By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: প্রদর্শনীর মধ্যে ড্রিল মেশিনের শব্দ…
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
বিনোদন

প্রদর্শনীর মধ্যে ড্রিল মেশিনের শব্দ…

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ১৬, ২০২৬ ৪:৩৪ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ১৬, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃশাহবাগ জাতীয় জাদুঘরের বাইরের গেটের সামনে বেশ কয়েকজন দাঁড়িয়ে আছেন। ভিড়ের মধ্যে এগিয়ে যেতেই হঠাৎ কানে ভেসে এল এক তরুণীর ফোনালাপ। ‘আজকে শীত নাই, তারপরেও এখনো বের হোস নাই? দ্রুত আয়। সিনেমা শুরু হলে পরে আর বোঝা যায় না। তোর জন্য প্রতিদিন দেরি করতে পারব না।’ তরুণীর নাম শামীমা। ইডেন কলেজে পড়েন। এসেছেন চলচ্চিত্র উৎসবে সিনেমা দেখতে। বন্ধুর জন্য গেটে অপেক্ষা করছেন। তিনটায় সুফিয়া কামাল মিলনায়তনে সিনেমা দেখবেন। সিনেমা শুরু হতে তখনো ২০ মিনিট বাকি।

১০ জানুয়ারি থেকে শুরু হয়েছে ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। প্রধান ভেন্যু জাতীয় জাদুঘর। পাশেই একটি বুথে বসে আছেন দুজন বিদেশি নির্মাতা। তাঁদের সিনেমার প্রদর্শনী শেষ হলেও আয়োজনে ঢুঁ দিতে এসেছেন। একজন স্বেচ্ছাসেবক আরও জানান, এবার শীতের মধ্যেও বেশ ভালোই আসছেন দর্শক। কেমন দর্শক এসেছেন দেখতে সুফিয়া কামাল মিলনায়তনে ঢুঁ মারি। সেখানে ইংরেজি সাবটাইটেলে চলছিল ‘ওয়ার চাইল্ড চুজ সায়েন্স’ নামের একটি তথ্যচিত্র। সাত–আটজনের মতো দর্শক। প্রজেকশনে দায়িত্বে থাকা এক তরুণ জানান, ‘দর্শক এ সময় কিছুটা কম থাকে। পাঁচটা ও সাতটার শোতে অনেক দর্শক আসেন।’

প্রধান মিলনায়তনের সিনেমা সবে শেষ হয়েছে। দর্শকেরা বের হচ্ছেন। কেউ কেউ চলে যাচ্ছেন। তবে অনেকেই দায়িত্ব থাকা স্বেচ্ছাসেবকদের কাছে ভিড় করে জেনে নিচ্ছেন পরবর্তী সিনেমার নাম ও দেশ। ভেতরে প্রবেশ করার সময় একজন জানান, পাঁচ মিনিট পরেই শুরু হবে সিনেমা। দেশ–বিদেশের সিনেমার বিভিন্ন পোস্টার দিয়ে সাজানো হয়েছে পাশের দেয়াল। সেখানে ছবি তুলতে ব্যস্ত ছিলেন এক তরুণী।
এই তরুণীর নাম সুমাইয়া করিম। তিনি ঢাকা মেডিক্যালের শিক্ষার্থী। সুমাইয়া জানান, উৎসবে নিয়মিত সিনেমা দেখেন তিনি। এবারও নিয়ম করে সিনেমা দেখছেন। গুয়াতেমালার স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘ব্লাংকো’ তাঁর মন জয় করেছে। বলেন, ‘স্বল্পদৈর্ঘ্য সিনেমাটি অসাধারণ লেগেছে। গুয়াতেমালার সিনেমা এতটা ভালো হবে, প্রত্যাশা করিনি।’ পর্তুগালের একটি সিনেমা দেখেছেন, সেটাও উপভোগ করেছেন।
তিনটায় শো শুরু হওয়ার কথা থাকলেও কিছুটা পরে মিয়ানমারের স্বল্পদৈর্ঘ্য এক্সিট দিয়ে শুরু হলো প্রদর্শনী।

ভাগ্য পরিবর্তনের আশায় বিদেশে যেতে চায় এক তরুণ। একসময় সে ছিনতাইকারীর কবলে পড়ে। পরে শুরু হলো আরেক সিনেমা পানিশমেন্ট। গল্পে দেখা যায়, হঠাৎ করেই এক বাবা জানতে পারে তার মেয়েকে জোর করে ধর্ষণ করেছে পুলিশ কর্মকর্তা। প্রতিশোধের গল্প নিয়েই এগিয়ে চলে গল্প। তবে সিনেমার মধ্যে বাধা হয়ে আসছিল বাইরে থেকে আসা ড্রিল মেশিনের শব্দ। দর্শকের মধ্যে যা বিরক্তির উদ্রেক করে। সিনেমা শেষ হওয়ার পর জানা গেল, প্রধান মিলনায়তনের নিচের তলায় মেরামতকাজ চলছে।

সেখান থেকেই ড্রিল মেশিনের শব্দ আসছিল। দেশের বড় একটি উৎসব। সেখানে দেশ বিদেশের নির্মাতারা আসছেন। এমন আয়োজনে ড্রিল মেশিনের শব্দ কোনোভাবেই কাম্য নয়। এই কাজ কি অন্য সময়ে করা যেত না?

