ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ বিএনপির সাবেক চেয়ারপারসন ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন বিএনপি থেকে বহিষ্কৃত নেতা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার।
শনিবার (১৭ জানুয়ারি) বেলা ১১টায় সকালে নারায়ণগঞ্জ থেকে গাড়িযোগে তার অনুসারি নেতাকর্মীদের নিয়ে তৈমূর আলম খন্দকার কবর জিয়ারতে যানে এর পরে রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে গিয়ে কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন।
অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেন, খালেদা জিয়া যখন সুস্থ ছিলেন তখন বিএনপির শীর্ষ নেতাদের জিজ্ঞাসা করেছিলেন, আমার তৈমূর কোথায়? তাকে কেন বহিষ্কৃত করা হলো? বিএনপি চেয়ারপারসন যদি এই কথা বলে থাকেন তাহলে আইনত আমার বহিষ্কার থাকার কথা না। আমি যেখানে যে অবস্থায় থাকি আমি খালেদা জিরার প্রতি কৃতজ্ঞ। দেশনেত্রী খালেদা জিয়ার মার্কায় ভোট দেবো।
তিনি আরও বলেন, আমি বিএনপি থেকে বহিষ্কৃত। তারপরও একজন ব্যক্তির প্রতি শ্রদ্ধাবোধ আনুগত্য কৃতজ্ঞতা থাকে। বিএনপি এবং জনগণের সঙ্গে আগেও ছিলাম ভবিষ্যতেও থাকবো। পাশাপাশি নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞ।
প্রসঙ্গত, অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার ২০২২ সালের ১৬ জানুয়ারি অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনে অংশগ্রহণ করে বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছিলেন। এরপর তৃণমূল বিএনপির মহাসচিব হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। নির্বাচনে মাত্র তিন হাজার দুইশত ভোট পেয়ে জামানত হারায়। এর পর অনেকটাই আত্মগোপনে চলে যান। গত ৫ আগষ্টের পর থেকে বিএনপিতে যোগদান করার জন্য নানা কৌশলে আলোচনায় থাকছেন তৈমূর আলম খন্দকার ।

