By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: এই তারকাদের বিচ্ছেদের নেপথ্যে আসল কারণ কী ছিল
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
বিনোদন

এই তারকাদের বিচ্ছেদের নেপথ্যে আসল কারণ কী ছিল

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ১৭, ২০২৬ ১১:৩১ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ১৭, ২০২৬
Share
SHARE


ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ রুপালি পর্দায় কিংবা টেলিভিশনের পর্দায় যাঁদের প্রেম, রসায়ন আর সুখী জীবনের গল্প দেখে দর্শক মুগ্ধ হন, বাস্তব জীবনে তাঁদের অনেকের সম্পর্ক টেকে না। নানা কারণে প্রায়ই বিচ্ছেদের খবর শোনা যায়। এই ঘটনাগুলো আলোচনার কেন্দ্রে জায়গা করে নেয়। বিচ্ছেদের ঘটনাগুলো একসময় ভক্তদের জন্য হয়ে ওঠে বিস্ময় ও কৌতূহলের বিষয়। দেশের জনপ্রিয় তারকাদের সেই বিচ্ছেদের গল্পই উঠে আসছে এই প্রতিবেদনে—গ্ল্যামারের আড়ালে বাস্তবতার এক ভিন্ন চিত্র। দেশের শীর্ষ তারকাদের বিচ্ছেদের নেপথ্যে আসল কারণ কী ছিল?

১. শাকিব অপুর বিচ্ছেদ
২০০৮ সালে গোপনে বিয়ে করার পর শাকিব ও অপুর সংসার ঠিকমতোই চলছিল। দুজনই নিজেদের মতো করে কাজ নিয়েই ব্যস্ত সময় পার করেছিলেন। যখন বিয়ে আর সন্তানের ব্যাপারটি জনসমক্ষে চলে আসে, তখনই শাকিব ও অপুর মধ্যে দূরত্ব বাড়তে থাকে। একসময় ঘটে বিচ্ছেদ। তবে কবে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়, সেই তথ্য গণমাধ্যমে আসেনি। কী কারণে বিচ্ছেদ ঘটে, সেটাও কেউ কখনো প্রকাশ্যে বলেননি। তবে দুই পরিবারের ঘনিষ্ঠ সূত্রে বিভিন্ন সময় জানা যায়, শাকিব খান ও অপু বিশ্বাসের বিচ্ছেদের মূল কারণগুলো ছিল বিয়ের খবর গোপন থেকে প্রকাশ্যে আনা।

মূলত অপু বিশ্বাসের হঠাৎ টিভি লাইভে আসা ও তাঁদের মধ্যে বোঝাপড়ার অভাব, যা শাকিব খানের কাছে অপুর ‘প্রতিশ্রুতি ভঙ্গের’ শামিল ছিল, বিশেষত শাকিব চাননি তাঁর মতের বাইরে অপু বিশ্বাস কিছু করুক। তিনি আরেকটু সময় চেয়েছিলেন, যা সম্পর্কের টানাপোড়েন আরও বাড়ায় এবং বিচ্ছেদ পর্যন্ত গড়ায়।

২. রাজ পরীমনির বিচ্ছেদ
‘গুণিন’ সিনেমার শুটিং করতে গিয়ে প্রেমের সম্পর্কে জড়ান এই দুই তারকা। ২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করেন দুজন। তবে ২০২২ সালের ২২ জানুয়ারি তাঁদের আবারও পারিবারিকভাবে ঘরোয়া আয়োজনে বিয়ে হয়।

