By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: হাজার কোটি টাকার তাজা মাছ যাচ্ছে সারা দেশে
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
কৃষি ও খামার

হাজার কোটি টাকার তাজা মাছ যাচ্ছে সারা দেশে

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ১৫, ২০২৬ ৩:১১ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ১৫, ২০২৬
Share
SHARE

বর্তমানে প্রতিদিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নাটোর জেলা থেকে অন্তত ৫০০ ট্রাক তাজা মাছ বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে। 

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ দুই যুগ আগেও এ দেশের মানুষ ফরমালিনের কারণে বাজার থেকে মাছ কিনতে ভয় পেতেন। এই রাসায়নিক প্রতিরোধে প্রশাসনকে তৎপর থাকতে হতো। তবে পরিস্থিতি এখন বদলেছে। ভোক্তারা এখন বাজারে গিয়ে পুকুরের তাজা মাছ কিনতে পারছেন। সারা দেশের বাজারে এই তাজা মাছ সরবরাহে বড় ভূমিকা রাখছেন নাটোরের মাছ ব্যবসায়ীরা। এখান থেকে প্রতিদিন অন্তত ৫০০ মেট্রিক টন জীবন্ত মাছ সরাসরি দেশের বিভিন্ন বাজারে যাচ্ছে। বছরে এর পরিমাণ দাঁড়ায় লাখ ৮২ হাজার ৫০০ মেট্রিক টন। গড়ে ৪০০ টাকা কেজি হিসাবে এসব মাছের মূল্য দাঁড়ায় ৭ হাজার ৩০০ কোটি টাকা। 

মাছ উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, দেশে মাছ উৎপাদনে এগিয়ে থাকা নাটোর জেলায় পুকুরের ছড়াছড়ি। আছে চলনবিল, হালতি বিলসহ অজস্র খাল-বিল। জেলা মৎস্য বিভাগের হিসাবে, নাটোরে প্রতিবছর এক লাখ মেট্রিক টনের মতো মাছ উৎপাদিত হয়। তবে বাস্তবে এর পরিমাণ প্রায় দ্বিগুণ। মাছের এই উৎপাদন স্থানীয় চাহিদার চেয়ে অনেক বেশি। 

চাহিদার অতিরিক্ত এসব মাছ ১৯৯৮ সালে যমুনা সেতু উদ্বোধনের আগপর্যন্ত ফরমালিন ব্যবহার করে ও বরফজাত করে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় পাঠানো হতো। এতে ব্যবসায়ীরা দাম কম পেতেন, অনেক মাছ পচে নষ্ট হতো। ২০০০ সাল থেকে এ পরিস্থিতি বদলাতে থাকে। মাছ ব্যবসায়ীরা পুকুর থেকে মাছ ধরে পানিভর্তি ট্রাকে করে সরাসরি ঢাকার বাজারে নিয়ে যেতে শুরু করেন। মাত্র ৪–৫ ঘণ্টার মধ্যে জীবন্ত মাছ চলে যাচ্ছে ভোক্তার ব্যাগে। অল্প সময়ে শহরের ক্রেতাদের কাছে তাজা মাছের চাহিদা বহুগুণ বেড়ে যায়। মাছ সরবরাহকারীর সংখ্যাও বাড়তে থাকে। ঢাকা ছাড়াও গাজীপুর, চট্টগ্রাম, সিলেট, নোয়াখালীতে তাজা মাছের বাজার সম্প্রসারিত হয়। 

বর্তমানে প্রতিদিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নাটোর জেলা থেকে অন্তত ৫০০ ট্রাক তাজা মাছ বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে। প্রতি ট্রাকে গড়ে এক টন করে মাছ নিয়ে যাওয়া হয়। 

