By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: শীতে কলা খাওয়া ক্ষতিকর না উপকারী, খেলে শরীরে কী ঘটে?
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
স্বাস্থ্য

শীতে কলা খাওয়া ক্ষতিকর না উপকারী, খেলে শরীরে কী ঘটে?

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ১৬, ২০২৬ ১:৫৫ অপরাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ১৬, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ শীতে বাজারে রকমারি নতুন ফুল ওঠে। যা কম-বেশি সবারই খাওয়া হয়। এ সময় মৌসুমি ফল ছাড়াও আপেল, কমলালেবু, আঙুরের মতো কিছু বারোমাসি ফলের দেখা পাওয়া যায়। আরও পাওয়া যায় কলা। যা খুবই পুষ্টিকর ফল।

শীতে কলা খাওয়া হলেও অনেকেই আবার ঠান্ডার ভয়ে এড়িয়ে চলেন। তারা খাদ্যতালিকা থেকে কলা বাদ দিয়ে দেন। কারও কারও প্রশ্ন, সত্যিই কি শীতে কলা খেলে ঠান্ডা লাগে? শীতে কলা খেলে কী ঘটে শরীরে? এ ব্যাপারে ভারতীয় একটি সংবাদমাধ্যম প্রতিবেদন প্রকাশ করেছে। তাহলে প্রতিবেদন অনুযায়ী জেনে নেয়া যাক-

শীতে কলা খাওয়া কি ঠিক:
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, শীতে কলা খাওয়া ক্ষতিকর নয়। বরং এটি খুবই উপকারী। শীতে কলা খাওয়ার সময় ও নিয়ম জানাও জরুরি। কারণ, কলায় প্রচুর পরিমাণ পটাশিয়াম, ভিটামিন বি৬, ফাইবার ও ম্যাগনেশিয়াম রয়েছে, যা শীতকালীন শারীরিক দুর্বলতা কাটাতে সহায়তা করে।

শীতে খাদ্যতালিকায় কলা রাখার উপকারিতা:
তাৎক্ষণিক শক্তির উৎস: শীতে শরীর বেশ অলস হয়ে পড়ে। কলায় বিদ্যমান প্রাকৃতিক শর্করা (গ্লুকোজ ও ফ্রুক্টোজ) শরীরে অল্প সময়ের মধ্যে শক্তি সরবরাহ করে। প্রতিদিন সকালে নাশতার সঙ্গে একটি কলা খাওয়া হলে সারাদিন চাঙা থাকে শরীর।

হজম ক্ষমতার উন্নতি: শীতে তেল-মশলাযুক্ত খাবার বেশি খাওয়া হয়, যা থেকে কোষ্ঠকাঠিন্যের সমস্যা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এ সময় কলা খুব উপকারী। কলায় থাকা উচ্চ ফাইবার উপাদান হজম প্রক্রিয়াকে সচল রাখে এবং পেট পরিষ্কার করতে সহায়তা করে।

শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ: কলায় বিদ্যমান ম্যাগনেশিয়াম শরীরের তাপমাত্রা স্বাভাবিক রাখতে সহায়তা করে। থাইরয়েড গ্রন্থির কার্যকারিতা বজায় রাখে, যা পরোক্ষভাবে শীতের তীব্রতা থেকে রক্ষা করে শরীরকে।

রোগ-প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি: শীতে কম-বেশি সবারই সর্দি-কাশি লেগেই থাকে। এ জন্য কলা খেলে উপকার পাওয়া যায়। কলায় উপস্থিত ভিটামিন সি এবং অ্যান্টি-অক্সিডেন্ট শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে ভূমিকা রাখে।

মানসিক স্বাস্থ্যের উন্নতি: শীতের বিষণ্ণতা বা ‘উইন্টার ব্লুজ’ কাটিয়ে উঠার জন্য নিয়মিত কলা খেতে পারেন। কলায় থাকা ট্রিপটোফ্যান নামক অ্যামিনো অ্যাসিড শরীরে ‘সেরোটোনিন’ বা হ্যাপি হরমোন তৈরি করে আপনার মন সতেজ ও ভালো রাখে।

কারা সতর্ক থাকবেন:
কলা উপকারী হলেও কিছু ক্ষেত্রে এটি ক্ষতিকর। সর্দি-কাশি, ডায়াবেটিসের মতো সমস্যা থাকলে কলা না খাওয়াই ভালো। তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরিমিত পরিমাণ খাওয়া যেতে পারে।

