By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: হাঁচি–কাশি দিলেই কি প্রস্রাব হয়ে যায়, জেনে নিন কোন ব্যায়াম করবেন
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
স্বাস্থ্য

হাঁচি–কাশি দিলেই কি প্রস্রাব হয়ে যায়, জেনে নিন কোন ব্যায়াম করবেন

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ১৬, ২০২৬ ১২:১৯ অপরাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ১৬, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ একটু জোরে হাঁচি বা কাশি দিলে, এমনকি বেশি জোরে হাসলেও কারও কারও সামান্য প্রস্রাব বেরিয়ে আসে। এ ধরনের বিব্রতকর ও অস্বস্তিকর সমস্যার কথা অনেকেই চেপে রাখেন। কারও আবার প্রস্রাবের বেগ আসামাত্রই প্রস্রাব না করতে পারলে অনিয়ন্ত্রিতভাবে প্রস্রাব বেরিয়ে যায়। এসব সমস্যা প্রতিরোধে কাজে আসতে পারে একটি ব্যায়াম। নাম কিগেল এক্সারসাইজ।
কিগেল এক্সারসাইজ হলো তলপেট বা পেলভিক ফ্লোরের পেশির ব্যায়াম। পেলভিক ফ্লোর হলো তলপেটের নিচের অংশ, যেখানে জননাঙ্গ ও মলমূত্র নিয়ন্ত্রণের বিভিন্ন পেশি থাকে। এ ব্যায়ামে তাই প্রস্রাব নিয়ন্ত্রণের পেশির কার্যকারিতা ঠিক রাখা ছাড়াও অন্যান্য উপকার মিলবে।
এই ব্যায়ামে মলত্যাগের জন্য ব্যবহৃত পেশির কার্যকারিতাও ঠিক থাকে। নারী-পুরুষের শারীরিক সম্পর্কের স্বাভাবিকতা বজায় রাখতে কাজে আসে এই ব্যায়াম।

Contents
  • ব্যায়ামের নিয়ম
  • কখন করবেন
  • কখন করবেন না
  • কারা করবেন
  • কারা করবেন না

ব্যায়ামের নিয়ম

প্রস্রাব আটকানোর সময় তলপেটের নিচের অংশে যেভাবে চাপ দিয়ে ধরতে হয়, ইচ্ছা করে সেই চাপ দেওয়া এবং ছাড়ার প্রক্রিয়াটাই হলো কিগেল এক্সারসাইজ। তবে এই ব্যায়ামের সময় নিতম্ব বা আশপাশের অন্য কোনো পেশিতে চাপ দেওয়া যাবে না। প্রথমে তিন সেকেন্ড চাপ ধরে রাখুন। তারপর তিন সেকেন্ডে ধীরে ধীরে চাপ ছাড়ুন। এভাবে চাপ দেওয়া ও ছেড়ে দেওয়ার মাধ্যমে ব্যায়ামটি আপনি একবার করলেন। এভাবে এক বেলায় টানা ১০ বার ব্যায়ামটি করা যেতে পারে। সারা দিনে দু-তিন বেলা এই ব্যায়াম করতে পারেন।
প্রথমেই এক বেলায় ১০ বার করার প্রয়োজন নেই। কম করে শুরু করুন। নিজের সুবিধা অনুযায়ী কয়েক সপ্তাহে ধীরে ধীরে বাড়িয়ে ১০ পর্যন্ত যান। তিন সেকেন্ডের ধাপগুলো বাড়িয়ে চর্চার মাধ্যমে পাঁচ সেকেন্ড পর্যন্তও করতে পারবেন।

কখন করবেন

শুরুর দিকে শোয়া অবস্থায় এই ব্যায়াম করতে পারেন। পরে বসা কিংবা দাঁড়ানো অবস্থাতেও করতে পারেন। যখন দাঁত ব্রাশ করছেন, কোনো লাইনে বা লিফটের ভেতর দাঁড়িয়ে আছেন, তখনো করে ফেলতে পারেন কয়েকবার।
হাঁচি-কাশি বা অন্যান্য যে সময় প্রস্রাব বেরিয়ে যায়, সম্ভব হলে তার ঠিক আগমুহূর্তে এক বা একাধিকবার এই ব্যায়াম করতে পারেন। অন্তঃসত্ত্বা নারীও সুবিধামাফিক সময়ে এই ব্যায়াম করতে পারবেন।

