By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: ৭৫ দেশের জন্য ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র, কারণ জানাল পররাষ্ট্র দপ্তর
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
আন্তর্জাতিক

৭৫ দেশের জন্য ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র, কারণ জানাল পররাষ্ট্র দপ্তর

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ১৬, ২০২৬ ৪:১৬ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ১৬, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ বাংলাদেশসহ বিশ্বের অন্তত ৭৫টি দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রে অভিবাসী (ইমিগ্র্যান্ট) ভিসা প্রদানের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন সরকারের এই সিদ্ধান্ত আগামী ২১ জানুয়ারি থেকে কার্যকর হবে বলে জানা গেছে। তবে পর্যটন, ব্যবসা ও অন্যান্য অস্থায়ী বা নন-ইমিগ্র্যান্ট ভিসার ক্ষেত্রে এই বিধিনিষেধ প্রযোজ্য হবে না।


যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একটি অভ্যন্তরীণ নথির বরাতে বুধবার (১৪ জানুয়ারি) বিষয়টি প্রকাশ করেছে দেশটির গণমাধ্যম। পরবর্তীতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্রও আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে বিষয়টি নিশ্চিত করেছেন।


পররাষ্ট্র দপ্তর জানায়, যেসব অভিবাসনপ্রত্যাশী যুক্তরাষ্ট্রে প্রবেশের পর সরকারি সহায়তা বা কল্যাণমূলক সুবিধার ওপর নির্ভরশীল হয়ে পড়তে পারেন—তাদের শনাক্ত করতে ভিসা যাচাই-বাছাই পদ্ধতি নতুন করে পর্যালোচনা করা হচ্ছে। এই পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট দেশগুলোর জন্য অভিবাসী ভিসা দেওয়া হবে না।

বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থার অপব্যবহার রোধ করাই এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য। ভবিষ্যতে করদাতাদের অর্থে পরিচালিত সামাজিক নিরাপত্তা কর্মসূচির ওপর নির্ভরশীল হতে পারেন—এমন আবেদনকারীদের প্রবেশ সীমিত করতে চায় প্রশাসন।

চার দেশের শিক্ষার্থীদের ভিসা দেওয়া বন্ধ করছে যুক্তরাজ্য
মাইক্রোসফটের অন্দরমহলে এপস্টিন: কীভাবে গড়ে তুলেছিলেন রহস্যময় প্রভাবের জাল
এবার ক্রোয়েশিয়ায় ভারতীয় দূতাবাসে হামলা-ভাঙচুর
গ্রিন কার্ড বাতিল করে যুক্তরাষ্ট্রে কাসেম সোলেমানির স্বজনদের গ্রেপ্তার
ক্যালিফোর্নিয়ায় তুষারধস: নিখোঁজ ৯ স্কিয়ারের মধ্যে আটজনের মরদেহের সন্ধান
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, এপ্রি ১৪, ২০২৬

সর্বশেষ

একাত্তরকে মাথায় তুলে রাখতে চাই, একাত্তরই বাংলাদেশের অস্তিত্ব: মির্জা ফখরুল
জানুয়ারি ২৬, ২০২৬
নারায়ণগঞ্জে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের মারধরে বৃদ্ধের মৃত্যু
জানুয়ারি ২৭, ২০২৬
বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন্ড অফিসার পদে চাকরি
জানুয়ারি ৬, ২০২৬
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণে জেলা প্রশাসন কাজ করছে: ডিসি
ডিসেম্বর ১৫, ২০২৫
নির্বাচনে দেখা যেতে পারে আহমেদ শরীফকে
ডিসেম্বর ২৩, ২০২৫
বিয়ের ২৭ বছর পর কাজল বললেন, দুজনেরই মেডেল ও ট্রফি প্রাপ্য
ফেব্রুয়ারি ২৫, ২০২৬
মাধ্যমিকের অনেক শিক্ষার্থী প্রথম দিনে বই পায়নি, সংকট নেই প্রাথমিকে
জানুয়ারি ১, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
স্বাস্থ্য

শীতে পা ফাটা থেকে প্রতিকার পেতে যা করবেন

Dailynarayanganj24
Dailynarayanganj24
জানুয়ারি ৫, ২০২৬
নারায়ণগঞ্জে ফাঁদে ফেলে ছিনতাইয়ের চেষ্টা, পরে পিটুনিতে আহত ৩
বীর মুক্তিযোদ্ধা মোহর আলী চৌধুরীর স্মরণে পরিবারের দোয়া
প্রবাসী আয়ে দ্বিতীয় স্থান ধরে রাখল কৃষি ব্যাংক, তিন ব্যাংকই এনেছে ৩৭%
যেসব কারণে ইরান যুদ্ধে জয়ের ঘোষণা দিতে পারছেন না ডোনাল্ড ট্রাম্প
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?