By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: কল্যাণী কি বলিউডেও আসছেন
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
বিনোদন

কল্যাণী কি বলিউডেও আসছেন

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ১৬, ২০২৬ ৪:৩৭ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ১৬, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ মালয়ালম অভিনেত্রী কল্যাণী প্রিয়দর্শনের বলিউডে অভিষেক হতে পারে—এমন জল্পনা বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে। রণবীর সিং অভিনীত সম্ভাব্য ছবি প্রলয়-এর সঙ্গে তাঁর নাম উঠে এসেছে। যদিও বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়। তবে বলিউডসহ বিভিন্ন ভাষার সিনেমা থেকে যে প্রস্তাব পাচ্ছেন, তা স্বীকার করেছেন এই দক্ষিণি অভিনেত্রী। এক ভিডিও সাক্ষাৎকারে নিজের নতুন যাত্রা নিয়ে কথা বলেছেন কল্যাণী।

মালয়ালম সিনেমার ইতিহাসে নতুন দিগন্ত খুলে দিয়েছে কল্যাণী প্রিয়দর্শন অভিনীত সুপারহিরো ছবি ‘লোকাহ: চ্যাপ্টার ১-চন্দ্র’। সর্বকালের সর্বোচ্চ আয় করা মালয়ালম ছবি হওয়ার পাশাপাশি এটি ভারতের প্রথম নারী সুপারহিরো চলচ্চিত্র। বড় পর্দার পর ওটিটি প্ল্যাটফর্মেও সমান দাপট দেখিয়েছে ছবিটি।

ছবিটির আশাতীত সাফল্যে নিজেকে ভাগ্যবতী মনে করছেন কল্যাণী। তিনি বলেন, ‘আমি সত্যিই সম্মানিত বোধ করছি যে আমরা এমন একটি ছবি বানাতে পেরেছি, যেটা শুধু ইন্ডাস্ট্রির মধ্যেই নয়, দর্শকদের মধ্যেও আলোচনার বিষয় হয়ে উঠেছে। মানুষ একবার নয়, একাধিকবার প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখেছেন। আর এমন একটা সময়ে ছবিটি সফল হয়েছে, যখন মানুষের সিনেমা হলে গিয়ে ছবি দেখার প্রবণতা কমে গেছে।’

ভারতে সুপারহিরো ঘরানার সিনেমা কেন দেরিতে জনপ্রিয় হলো—এ প্রসঙ্গে কল্যাণীর মত, ‘আমাদের দেশের প্রায় সব নায়কই কোনো না কোনোভাবে সুপারহিরো। তাঁরা মাধ্যাকর্ষণ অমান্য করে এমন সব কাজ করেন, যা বাস্তবে সম্ভব নয়। আমরা সেগুলোকে কখনো আলাদা করে সুপারহিরো ছবি বলিনি, শুধু নায়কের গল্প হিসেবেই দেখেছি।’ তিনি আরও বলেন, ‘মালয়ালম ইন্ডাস্ট্রিতে বাস্তব কাহিনির প্রতি ঝোঁক বেশি। তাই অ্যাকশনকে বিশ্বাসযোগ্য করতে সুপারহিরো ঘরানার আশ্রয় নিতে হয়েছে। তা না হলে অন্তত আমাদের রাজ্যে ছবিটা চলত না।’

ছবি মুক্তির আগে যে ভয় কাজ করছিল, সেটাও অকপটে স্বীকার করেন কল্যাণী, ‘নারী সুপারহিরো ছবি বললেই তুলনা করার মতো কোনো দেশীয় উদাহরণ ছিল না। আমরা জানতাম আন্তর্জাতিক ছবিগুলোর সঙ্গে ‘লোকাহ’র তুলনা হবে। আর সেসব ছবির বাজেট আমাদের চেয়ে ২০-৩০ গুণ বেশি। তাই প্রথম দিকের সব সাক্ষাৎকারেই বারবার বলেছি, এটা ‘অ্যাভেঞ্জার্স’ নয়, আমার চরিত্র ‘ওয়ান্ডার ওম্যান’-এর মতো নয়।’

