By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: পশ্চিমবঙ্গে ইডির বিরুদ্ধে করা মামলা স্থগিত
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে ইডির বিরুদ্ধে করা মামলা স্থগিত

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ১৬, ২০২৬ ৪:২৫ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ১৬, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ পশ্চিমবঙ্গের আলোচিত কয়লা পাচার–সংক্রান্ত দুর্নীতি মামলাকে কেন্দ্র করে তল্লাশির ঘটনায় কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) বিরুদ্ধে রাজ্য সরকারের করা চারটি এফআইআরের কার্যক্রমে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। একই সঙ্গে আগামী ৩ ফেব্রুয়ারি মামলাগুলোর পরবর্তী শুনানির দিন নির্ধারণ করা হয়েছে।

বিচারপতি প্রকাশ চন্দ্র মিশ্র ও বিচারপতি বিপুল এম পাঞ্চোলির সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন। আদালত নির্দেশ দিয়েছেন, ওই দিন পর্যন্ত উভয় পক্ষকে অ্যাফিডেভিটের মাধ্যমে তাদের অবস্থান জানাতে হবে।

৮ জানুয়ারি ইডি তৃণমূল কংগ্রেসের নির্বাচনী পরামর্শক সংস্থা আই-প্যাকের কর্ণধার প্রতীক জৈনের কলকাতার লাউডন স্ট্রিটের বাসভবন এবং আই-প্যাকের সল্টলেক সেক্টর–ফাইভের প্রধান কার্যালয়ে তল্লাশি চালায়। ওই তল্লাশিকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ সরকার কলকাতার দুটি থানায় ইডির কর্মকর্তাদের বিরুদ্ধে চারটি মামলা দায়ের করে। এরপরই ওই এফআইআরগুলোর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় ইডি।

সুপ্রিম কোর্টে ইডির পক্ষ থেকে বলা হয়, পশ্চিমবঙ্গে ইডির বিরুদ্ধে যেসব মামলা করা হয়েছে, সেগুলোর তদন্ত রাজ্যের বাইরে অন্য কোনো স্থানে কেন্দ্রীয় তদন্ত সংস্থা (সিবিআই) দিয়ে করানো হোক। ইডির অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পুলিশের মহাপরিচালক রাজীব কুমার ও কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মার মাধ্যমে আই-প্যাকের দপ্তর ও প্রতীক জৈনের বাসভবন থেকে গুরুত্বপূর্ণ নথি সরিয়ে নেন। এতে ইডির কর্মকর্তারা তল্লাশির সময় কোনো জব্দ তালিকা প্রস্তুত করতে পারেননি।

অন্যদিকে পশ্চিমবঙ্গ সরকারের যুক্তি, কোনো আগাম নোটিশ না দিয়েই ইডি ওই তল্লাশি চালায় এবং তৃণমূল কংগ্রেসের নির্বাচনী কাজকর্ম–সংক্রান্ত বহু গুরুত্বপূর্ণ নথি নিয়ে যায়। মুখ্যমন্ত্রী মমতার অভিযোগ, তল্লাশির নামে দলের মূল্যবান দলিল সরিয়ে নেওয়া হয়েছে।

পশ্চিমবঙ্গের কয়লা পাচার কেলেঙ্কারির তদন্ত নতুন নয়। তবে গত সপ্তাহে এই মামলার তদন্তে নতুন করে তল্লাশি শুরু করে ইডি। সংস্থাটির দাবি, কয়লা পাচারের টাকা হাওয়ালার মাধ্যমে কয়েক কোটি রুপি আই-প্যাকের কাছে পৌঁছেছিল—এমন তথ্যের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়। তল্লাশির সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পুলিশ কর্মকর্তাদের নিয়ে আই-প্যাকের সল্টলেক অফিস ও প্রতীক জৈনের বাসভবনে যান এবং ইডির কার্যক্রমে আপত্তি জানান। পরে ইডি এক বিবৃতিতে অভিযোগ করে, সাংবিধানিক পদে থেকে মুখ্যমন্ত্রী এভাবে দপ্তরে ঢুকে নথি সরিয়ে নেওয়া আইনবিরুদ্ধ। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানায় সংস্থাটি।

গাজায় ‘শান্তি পর্ষদে’ এরদোয়ান ও সিসিকে চান ট্রাম্প
গাজায় ট্রাম্পের ‘শান্তি পর্ষদে’ রুবিও, ব্লেয়ারসহ আরও কারা থাকছেন
ইসরায়েলি কারাগারে কুকুর লেলিয়ে ফিলিস্তিনিকে ধর্ষণ
জুনের মধ্যে গ্রিনল্যান্ড চাই, না হলে ২৫ শতাংশ শুল্ক
যুদ্ধবিরতি হলে ইউক্রেনের সুরক্ষায় বহুজাতিক বাহিনী পাঠাবে ইউরোপীয় মিত্ররা
Share This Article
Facebook Email Print
শনিবার, ফেব্রু ৭, ২০২৬

সর্বশেষ

সারারাত ওয়াইফাই চালালে মাসে কত টাকার বিদ্যুৎ লাগে? জানুন হিসাব
ডিসেম্বর ১৮, ২০২৫
‘যতবার ট্রেন এসেছে, উঠেছি, সেই ট্রেনই আমাকে নিয়ে গেছে…’
জানুয়ারি ২৮, ২০২৬
বরফঢাকা পাহাড়ে হাত কেটেও থামেননি নিশো—কাজাখস্তানে ঝুঁকি নিয়েই শুটিং
ডিসেম্বর ১০, ২০২৫
হামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
ফেব্রুয়ারি ৩, ২০২৬
নাঃগঞ্জে হিলম ইসলামিক একাডেমির শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার  বিতরণ
নভেম্বর ৯, ২০২৫
গণসংহতি আন্দোলনের মাথাল মিছিল: আসছেন জোনায়েদ সাকি
নভেম্বর ২৭, ২০২৫
লাইভে বিয়ে, ডিভোর্স নিয়ে প্রশ্ন প্রসঙ্গে যা বললেন প্রভা
জানুয়ারি ১, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
বিনোদন

সত্যিই কি ‘প্রিন্স’ থেকে শাকিবের নায়িকা বাদ পড়ছেন

Dailynarayanganj24
Dailynarayanganj24
জানুয়ারি ৫, ২০২৬
প্রয়াত খালেদা জিয়ার মাগফেরাত কামনা করেছেন সোহেল ও তার বন্ধু মহল 
হিজাব পরা নারীই একদিন ভারতের প্রধানমন্ত্রী হবেন: ওয়াইসি
চানখারপুলে ৬ জনকে হত্যা
বরফঢাকা পাহাড়ে হাত কেটেও থামেননি নিশো—কাজাখস্তানে ঝুঁকি নিয়েই শুটিং
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?