By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: নতুন বছরে একের পর এক রিটায়ার্ড আউট, লাভ কতটা
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
খেলাধুলা

নতুন বছরে একের পর এক রিটায়ার্ড আউট, লাভ কতটা

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ১৬, ২০২৬ ১২:৩৮ অপরাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ১৬, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ আলোচনাটা বেশি হয়েছে মোহাম্মদ রিজওয়ানকে নিয়েই। বিগ ব্যাশে ১২ জানুয়ারি সিডনি থান্ডারের বিপক্ষে মেলবোর্ন রেনেগেডসের হয়ে চার নম্বরে নেমে ২৩ বলে ২৬ রান করার পর, ১৯তম ওভার শুরুর আগে রিজওয়ানকে তুলে নেওয়া হয়। ক্রিকেটীয় পরিভাষায় একে বলা হয় ‘রিটায়ার্ড আউট’।

পাকিস্তানের এত বড় আন্তর্জাতিক তারকাকে তুলে নিয়ে যাঁকে মাঠে পাঠানো হয়, সেই উইল সাদারল্যান্ড অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন মাত্র একটি। রিজওয়ানকে ঘিরেই আলোচনা বেশি হলেও বাস্তবতা হলো—নতুন বছরে এই রিটায়ার্ড আউট প্রায় নিয়মিত দৃশ্য হয়ে উঠেছে।

চোট ছাড়া অন্য কোনো কারণে কোনো ব্যাটসম্যান স্বেচ্ছায় মাঠ ছেড়ে গেলে বা তাঁকে তুলে নিলে সেটিকে রিটায়ার্ড আউট বলা হয়। সেদিন রিজওয়ানকে তুলে নেওয়াই হয়েছিল। আর যিনি তাঁর জায়গায় নামেন, সেই সাদারল্যান্ড নিজেই ছিলেন মেলবোর্নের অধিনায়ক।

রিজওয়ান ছাড়াও চলতি বছরে এমন রিটায়ার্ড আউটের ঘটনা ঘটেছে আরও সাতটি। এর মধ্যে আরেকটি ঘটনা ঘটেছে বিগ ব্যাশেই। ৩ জানুয়ারি সিডনি থান্ডারের নিক ম্যাডিনসন ২৬ বলে ৩০ রান করার পর নিজ থেকেই মাঠ ছেড়ে যান।

এ ছাড়া নিউজিল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট সুপার স্ম্যাশে তিনবার এবং দক্ষিণ আফ্রিকার ঘরোয়া এসএটুয়েন্টিতে একবার এই ঘটনা ঘটেছে। সুপার স্ম্যাশে টিম প্রিঙ্গল, জিত রাভাল ও জাভিয়ের বেল এবং এসএটুয়েন্টিতে রোস্টন চেজ এই অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। সর্বশেষ ভারতে নারী আইপিএলেও আয়ুশি সনি ও হারলিন দেওল রিটায়ার্ড আউট হয়েছেন।

এই কৌশল কতটা কাজে লাগছে?

এখন পর্যন্ত এই তুলনামূলক নতুন কৌশলের ফলাফল খুব একটা সফল বলা যায় না—কখনো কাজে লেগেছে, কখনো লাগেনি। এ বছর মোট আটবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কিন্তু এর মধ্যে মাত্র দুইবার দল জিতেছে। ওই দুই জয়ের ক্ষেত্রেও নতুন নামা ব্যাটসম্যানরা তেমন কোনো প্রভাব ফেলতে পারেননি।

যেমন প্রিটোরিয়া ক্যাপিটালস যখন রোস্টন চেজকে ১৫ বলে ২৪ রানে রিটায়ার্ড আউট করে, তখন তাঁর বদলে নামা শেরফান রাদারফোর্ড দ্বিতীয় বলেই শূন্য রানে আউট হয়ে যান। চেজ আউট হওয়ার পর প্রিটোরিয়া ক্যাপিটালসের ইনিংসের শেষ ১০ বলে তারা মোটে ১০ রানই যোগ করতে পেরেছিল।

একইভাবে নর্দার্ন ডিস্ট্রিক্টস যখন ১২ বলে ৫ রান করা টিম প্রিঙ্গলকে রিটায়ার্ড আউট করে, তাঁর বদলে নামা বেন পোমারে করেন ৫ বলে ১ রান।

তবে এই ধরনের আউটের প্রভাব শুধু ম্যাচের ফলাফল দিয়ে পুরোপুরি বিচার করা যায় না। উদাহরণ হিসেবে রিজওয়ানের সেই ম্যাচটির কথাই ধরা যেতে পারে। ওই ম্যাচে রিজওয়ানের সঙ্গে জুটিতে সমান ২৩ বল খেলেছিলেন অলরাউন্ডার হাসান খান।

হাসান ২৩ বলে করেছিলেন ৩৬ রান, অর্থাৎ রিজওয়ানের চেয়ে ১০ রান বেশি। রিজওয়ান সেদিন ঠিকভাবে টাইমিংও করতে পারছিলেন না। সে কারণেই তাঁকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল মেলবোর্ন।

কেউ দাগেন কামান, কারও শটে বল ফেটে যায়; ফুটবলে সবচেয়ে জোরালো শট কার
আজ টিভিতে যা দেখবেন (১৮ ডিসেম্বর ২০২৫)
বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ায় আইসিসির ওপর ক্ষোভ আফ্রিদির
নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের খেলা বয়কট: ক্রিকেটারদের আলটিমেটাম
টিকেট যুদ্ধ থেকে হোটেল আতঙ্ক—২০২৬ বিশ্বকাপই হতে যাচ্ছে সবচেয়ে ব্যয়বহুল
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, ফেব্রু ১০, ২০২৬

সর্বশেষ

সান্তোসের অবনমন ঠেকিয়ে চিকিৎসকের ছুরির নিচে যাচ্ছেন নেইমার
ডিসেম্বর ৮, ২০২৫
প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: জরিপ
ফেব্রুয়ারি ৮, ২০২৬
নারায়ণগঞ্জে বিএনপি নেতা বাবুলের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ
ডিসেম্বর ১৬, ২০২৫
মোদি পরিবারের সদস্য হতে যাচ্ছেন শ্রদ্ধা কাপুর!
জানুয়ারি ১৪, ২০২৬
ভারতের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে
ডিসেম্বর ২১, ২০২৫
এলপিজি আমদানি নিয়ে বড় সুখবর দিয়েছে বাংলাদেশ ব্যাংক
জানুয়ারি ১২, ২০২৬
ডেলয়েট মানি লিগ: রিয়াল আবারও শীর্ষে, ইংলিশ ক্লাবগুলোর মধ্যে শীর্ষে লিভারপুল
জানুয়ারি ২২, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
জাতীয়

সিলেটে তারেক রহমানের ঐতিহাসিক নির্বাচনী ভাষণ

Dailynarayanganj24
Dailynarayanganj24
জানুয়ারি ২২, ২০২৬
জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন আজ
৭৫ দেশের জন্য ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র, কারণ জানাল পররাষ্ট্র দপ্তর
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নেবে ৪২ জন শিক্ষক
ভিটামিন সি কি সর্দি-কাশি প্রতিরোধে সহায়ক
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?