By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: পটুয়াখালী বিএনপির চার ইউনিটের কমিটি স্থগিত, নেতা-কর্মীদের ক্ষোভ
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
জাতীয়

পটুয়াখালী বিএনপির চার ইউনিটের কমিটি স্থগিত, নেতা-কর্মীদের ক্ষোভ

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ১৬, ২০২৬ ৩:৪৩ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ১৬, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে পটুয়াখালী জেলা সদর, পৌরসভা ও দুই উপজেলা বিএনপির চারটি ইউনিট কমিটি স্থগিত করেছে দলটির কেন্দ্রীয় নেতৃত্ব। গতকাল বৃহস্পতিবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পটুয়াখালী জেলা সদর, পৌরসভা, মির্জাগঞ্জ ও দুমকী উপজেলা বিএনপির বিদ্যমান কমিটি স্থগিত থাকবে।

নির্বাচনের মুখে কমিটি স্থগিতের এ সিদ্ধান্তকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের মধ্যে হতাশা ও ক্ষোভ দেখা দিয়েছে। তবে স্থগিত হওয়া কমিটির নেতা-কর্মীরা প্রকাশ্যে দলের সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলতে চাননি

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একাধিক নেতা-কর্মী অভিযোগ করে বলেন, পটুয়াখালী-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলতাফ হোসেন চৌধুরীর সঙ্গে জেলা বিএনপির একটি অংশের রাজনৈতিক দ্বন্দ্ব দীর্ঘদিনের। স্থগিত হওয়া ইউনিটগুলোর অধিকাংশ নেতা-কর্মী জেলা বিএনপির ঘনিষ্ঠ। ফলে পুরোনো সেই দ্বন্দ্বের জেরেই কমিটি স্থগিত করা হয়েছে। এতে বিএনপি প্রার্থীর সংশ্লিষ্টতা থাকতে পারে বলেও তাঁদের অভিযোগ।

স্থগিত হওয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সব আন্দোলন-সংগ্রামে আমাদের নেতা-কর্মীরা অগ্রণী ভূমিকা রেখেছেন। আওয়ামী লীগ সরকারের আমলে হামলা-মামলার শিকার হয়েছেন অনেকে। সামনে জাতীয় নির্বাচন। এই সময়ে কমিটি স্থগিত হওয়া মানে নির্বাচনী মাঠে নেতা-কর্মীদের মনোবল দুর্বল করা। এর নেতিবাচক প্রভাব পড়বে।’

পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন বলেন, ‘কমিটি স্থগিত করার ভালো দিক আমি বুঝতে পারছি না। আমরা পটুয়াখালী-১ আসনে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি। এমন সিদ্ধান্ত এই মুহূর্তে অপ্রত্যাশিত।’

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান (টোটন) বলেন, ‘কমিটি স্থগিত হওয়ার আগে কেন্দ্র থেকে জেলা বিএনপিকে কিছুই জানানো হয়নি। স্থগিত কমিটির নেতা-কর্মীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগও ছিল না। তাঁরা সবাই মনোনীত প্রার্থীর পক্ষে স্বতঃস্ফূর্তভাবে কাজ করছিলেন। নির্বাচনের আগে এমন সিদ্ধান্ত আমাদের জন্য অনাকাঙ্ক্ষিত ও বিস্ময়কর।’

জেলা বিএনপির সভাপতি স্নেহাশু সরকার (কুট্টি) বলেন, নির্বাচনের মুখে জেলা সদরসহ চারটি নির্বাচিত কমিটি স্থগিত হওয়া অপ্রত্যাশিত। এসব কমিটির নেতা-কর্মীরা প্রতিকূল পরিস্থিতিতে দলের প্রার্থীর পক্ষে মাঠে কাজ করছিলেন। সিদ্ধান্তের কারণে তাঁরা মানসিকভাবে ভেঙে পড়েছেন।

এ বিষয়ে পটুয়াখালী-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী বলেন, ‘নির্বাচন ভালো করার জন্য দল যা মঙ্গলজনক মনে করেছে, সেটাই করেছে। এখানে পক্ষে-বিপক্ষে কোনো কথা নেই।’

৫ আগস্টের ঘটনা রাজনীতিকে নতুনভাবে ভাবতে বাধ্য করেছে: তারেক রহমান
খালেদা জিয়ার স্মরণে শোকসভায় যোগ দিয়েছেন তারেক রহমান
প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক আজ
ব্যবসায়ীরা কারসাজি করে গ্যাসের দাম বাড়িয়েছে: জ্বালানি উপদেষ্টা
দিল্লি ও করাচিকে ছাড়িয়ে বায়ুদূষণে শীর্ষে আজ ঢাকা, সুরক্ষায় করণীয়গুলো জেনে নিন
Share This Article
Facebook Email Print
শনিবার, ফেব্রু ৭, ২০২৬

সর্বশেষ

 শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ
জানুয়ারি ১৫, ২০২৬
বড়দিন উদযাপন  নিরাপত্তা নিয়ে কোন শঙ্কা নেই: পুলিশ সুপার
ডিসেম্বর ২১, ২০২৫
লেবেল প্লেয়িং ফিল্ডের বিষয়ে আমরা শংকিত–মামুনুল হক
জানুয়ারি ৫, ২০২৬
মাদুরোকে যুক্তরাষ্ট্রের তুলে নিয়ে যাওয়ায় চীনের কতটা ক্ষতি হবে
জানুয়ারি ৭, ২০২৬
ইপিজেডের আবাসিক কোয়ার্টারে বিস্ফোরণ, একজন আহত
ফেব্রুয়ারি ৪, ২০২৬
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ
জানুয়ারি ২৩, ২০২৬
যে নম্বর থেকে কল এলেই বুঝবেন বিপদে পড়তে যাচ্ছেন—দ্রুত সতর্ক হোন
ডিসেম্বর ২৬, ২০২৫

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
খেলাধুলা

তানজিদের সেঞ্চুরির রাতে রাজশাহীর শিরোপা–উৎসব

Dailynarayanganj24
Dailynarayanganj24
জানুয়ারি ২৪, ২০২৬
নারায়ণগঞ্জে ৪৭ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ
ছাত্রনেতা মৌমিতা নূরের পিতার ওপর সন্ত্রাসী হামলা — বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার তীব্র নিন্দা
৯ মাসের কঠোর পরিশ্রমের পর সিয়ামের ‘রাক্ষস’
সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে স্বর্ণ ও রুপার দাম
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?