By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: চুয়েটে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, উপস্থিতি ৮৭%
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
শিক্ষা

চুয়েটে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, উপস্থিতি ৮৭%

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ১৭, ২০২৬ ১২:২৭ অপরাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ১৭, ২০২৬
Share
SHARE


ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃচট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) স্নাতক প্রথম বর্ষে (২০২৫-২৬ শিক্ষাবর্ষ) ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আজ শনিবার চুয়েট ক্যাম্পাসের পাশাপাশি চট্টগ্রাম শহরের আরও দুটি উপকেন্দ্রে (হাজী মোহাম্মদ মহসিন কলেজ এবং চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ) একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সকাল ১০টা হতে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বহুনির্বাচনী পরীক্ষা ও দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে বেলা ১টা ৪৫ মিনিট পর্যন্ত মুক্তহস্ত অঙ্কন অনুষ্ঠিত হয়। এবারের ভর্তি পরীক্ষায় পুর ও পরিবেশকৌশল; তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল; যন্ত্রকৌশল এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদগুলোর মোট ১২টি বিভাগে সংরক্ষিত ১১টিসহ মোট ৯৩১টি আসনের বিপরীতে মোট ১৩ হাজার ৯৪২ পরীক্ষার্থীকে ভর্তি পরীক্ষার জন্য যোগ্য প্রার্থীদের তালিকায় স্থান দেওয়া হয়। এর মধ্যে আজ ১২ হাজার ৯৯ শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পরীক্ষায় উপস্থিতির হার ৮৭ শতাংশ।

ভর্তি পরীক্ষা শেষে বেশ উচ্ছ্বসিত দেখা যায় শিক্ষার্থীদের। ঢাকার ন্যাশনাল আইডিয়াল কলেজের শিক্ষার্থী ইস্মাত আরা ফাতেমা প্রথম আলোকে বলেন, ‘প্রশ্ন কিছুটা কঠিন লেগেছে। তবে আমরা সাবলীলভাবেই পরীক্ষা সম্পন্ন করতে পেরেছি। চুয়েটে পরীক্ষা দিতে এসে সবচেয়ে ভালো লেগেছে এখানকার ভাই-আপুদের আত্মীয়তা দেখে। তাঁরা আমাদের সর্বোচ্চ সহযোগিতা করেছেন।’

চট্টগ্রামের ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজের শিক্ষার্থী শরীফ সায়হান জানান, ‘আমরা কোনো সমস্যা ছাড়াই পরীক্ষা দিতে পেরেছি। ইংরেজি ও রসায়ন প্রশ্নগুলো কিছুটা কঠিন লেগেছে। রসায়নের প্রশ্নগুলোর উত্তর দিতে কিছুটা হিমশিম খেতে হয়েছে। তবে চুয়েট কর্তৃপক্ষ খুবই আন্তরিক ছিল। আমরা ভালোভাবে পরীক্ষা দিতে পেরেছি।’

জানতে চাইলে চুয়েটের ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক কাজী দেলোয়ার হোসাইন প্রথম আলোকে বলেন, ‘আমাদের প্রস্তুতি ভালো ছিল। তেমন কোনো সমস্যা হয়নি। সব কাজ ভালোভাবে সম্পন্ন হয়েছে। সব কেন্দ্র মিলিয়ে প্রায় ৮৭ শতাংশ শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এবারের ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ব্যবস্থাপনায় বেশ সহযোগিতা করেছে। যত দ্রুত সম্ভব বাকি কাজগুলো সম্পন্ন করে ফলাফল প্রকাশ করা হবে।’

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগগুলো এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ নিয়ে ‘ক’ গ্রুপ; ইঞ্জিনিয়ারিং বিভাগগুলো, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ নিয়ে ‘খ’ গ্রুপ গঠন করা হয়েছে। গ্রুপ ‘ক’ ও গ্রুপ ‘খ’–এর জন্য গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি বিষয়ের ওপর বহুনির্বাচনী পদ্ধতিতে এবং গ্রুপ’–এর স্থাপত্য বিভাগের জন্য অতিরিক্তভাবে মুক্তহস্ত অঙ্কন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ‘ক’ গ্রুপের জন্য ৫০০ নম্বরের এবং ‘খ’ গ্রুপের জন্য ৫০০ নম্বরের বহুনির্বাচনী পরীক্ষার পাশাপাশি অতিরিক্ত মুক্তহস্ত অঙ্কনের ২০০ নম্বরসহ মোট ৭০০ নম্বরের পরীক্ষা হয়েছে। পরীক্ষার ফল বা মেধাতালিকা প্রকাশ হবে ৩১ জানুয়ারি (শনিবার)।

রোজায় স্কুল বন্ধ থাকবে কিনা জানাল মন্ত্রণালয়
প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে আবার ফিরল পরীক্ষা, মূল্যায়ন হবে কীভাবে
নালিতাবাড়ীতে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
এসএসসি পরীক্ষা ২০২৬, ঈদের ছুটিতে পরীক্ষার্থীরা যা করতে পারে
সালাহউদ্দিন আম্মারের মানসিক চিকিৎসা চেয়ে মানববন্ধন করবে ছাত্রদল
Share This Article
Facebook Email Print
রবিবার, মার্চ ১৫, ২০২৬

সর্বশেষ

জুলাই সনদে সই করতে এনসিপির প্রতিনিধিদল যমুনায়
ফেব্রুয়ারি ১৬, ২০২৬
জনপ্রশাসন, পুলিশ, শিক্ষায় আরও পরিবর্তন আসছে
ফেব্রুয়ারি ২৫, ২০২৬
গণসংহতি আন্দোলনের মাথাল মিছিল: আসছেন জোনায়েদ সাকি
নভেম্বর ২৭, ২০২৫
চার দিনের সংঘাতের পর ভারত–পাকিস্তান কি শান্ত হয়ে এল
ডিসেম্বর ২৬, ২০২৫
ওষুধ ছাড়াই কোলেস্টেরল নিয়ন্ত্রণের ৭টি প্রাকৃতিক কৌশল
জানুয়ারি ২৬, ২০২৬
মহাসড়কের সোনারগাঁ লাঙ্গলবন্দ ব্রিজটি দিয়ে যানবাহন পারাপারে চরম দুর্ভোগ
মার্চ ১, ২০২৬
২৩ বছর পর অস্ট্রেলিয়া সফরে ডারউইন ও ম্যাকাইয়ে টেস্ট খেলবে বাংলাদেশ
ফেব্রুয়ারি ২৫, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
জাতীয়

তারেক রহমানের আগমন ঘিরে ৩০০ ফিট এলাকায় জনসমুদ্র; স্লোগানে উত্তাল রাজধানী

Dailynarayanganj24
Dailynarayanganj24
ডিসেম্বর ২৫, ২০২৫
‘ক্রিকেট আর রাজনীতি এক করা যায় না’—মিশা সওদাগর
কারা এগিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের দৌড়ে, জানাল সুপারকম্পিউটার
‘এরপর কী হবে?’—আত্মীয়দের ফোন, মেহরিনে সাড়া চারদিকে
জনপ্রিয় তারকার মৃত্যু, পরিবারের পাশে দাঁড়াল হলিউড
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?