সর্দি-কাশির প্রবণতা: সাইনাস, অ্যাজমা বা তীব্র সর্দি-কাশির সমস্যা থাকলে ভোরে বা সকালে এবং রাতে কলা খাওয়া এড়িয়ে চলুন। এ সময় কলা খাওয়া হলে শরীরে ‘মিউকাস’ বা শ্লেষ্মা হতে পারে।

ডায়াবেটিস: কলায় শর্করার মাত্রা বেশি থাকে। এ জন্য ডায়াবেটিসের রোগীদের কলা না খাওয়াই ভালো। তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে পারেন।

কখন ও কীভাবে খাবেন: সকাল ১০টা থেকে বিকেল ৩টার মধ্যে কলা খাওয়ার উপযুক্ত সময়। রোদ উঠার পর খেলে আরও ভালো। এ সময় কলা খেলে হজম ভালো হয়। খুব ভোরে খালি পেটে না খাওয়া ভালো। তবে ভারি খাবারের সঙ্গে বা দইয়ের সঙ্গে মিশিয়ে খেলে উপকারিতা বেশি। শীতে স্বাভাবিকভাবে পরিমিত পরিমাণ কলা খাওয়া যেতে পারে। শারীরিক কোনো সমস্যা থাকলে চিকিৎসকের দ্বারস্থ হতে হবে।

ভিটামিন সি কি সর্দি-কাশি প্রতিরোধে সহায়ক
সকালে না রাতে, খাওয়ার আগে নাকি পরে, কখন দাঁত ব্রাশ করা ভালো?
ওলকপির তিনটি বড় উপকারিতা—রোগ প্রতিরোধী, হজমে সহায়ক ও হার্টের জন্য ভালো
শরীরে চর্বি জমছে? রাতের খাবার গ্রহণে দেরি কি দায়ী?
গবেষণায় সতর্কতা: এই রক্তের গ্রুপের মানুষের পাকস্থলীর ক্যান্সারের ঝুঁকি সবচেয়ে বেশি
Share This Article
Facebook Email Print
শনিবার, ফেব্রু ৭, ২০২৬

সর্বশেষ

ওসমান হাদি হত্যায় জড়িতরা ভারতে পালিয়েছে, যা জানালো বিএসএফ
ডিসেম্বর ২৯, ২০২৫
শাবানা-ববিতা-সুচরিতাদের নাচের গুরু তিনি
জানুয়ারি ২২, ২০২৬
একাত্তরের বিজয়কে অর্থবহ করার সংগ্রাম অব্যাহত রাখার প্রত্যয়-ই হোক এবারের বিজয় দিবসের প্রতিজ্ঞা–মুফতী মাসুম বিল্লাহ
ডিসেম্বর ১৫, ২০২৫
যক্ষ্মা ও ম্যালেরিয়া নির্মূলে মাঠপর্যায়ে কাজ: জেলা ব্যবস্থাপক খুঁজছে ব্র্যাক
জানুয়ারি ১০, ২০২৬
তাহাজ্জুদে নবীজি (সা.) যে দোয়া পড়তেন
ফেব্রুয়ারি ১, ২০২৬
এক নেত্রীর ঠাঁই হয়েছে মানুষের হৃদয়ে, আরেকজনের বিতাড়িত ভূমিতে: আসিফ নজরুল
জানুয়ারি ১৬, ২০২৬
যখন মনে হবে ‘আর পারছি না’, এই ৪ আমলই খুলে দেবে নতুন দুয়ার
ডিসেম্বর ২৬, ২০২৫

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
খেলাধুলা

টি–টুয়েন্টি বিশ্বকাপ নিয়ে উত্তাপের মধ্যেই ভারতের বিপক্ষে খেলতে নামছেন বাংলাদেশের যুবারা

Dailynarayanganj24
Dailynarayanganj24
জানুয়ারি ১৭, ২০২৬
আড়াইহাজারে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার
খ্রিষ্টানদের ওপর হামলা, বড়দিনের ছুটি বাতিল—ভারত সরকারের নীরবতা কী বার্তা দিচ্ছে
২৪ ঘণ্টার মধ্যেই এনআইডি পাবেন তারেক রহমান
সমুদ্রের নিচে থাকা মিসাইলের সুড়ঙ্গ উন্মোচন করল তেহরান
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?