২০২২ সালের ১০ আগস্ট তাদের ঘরে আসে ছেলে ‘শাহীম মুহাম্মদ রাজ্য’। ধারণা করা হচ্ছিল তাঁদের সংসার ভালো চলছে। এর মধ্যেই হঠাৎ গণমাধ্যমের শিরোনাম হন এই দম্পতি। শোনা যায়, তাঁরা বিচ্ছেদ করতে যাচ্ছেন। কিন্তু কী কারণে তাঁদের বিচ্ছেদ হচ্ছে, সেটা নিয়ে কেউই প্রকাশ্যে কথা বলেননি। তবে রাজকে পাঠানো ডিভোর্স লেটারে পরীমনি বিচ্ছেদের চারটা কারণ উল্লেখ করেছিলেন। সেই কারণগুলো হলো—মনের অমিল, বনিবনা না হাওয়া, খোঁজ-খবর না নেওয়া ও মানসিক অশান্তি।

৩. পূর্ণিমার বিচ্ছেদ
২০০৭ সালের ৪ নভেম্বর আহমেদ জামাল ফাহাদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন পূর্ণিমা। ২০১৪ সালে কন্যাসন্তানের মা হন তিনি। জানা যায়, দীর্ঘ প্রায় এক দশক সংসারের পরে তাঁদের বিচ্ছেদ হয়। এ ঘটনা ২০২২ সালে প্রথম প্রকাশ্যে আসে। তখনই জানা যায়, তিন বছর আগে তাঁদের বিচ্ছেদ হয়েছে। এই নিয়ে পূর্ণিমা কিংবা তাঁর সাবেক স্বামী কেউই কখনো মুখ খোলেননি। তবে একটি সূত্র জানিয়েছিল, মূলত বোঝাপড়া না হওয়ার কারণে এই বিচ্ছেদ ঘটে। ২০২২ সালে এক সাক্ষাৎকারে পূর্ণিমা বলেছিলেন, ‘যেটা চলে গেছে, যেটা শেষ হয়ে গেছে, সেটা নিয়ে মানুষের বেশি বেশি কৌতূহল থাকে। কেন শেষ হলো? কী হলো না হলো। আসলে ওগুলো নিয়ে বলতে চাই না। কারণ, ওটা তো অনেক বছরের সম্পর্ক। প্রায় ১২ বছর সম্পর্ক ছিল। এত বছর ধরে চেষ্টা করে গেছি। কোনোভাবে মনের মিল, বোঝাপড়া যেটা থাকে না, ওটা হয়নি।’

৪. আরিফিন শুভর বিচ্ছেদ
ভালোবেসে কলকাতার মেয়ে অর্পিতা সমাদ্দারকে বিয়ে করেছিলেন আরিফিন শুভ। অর্পিতার সঙ্গে সাড়ে ৯ বছরের দাম্পত্যজীবনের ইতি টেনেছেন দুই বছর আগে। ২০২৪ সালের জুলাই মাসে আরিফিন শুভ জানিয়েছিলেন, ২০ জুলাই বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। বিচ্ছেদের কারণ হিসেবে বিভিন্ন সময় গণমাধ্যমে শোনা গেছে, তাঁদের মতের অমিল, ‘মানসিক দূরত্ব’ ও অন্য কারও সঙ্গে প্রেমের গুঞ্জন। তবে এই নিয়ে কখনোই কোনো মন্তব্য করেননি কেউ। বিচ্ছেদ নিয়ে শুভ ফেসবুকে লিখেছিলেন, ‘আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমি আর অর্পিতা আমরা হয়তো বন্ধু হিসেবেই ঠিক আছি, জীবনসঙ্গী হিসেবে নয়। আমরা ২০ জুলাই এই সিদ্ধান্তে উপনীত হয়েছি, বন্ধুত্বটুকু নিয়ে দুজনের সম্মতিতে বাকি জীবন নিজেদের মতো করে বাঁচব।’

