By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: বিপিএলের ঢাকা পর্ব শুরু আজ, প্লে-অফের জন্য কোন দলের কী সমীকরণ
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
খেলাধুলা

বিপিএলের ঢাকা পর্ব শুরু আজ, প্লে-অফের জন্য কোন দলের কী সমীকরণ

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ১৫, ২০২৬ ৪:১১ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ১৫, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ কথা ছিল সিলেট, চট্টগ্রাম হয়ে বিপিএল আসবে ঢাকায়। কিন্তু চট্টগ্রাম পর্বও সিলেট পর্বের ভেতর ঢুকে যাওয়ায় টুর্নামেন্টটি সিলেট থেকেই সরাসরি চলে এসেছে ঢাকায়। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ শুরু হবে বিপিএলের ঢাকা পর্ব। বেলা ১টায় পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা চট্টগ্রাম রয়্যালস মুখোমুখি হবে তলানিতে থাকা নোয়াখালী এক্সপ্রেসের। সন্ধ্যা ৬টায় শুরু দ্বিতীয় ম্যাচে শীর্ষে থাকা রাজশাহী রয়্যালস খেলবে তৃতীয় স্থানে থাকা সিলেট টাইটানসের বিপক্ষে।

ভাবতে পারেন, সিলেট থেকে ঢাকায় খেলা আসা মানেই তো রানের প্রবাহে ভাটা পড়া। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম যতটা রানপ্রসবা, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের উইকেট তো আর ততটা নয়। তবে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব নাজমূল আবেদীন আশাবাদী, মিরপুরে এবার রান হবে। উইকেট নাকি সেভাবেই প্রস্তুত করা হয়েছে। তা ছাড়া গত নভেম্বরে আয়ারল্যান্ড সিরিজের পর মোটামুটি বিশ্রামেই ছিল মিরপুরের উইকেট। মাঝে শুধু বিজয় দিবস ক্রিকেট আর প্রথম বিভাগ ক্রিকেটের একটি ম্যাচই হয়েছে এখানে।

অবশ্য উইকেট যেমনই হোক, রানটা তো শেষ পর্যন্ত ব্যাটসম্যানদেরই করতে হয়। সেদিক থেকে বলতে হয়, সিলেটের ব্যাটিং উইকেটেও এবার কেউ বড় কিছু করতে পারেননি। সিলেটে হওয়া ২৪টি ম্যাচে সর্বোচ্চ দলীয় স্কোর চট্টগ্রামের করা ১৯৮। ইনিংসে ১৯০ বা তার বেশি রান হয়েছে তিনবার। ব্যাটসম্যানদের মধ্যে এখন পর্যন্ত সর্বোচ্চ রান রাজশাহীর নাজমুল হোসেনের, ৮ ম্যাচে ২৯২। দুই শর বেশি মোট রান তিনিসহ মাত্র পাঁচজনের। মিরপুরের উইকেটে সত্যি সত্যি রান হলে সিলেট আর ঢাকা পর্বে রানের ধারায় খুব বেশি পার্থক্য হওয়ার কথা নয়। মিরপুরে সেটাই–বা কম কী!

ব্যাটসম্যানদের তালিকায় যিনি সবার ওপরে, পয়েন্ট তালিকায়ও সবার ওপরে তাঁর দল—নাজমুলের রাজশাহী ওয়ারিয়র্স। ঢাকা পর্বে ভালো খেলার এই ধারাবাহিকতা ধরে রেখে সবার ওপরে থেকেই টুর্নামেন্টের বাকি পথটা এগোতে চান দলটির ব্যাটসম্যান তানজিদ হাসান। ৮ ম্যাচে ১৬৬ রান করা রাজশাহীর ওপেনার কাল মিরপুরে অনুশীলন শেষে বলেছেন, ‘হয়তো এক-দুটি ম্যাচে আমাদের দিন ছিল না। আমরা ওই দিনগুলোতে নিজেদের স্কিল দেখাতে পারিনি, সে জন্য হেরে গিয়েছি। তবে যেভাবে আমরা ফিরে এসেছি…যে লক্ষ্য নিয়ে মিশনটা শুরু করছিলাম, আমরা সেদিকে ভালোভাবে এগোচ্ছি।’