পাঁচটার শো দেখার জন্য মিলনায়তনের বাইরে ও ভেতরে তখন মোটামুটি ভিড়। দর্শক আগের চেয়েও বেশি। এ দলে নারী-পুরুষ–শিশু সবাই আছে। বেশির ভাগ নতুন দর্শক শিডিউল দেখে নিচ্ছেন। এর মধ্যে চোখে পড়ল পাঁচ বান্ধবী একসঙ্গে ফ্রেমবন্দী হচ্ছেন। তাঁরা ঢাকা ডেন্টালের শিক্ষার্থী। তাঁদের মধ্যে অদিতি বিশ্বাস নামের একজন জানান, তাঁদের এক বন্ধুর সিনেমা শুরু হবে পাঁচটায়, সেটা দেখতেই সবাই দল বেঁধে এসেছেন। পাঁচটা বাজার আগেই জাদুঘরের সামনে ভিড় কমে গেল। আয়োজকদের একজন জানান, আজ শনিবার, জাদুঘর বন্ধ। অনেকেই জাদুঘরে প্রবেশের জন্য এসে সিনেমা দেখছেন।

সপ্তম দিনে কী কী সিনেমা দেখানো হবে


প্রধান মিলনায়তন, জাতীয় জাদুঘর
বেলা তিনটায় ‘লাইট মেমোরিজ’ (ইকুয়েডর, জার্মানি), সন্ধ্যা সাতটায় ইউনিভার্সিটি অব চানখাঁরপুল (বাংলাদেশ)


সুফিয়া কামাল মিলনায়তন, জাতীয় জাদুঘর
বেলা তিনটায় ‘টিয়ারস ইন কুয়ালালামপুর’ (মালয়েশিয়া), পাঁচটায় ইন্দাস ইকোজ (পাকিস্তান), সন্ধ্যা সাতটায় ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’ (বাংলাদেশ)


জাতীয় চিত্রশালা মিলনায়তন, শিল্পকলা একাডেমি
সকাল ১০টা ৩০ মিনিটে ‘উই আর টু অ্যাবিসেস’ (পর্তুগাল) ও ‘ডেসটিনি অব আ মাইগ্র্যান্ট’ (সেনেগাল), বেলা ১টায় সালুম (ফিলিপাইন), বেলা ৩টায় ‘লাইসেন্স টু লাভ’ (রাশিয়া) ও ৫টায় দ্য হাজব্যান্ড (ইরান) সিনেমাগুলো প্রদর্শিত হওয়ার কথা রয়েছে।


আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকা
সকাল সাড়ে ১০টায় ডিবেট (জার্মানি, নেদারল্যান্ডস, পোল্যান্ড), বেলা ২টা ৩০ মিনিটে ‘আ কোয়াইট লাভ’ (আয়ারল্যান্ড) ও বিকেল সাড়ে ৪টায় ‘ম্যাক্স অ্যান্ড দ্য জাঙ্কমেন’ (ফ্রান্স ইতালি)

নির্বাচনে দেখা যেতে পারে আহমেদ শরীফকে
আরশের সঙ্গে রোমান্টিক ছবি—সবাই কেন অভিনন্দন জানাচ্ছেন? সুনেরাহ্ বললেন…
ফের মঞ্চে ‘মহাশূন্যে সাইকেল’
যৌন হয়রানির মামলা নিয়ে তোলপাড়, এখন পর্যন্ত যা যা হলো
‘মাঝে মাঝে মনে হয়, ভারত-বাংলাদেশ যুদ্ধ লেগে যাবে’
Share This Article
Facebook Email Print
শনিবার, ফেব্রু ৭, ২০২৬

সর্বশেষ

সুনেরাহ, বুশরা থেকে পূজা—বছরজুড়ে পার্শ্বচরিত্রে আলোচনায় ১০ তারকা
ডিসেম্বর ১৪, ২০২৫
কখনো জিততে পারেননি যে ট্রফি, সেটা কি এবার পাবেন সালাহ
ডিসেম্বর ২১, ২০২৫
বিশ্বমঞ্চে জুলাই গণ-অভ্যুত্থানের সিনেমা
ফেব্রুয়ারি ২, ২০২৬
ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত
জানুয়ারি ১৮, ২০২৬
কাশি অবহেলা করছেন? শীতে এই ভুলই ডেকে আনছে বিপদ
ডিসেম্বর ১৫, ২০২৫
তারেক রহমানে ঘোষিত ৩১ দফা আমরা ঘরে ঘরে মানুষের কাছে পৌছে দিচ্ছি–মাসুদুজ্জামান
ডিসেম্বর ২১, ২০২৫
জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে ৬ থেকে ২০ গ্রেডে চাকরি, পদ ৯৬
ফেব্রুয়ারি ৩, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
প্রচ্ছদমহানগররাজনীতিসদর

খালেদা জিয়া আমাদের মাঝে চিরকাল বেঁচে থাকবেন এটি এম কামাল

Dailynarayanganj 24 .com
Dailynarayanganj 24 .com
ডিসেম্বর ৩০, ২০২৫
সোনার দামে রেকর্ডের পর রেকর্ড! দেশেও সর্বোচ্চ
সড়ক ও জনপথ অধিদপ্তরে বড় নিয়োগ, ১৮৮ জনের চাকরির সুযোগ
২৩ বছর পর ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন তারেক রহমান
হলফনামা ও আয়কর রিটার্নে অনিচ্ছাকৃত ভুল ছিল, সংশোধন করেছি: সারজিস আলম
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?