্রথম ১০ দিনে কোন আমল সবচেয়ে গুরুত্বপূর্ণ? অনেকেই জানেন না
যুব কল্যান তহবিল এর অনুদান পেল জাগ্রত যুব সংসদ
টিভি নাটকে প্রথমে কত টাকা পারিশ্রমিক পেতেন তৌকির আহমেদ
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?