By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: ভারত থেকে ভেনামির পোনা আমদানির অনুমতি বাতিল
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
অর্থনীতি

ভারত থেকে ভেনামির পোনা আমদানির অনুমতি বাতিল

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ১৬, ২০২৬ ২:০৬ অপরাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ১৬, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ ভারত থেকে পোনা আমদানির অনুমোদন স্থগিত করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। বাংলাদেশে ভেনামি চিংড়ি চাষের পরিবেশগত, সামাজিক ও অর্থনৈতিক প্রভাব পর্যালোচনা করে ৭ জানুয়ারি মন্ত্রণালয়ের একটি উচ্চপর্যায়ের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা হয়। গতকাল বৃহস্পতিবার এ সিদ্ধান্তের প্রজ্ঞাপন জারি হয়। এর ফলে কোনো প্রতিষ্ঠান ভারত থেকে ভেনামির পোনা আমদানির আবেদন করলে আপাতত অনুমতি পাবে না।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভেনামি চিংড়ি একটি আমদানিনির্ভর প্রজাতি। এর পোনা আমদানির মাধ্যমে রোগ সংক্রমণ, পরিবেশদূষণ এবং দেশীয় বাগদা, গলদা চিংড়িসহ স্থানীয় প্রজাতির ওপর বিরূপ প্রভাবের ঝুঁকি রয়েছে। এ প্রেক্ষাপটে ভেনামি চিংড়ি চাষের অবাধ সম্প্রসারণ সমীচীন নয় বলে ৭ জানুয়ারি সভায় অভিমত ব্যক্ত করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভেনামি চিংড়ি চাষকে নিয়ন্ত্রিত, নিবিড় ও পরিবেশসম্মত পদ্ধতির মধ্যে সীমাবদ্ধ রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। ইতিমধ্যে অনুমোদনপ্রাপ্ত ভেনামি চাষিদের কার্যক্রম নিবিড়ভাবে তদারকি এবং চাষের শর্তসমূহ যথাযথভাবে প্রতিপালন হচ্ছে কি না, তা সরেজমিন মূল্যায়নের নির্দেশনা প্রদান করা হয়। ওই মূল্যায়ন সম্পন্ন না হওয়া পর্যন্ত ভেনামি চিংড়ি চাষে পোনা আমদানির সব ধরনের নতুন ও বিদ্যমান অনুমোদন স্থগিত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে ভেনামি চিংড়ি চাষের পরিবেশগত, সামাজিক ও অর্থনৈতিক প্রভাব নিরূপণের লক্ষ্যে প্রয়োজনীয় গবেষণা পরিচালনা এবং গবেষণার ফলাফলের ভিত্তিতে পরবর্তী নীতিগত ও প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

এর আগে গত ডিসেম্বরে তৌফিক এন্টারপ্রাইজ নামের সাতক্ষীরার একটি প্রতিষ্ঠানকে ভারত থেকে ভেনামি পোনা আমদানির অনুমোদন দিয়েছিল মৎস্য অধিদপ্তর। গতকাল সে অনুমোদনও বাতিল করা হয়।

বিশ্ববাজারে ইতিহাসে সর্বোচ্চ স্বর্ণের দাম
১০ কোটি টাকা ঋণ পাবেন নারী উদ্যোক্তারা, ব্র্যাক ব্যাংকের ‘তারা’ সেবায় যা আছে
প্রবাসী আয়ে দ্বিতীয় স্থান ধরে রাখল কৃষি ব্যাংক, তিন ব্যাংকই এনেছে ৩৭%
বিকাশ ও নগদ ছাড়াই আন্তঃলেনদেন চালু
মার্চের মধ্যে খেলাপি ঋণের হার ২৫ শতাংশে নামানোর নির্দেশ গভর্নরের
Share This Article
Facebook Email Print
শনিবার, ফেব্রু ৭, ২০২৬

সর্বশেষ

মেয়ের নামে ভুয়া আইডি নিয়ে ক্ষিপ্ত ঐশ্বরিয়া
ডিসেম্বর ১০, ২০২৫
নতুন যে নাটকগুলো এখন বেশি দেখছে দর্শক
ফেব্রুয়ারি ৪, ২০২৬
খালেদা জিয়ার মৃত্যু এদেশের গণতান্ত্রিক রাজনীতিতে এক গভীর শূন্যতা সৃষ্টি করবে–তরিকুল সুজন
ডিসেম্বর ৩০, ২০২৫
ফের চ্যালেঞ্জের মুখে রপ্তানি খাত
ডিসেম্বর ২১, ২০২৫
এপস্টেইনের সাবেক প্রেমিকা ম্যাক্সওয়েলকে কী লিখেছিলেন মেলানিয়া ট্রাম্প
ফেব্রুয়ারি ৭, ২০২৬
বাণিজ্য মেলার মিনি পার্কে শিশুদের উচ্ছ্বাস
জানুয়ারি ১১, ২০২৬
খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে আসছেন শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী
ডিসেম্বর ৩১, ২০২৫

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
জাতীয়

আবারও ভূমিকম্পে কেঁপে উঠল দেশ

Dailynarayanganj24
Dailynarayanganj24
ফেব্রুয়ারি ৩, ২০২৬
বিমান বাংলাদেশ এয়ারলাইনসে চাকরি, পদ ৫৭
ভোটের গানের কোটি টাকার বাজার
পরিবারসহ সমুদ্রে ডুবতে ডুবতে বেঁচে গেলেন বিশ্বকাপ ফাইনালে খেলা আর্জেন্টাইন ফুটবলার
পদত্যাগ করেছেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?