কোন দলের কী হিসাব

রাজশাহী ওয়ারিয়র্স
প্লে-অফ নিশ্চিত। শেষ দুই ম্যাচের একটিতে জিতলেই সরাসরি প্রথম কোয়ালিফায়ারে উঠে যাবে।

চট্টগ্রাম রয়্যালস
প্লে-অফ নিশ্চিত। শেষ তিন ম্যাচের একটি জিতলেই সরাসরি প্রথম কোয়ালিফায়ারে উঠে যেতে পারে।

সিলেট টাইটানস
প্লে-অফ নিশ্চিত। হাতে থাকা একটি ম্যাচে জয় না পেলে এলিমিনেটরে খেলার সম্ভাবনাই বেশি।

রংপুর রাইডার্স
প্লে-অফ নিশ্চিত করতে শেষ দুই ম্যাচের একটি জিতলেই হবে। দুটিতেই হারলে অনেক যদি-কিন্তুর ওপর নির্ভর করতে হবে। দুই ম্যাচই জিতলে প্রথম কোয়ালিফায়ারে জায়গা হতেও পারে।

ঢাকা ক্যাপিটালস
প্লে-অফে উঠতে শেষ দুই ম্যাচে জিতলেই চলবে না, রংপুর যেন আর ম্যাচ না জেতে, সেই কামনাও করতে হবে।

নোয়াখালী এক্সপ্রেস
প্লে-অফে উঠতে শেষ দুই ম্যাচে জিতলেই চলবে না, রংপুর যেন আর ম্যাচ না জেতে, সেই কামনাও করতে হবে।

নতুন ভূমিকায় রিয়ালে ফিরছেন টনি ক্রুস
মেসির জাদুতে ঘুরে দাঁড়িয়ে মায়ামির দুর্দান্ত জয়
মতাদর্শ রক্ষার নামে মানুষ হত্যার বিরুদ্ধে কথা বলে যাবেন গার্দিওলা
৮ ঘণ্টার বৈঠকে হঠাৎ কীভাবে এলেন সাকিব
২৪ ঘণ্টায় অনেক কিছুই ঘটতে পারে, মনে করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, এপ্রি ১৪, ২০২৬

সর্বশেষ

শিক্ষিত সমাজে অভিশপ্ত সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জবাসী!
ডিসেম্বর ১০, ২০২৫
জাতীয় সংসদের প্রথম অধিবেশনে মেডিকেল কলেজের দাবি উত্থাপনের আহ্বান তারিকুল সুজনের
মার্চ ২, ২০২৬
পতাকায় মোড়ানো গাড়িতে খালেদা জিয়ার মরদেহ নেওয়া হচ্ছে ‘ফিরোজায়’, জানাজা বেলা ২টায়
ডিসেম্বর ৩১, ২০২৫
নারায়ণগঞ্জের ফতুল্লায় ভুয়া ‘ফ্যামিলি কার্ড’ ছাপিয়ে প্রতারণা, স্বামী-স্ত্রী আটক
ফেব্রুয়ারি ১৭, ২০২৬
তারেক রহমানের জন্মবার্ষিকী ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নারায়ণগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত
নভেম্বর ৩০, ২০২৫
আগামী দিনে বাংলাদেশকে নেতৃত্ব দিবে তারেক রহমান–মামুন মাহমুদ
জানুয়ারি ৪, ২০২৬
বিগত সরকার ১৮ বছরে শহরটাকে অচল করে দিয়ে গেছে– আবুল কালাম
ডিসেম্বর ২৭, ২০২৫

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
চাকুরী

টিকাদানে কর্মীর অভাব, স্বাস্থ্যে ১ লাখ কর্মী নিয়োগ দিচ্ছে সরকার

Dailynarayanganj24
Dailynarayanganj24
এপ্রিল ১৩, ২০২৬
জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন আজ
থাইরয়েডের যে ৫টি লক্ষণ অবহেলা করবেন না
ইরানের হামলায় মার্কিন ‘ই-৩ সেন্ট্রি’ উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত, এই উড়োজাহাজের কাজ কী
২৪ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?