৫. এস আই টুটুল ও তানিয়া
আলোচিত এই জুটির বিচ্ছেদ সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত হয়। বিচ্ছেদের ঘটনা প্রথম প্রকাশ্যে আনেন তানিয়া আহমেদ। পরে জানা যায়, ২০২১ সালে তাঁদের অফিশিয়াল ডিভোর্স সম্পন্ন হয়েছে। মূলত তানিয়া আহমেদই তাঁর ছোট ভাই ও ভাবির মাধ্যমে বিচ্ছেদপ্রক্রিয়া সম্পন্ন করেছিলেন। এই বিবাহবিচ্ছেদের কারণ নিয়ে তানিয়া প্রথমে মুখ খুললেও পরে টুটুল বিচ্ছেদের কারণসহ নানা প্রসঙ্গে কথা বলেন। বিচ্ছেদ নিয়ে তানিয়া গণমাধ্যমে জানিয়েছিলেন, ‘তাঁর ভালোবাসা বুঝতে পারত না টুটুল। যে কারণে তাঁদের মধ্যে দূরত্ব তৈরি হওয়ায় তাঁরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন।’

এই নিয়ে টুটুল প্রথম আলোকে বলেছিলেন, ‘এটা সত্যি যে তানিয়ার সঙ্গে আমি কখনোই বিবাহবিচ্ছেদটা চাইনি। আমার নিজের উদ্যোগেও আমি বিচ্ছেদ করিনি বরং তানিয়াই বিচ্ছেদ চেয়েছিল বারবার। কেন চেয়েছিল, সত্যটা সে নিজেই সবচেয়ে ভালো বলতে পারবে। সে তো বলেছে সে সত্যটা বলে দেওয়াই পছন্দ করে, তাই এই বিষয়টা তার কাছে জানতে চাইলে ভালো হবে।’

অভিনয় ছেড়ে কাঠমিস্ত্রি হতে চাওয়া সেই মেয়েটিই এখন অস্কার-দৌড়ে
কল রেকর্ড ফাঁস, বিবাহবহির্ভূত সম্পর্ক? গায়ক বললেন…
২০২৫ সালের সেরা কোরীয় সিরিজ কোনগুলো
১ হাজার কোটি টাকা আয় করা ‘ধুরন্ধর’, ওটিটিতে আরও যা দেখবেন
মা থেকেও না থাকার শূন্যতায় ভাইরাল সম্পর্কের গল্প
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬

সর্বশেষ

রিয়াদের আরামকোতে ‘ফলস ফ্লাগ’ হামলা চালিয়েছে ইসরাইল
মার্চ ৩, ২০২৬
আবুল কালাম, দিপু, আজাদ ও মান্নানকে খোরশেদের অভিনন্দন
ফেব্রুয়ারি ১৬, ২০২৬
অপবিত্র অবস্থায় সেহরি খাওয়া যাবে কি না?
ফেব্রুয়ারি ২৩, ২০২৬
হিজাব পরা নারীই একদিন ভারতের প্রধানমন্ত্রী হবেন: ওয়াইসি
জানুয়ারি ১২, ২০২৬
ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ 
জানুয়ারি ১৬, ২০২৬
চাকরি ছেড়ে উদ্যোক্তা, সামুদ্রিক শৈবালে বড় ব্যবসার স্বপ্ন মারিয়ার
জানুয়ারি ১৬, ২০২৬
বিপিএলের দ্বাদশ আসরের টিকিট বিক্রি শুরু রোববার
ডিসেম্বর ২০, ২০২৫

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-রাশিয়ার পারমাণবিক অস্ত্র চুক্তির সমাপ্তি কি নতুন অস্ত্র প্রতিযোগিতার আশঙ্কা বাড়াচ্ছে

Dailynarayanganj24
Dailynarayanganj24
ফেব্রুয়ারি ৬, ২০২৬
জেন্টল পার্কে চাকরির সুযোগ, পদ ২০০
নেটফ্লিক্সের শীর্ষে, কী আছে এই সিনেমায়
এক্স–এর সঙ্গে একটি সুন্দর মুহূর্ত…
বাংলাদেশের শুল্ক কমানোর প্রস্তাবে ইতিবাচক সাড়া দিলো যুক্তরাষ্ট্র
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?