কখন করবেন না

প্রস্রাব করার সময় এই ব্যায়াম করা যাবে না। তাতে প্রস্রাবে সংক্রমণের ঝুঁকি বাড়ে। এ ছাড়া সারা দিনে ৩০-৪০ বারের বেশি বার করা হয়ে থাকলে সেদিনও আর এই ব্যায়াম করবেন না।

কারা করবেন

কুড়ি বছর পেরোনো যেকোনো নারী বা পুরুষ এই ব্যায়াম করতে পারেন। বিশেষ করে যাঁদের প্রস্রাব ধরে রাখতে অসুবিধা হয় কিংবা যাঁরা অন্তরঙ্গ মুহূর্তে অস্বস্তিকর অনুভূতির সম্মুখীন হন, তাঁদের জন্য এই ব্যায়ামের চর্চা বেশ কাজে আসে। তবে অল্প কয়েক দিনেই কিন্তু উপকার মিলবে না। চর্চা চালিয়ে যেতে হবে দীর্ঘ সময়।

কারা করবেন না

যে পেশিতে চাপ দিয়ে এই ব্যায়াম করতে হয়, তাতে কোনো ব্যথা থাকলে এই ব্যায়াম করবেন না। যাঁদের এই অংশের পেশিতে কিছুটা চাপ ধরে থাকার মতো অনুভূতি হয়, তাঁদের জন্যও নয় এই ব্যায়াম।
ব্যায়ামটি করতে গিয়ে মলমূত্র ত্যাগের সময়কার কোনো সমস্যা বাড়লে ব্যায়াম বন্ধ রাখুন এবং চিকিৎসকের পরামর্শ নিন।

সূত্র: হার্ভার্ড হেলথ পাবলিশিং (হার্ভার্ড মেডিক্যাল স্কুল), ওয়েব এমডি

দ্রুত ছড়িয়ে পড়ে যে ৫ ধরনের পেটের ক্যান্সার!
ইফতারের পর মাথাব্যথা
ইফতারে যেসব ভুল ওজন ও গ্যাস্ট্রিক বাড়ায়
হার্ট অ্যাটাক বয়স দেখেনা! প্রতিদিনের এই অভ্যাস হার্টকে সুস্থ রাখে
শীতকালে কী ধরনের অ্যালার্জি আমাদের ভোগায়, কীভাবে সচেতন থাকবেন
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬

সর্বশেষ

খালেদা জিয়ার জন্য দোয়া চাইলেন এটি এম কামাল
ডিসেম্বর ১, ২০২৫
কানাডার সব পণ্যে ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের
জানুয়ারি ২৫, ২০২৬
যে নম্বর থেকে কল এলেই বুঝবেন বিপদে পড়তে যাচ্ছেন—দ্রুত সতর্ক হোন
ডিসেম্বর ২৬, ২০২৫
নারায়ণগঞ্জের ৫টি আসনেই জামানত বাজেয়াপ্ত ইসলামী আন্দোলন এমপি প্রার্থীদের
ফেব্রুয়ারি ১৫, ২০২৬
হার্ট অ্যাটাক বয়স দেখেনা! প্রতিদিনের এই অভ্যাস হার্টকে সুস্থ রাখে
ডিসেম্বর ১২, ২০২৫
আসন ভাগাভাগি নিয়ে টানাপোড়েনে জামায়াত ও ইসলামী আন্দোলন 
জানুয়ারি ৬, ২০২৬
পেঁয়াজ আমদানির অনুমতি আরো বাড়ানো হলো
ডিসেম্বর ১৫, ২০২৫

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
অর্থনীতি

অতীতের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ দামে স্বর্ণ

Dailynarayanganj24
Dailynarayanganj24
ডিসেম্বর ২৪, ২০২৫
ইরানে বিক্ষোভে ২০০০ মানুষ নিহত: সরকারি কর্মকর্তা
ঢাকায় আসছে ‘সুলতানা’স ড্রিম’
ইরানের বিরুদ্ধে কঠিন পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প
শুভ–মন্দিরার নীলচক্র হয়ে গেল চক্রব্যূহ
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?