তবে শেষ পর্যন্ত তুলনাগুলো ইতিবাচক হওয়ায় স্বস্তি পেয়েছেন বলেও জানান তিনি।
দক্ষিণ তথা বলিউডের খ্যাতিমান নির্মাতা প্রিয়দর্শনের মেয়ে কল্যাণী। বাবার পরিচয়ের বাইরে গিয়ে অল্প সময়েই নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করতে পেরেছেন তিনি। কমেডি চলচ্চিত্রের দুনিয়ায় প্রিয়দর্শন অত্যন্ত জনপ্রিয় এক নাম। সেই ঘরানায় কাজ করার আগ্রহের কথাও জানিয়েছেন কল্যাণী। তিনি বলেন, ‘ওই ক্ষেত্রেও আমাকে নিজেকে প্রমাণ করতে হবে। ছোটবেলা থেকে কমেডি ছবি দেখেই বড় হয়েছি। এ ঘরানা আমার খুব কাছের। নিজের সীমাবদ্ধতা বুঝে, শিখে এ ধরনের ছবিতে কাজ করতে চাই।’

‘লোকাহ’র সাফল্য কল্যাণীর সামনে খুলে দিয়েছে নতুন অনেক দরজা। শুধু মালয়ালম নয়, হিন্দিসহ বিভিন্ন ভাষার সিনেমা থেকেও তাঁর কাছে প্রস্তাব আসছে। ভালো গল্পের জন্য তাঁকে ভাবা হচ্ছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি জানি না কীভাবে এটা হয়—ভালো গল্প যেন সব সময়ই আমাকে খুঁজে পায়। যে ভাষারই হোক না কেন। আমি স্ক্রিপ্টের ব্যাপারে খুবই লোভী একজন অভিনেত্রী। গল্প ভালো হলে সেটা মারাঠি, হিন্দি, কন্নড়, তামিল, তেলেগু বা মালয়ালম—যে ভাষারই হোক, আমি করতে চাই।’

শাবানা-ববিতা-সুচরিতাদের নাচের গুরু তিনি
ক্যানসার, ৩৬ অস্ত্রোপচার—গানে ফেরার গল্প শোনাবেন ‘বেজবাবা’
শুনলে খটকা লাগে! বড়দের নিয়ে ছোটদের গান
এবার অনির্দিষ্টকালের জন্য স্থগিত থালাপতি বিজয়ের শেষ সিনেমা
নকলের অভিযোগে করণ জোহর
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, ফেব্রু ১০, ২০২৬

সর্বশেষ

প্রকাশিত ‘অবুঝ প্রেমের সাতকাহন’
জানুয়ারি ২৬, ২০২৬
২ ওভারে উইকেটশূন্য সাকিব, তবুও জিতল তাঁর দল
ডিসেম্বর ২০, ২০২৫
‘ফেলুদা’–ভক্ত হলে দেখতে পারেন নওশাবা অভিনীত সিনেমাটি
জানুয়ারি ১২, ২০২৬
ট্রাম্পকে সরাসরি হত্যার হুমকি ইরানের
জানুয়ারি ১৬, ২০২৬
মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি রবিউল গ্রেপ্তার
ডিসেম্বর ১৭, ২০২৫
অ্যাসেম্বলি আয়োজনের মাধ্যমে মহান বিজয় দিবস উদযাপন আইএসডি শিক্ষার্থীদের
ডিসেম্বর ১৮, ২০২৫
বিএনপিতে ফিরছেন তৈমূর আলম খন্দকার
জানুয়ারি ১, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
নারী ও শিশু

অনাথ শিশুদের জন্য ২৬৮ কোটি টাকা দিয়ে এক গ্রাম বানিয়েছেন ক্রিশ্চিয়ান বেল, কী আছে সেখানে

Dailynarayanganj24
Dailynarayanganj24
জানুয়ারি ৫, ২০২৬
হারের হ্যাট্রিক করলো নোয়াখালী
বন্দরে কিশোরী গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার
বেকারত্ব দূর হবে আশা বিশেষজ্ঞদের
বিশ্বকাপের আগে আর কয়টি ম্যাচ খেলবে আর্জেন্টিনা ও ব্রাজিল, প্রতিপক্ষ কারা
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?