কীভাবে তাজা মাছ পরিবহন করা হয়

জীবন্ত মাছ পরিবহনের জন্য ছোট ট্রাকের পেছনের অংশকে ‘মোবাইল ফিশ ট্যাংক’-এ পরিণত করা হয়। খরচ কমাতে অনেকে ধাতব ট্যাংকের পরিবর্তে শক্ত পলিথিন ব্যবহার করেন। ট্যাংকের সামনের ওপরের অংশে বসানো হয় পানি ওঠানোর শ্যালো ইঞ্জিনচালিত পাম্প। এই পাম্প দিয়ে ট্যাংকে থাকা পানি তুলে আবার ট্যাংকেই ফেলা হয়, যেন বাতাসের অক্সিজেন প্রতিনিয়ত পানিতে মিশতে পারে। এরপর পুরো ট্যাংক জাল দিয়ে মোড়ানো হয়, যেন মাছ লাফিয়ে বাইরে না পড়তে পারে। সর্বশেষ পুকুর থেকে মাছ ধরে সরাসরি ওই ট্যাংকে সংরক্ষণ করা হয়। 

দূরত্বভেদে মাঝেমধ্যে পানি বদলানো হয়। কেউ কেউ অধিক সুরক্ষার জন্য ট্যাংকের পানিতে অক্সিজেন ব্যাগ ও স্যালাইন ব্যবহার করেন। চলন্ত ট্রাকের ঝাঁকুনিতে সৃষ্টি হওয়া পানির ঢেউ ও পাম্পের পানির প্রবাহ মাছকে তাজা রাখতে সহায়তা করে। ফলে পুকুর থেকে মাছ অনায়াসে দূরের গন্তব্যে জীবন্ত অবস্থায় পৌঁছে যায়। 

মাছচাষি, ব্যবসায়ী ও ভোক্তাদের সুবিধা

আগে মাছচাষিরা পুকুর থেকে মাছ ধরে নিজস্ব ব্যবস্থাপনায় বাজারের আড়তে বিক্রি করতে যেতেন। এখন ব্যবসায়ীরা ট্রাক নিয়ে সরাসরি পুকুরে আসেন জীবন্ত মাছ কেনার জন্য। এতে চাষিদের পরিবহন ব্যয় কমেছে, মাছ নষ্ট হওয়ার হারও কমেছে। ব্যবসায়ীরা তাজা মাছ নিয়ে নির্বিঘ্নে দেশের যেকোনো বাজারে যেতে পারছেন। বাজার যাচাই করে ন্যায্যমূল্যে মাছ বিক্রি করতে পারছেন। স্থানান্তরের প্রয়োজনে বিপুলসংখ্যক পরিবহন ও পরিবহনশ্রমিকের কাজের সুযোগ হচ্ছে। ভোক্তারা টাটকা মাছ খাওয়ার সুযোগ পাচ্ছেন। ফরমালিনসহ ক্ষতিকর রাসায়নিকের প্রভাব থেকে রক্ষা পাচ্ছেন। পচা বা নষ্ট মাছ খাওয়া লাগছে না। 

নাটোর সদর উপজেলার প্রবীণ মাছচাষি গোলাম নবী। তিনি ১৯৮১ সাল থেকে মাছ চাষ করছেন। তাঁর ভাষ্য, আগে নাটোরের উদ্বৃত্ত মাছ ঢাকাসহ বাইরের জেলায় পাঠানো ছিল দুঃসাধ্য। যমুনা সেতু হওয়ার পর দূরের জেলাগুলোর সঙ্গে নাটোরের দূরত্ব কমে আসে। এর কয়েক বছর পর থেকে তাঁদের মধ্যে জীবন্ত মাছ বাজারজাত করার ধারণা জন্মে। পরিবহন খরচ ও সময় কমে আসায় জেলার ২৫ হাজার মাছচাষির মধ্যে অন্তত এক হাজার চাষি এই পদ্ধতিতে মাছ বাজারজাত করতে শুরু করেন। 

গোলাম নবী আরও বলেন, বর্তমানে প্রতিদিন অন্তত ৫০০ ট্রাক তাজা মাছ গাজীপুর, ঢাকা, নারায়ণগঞ্জ, সিলেট, নোয়াখালীসহ বিভিন্ন জেলায় পাঠানো হয়। এই পদ্ধতিতে মাছ বাজারজাত করে তাঁরা অনেক বেশি লাভবান হচ্ছেন। তবে তিনি একটা অসুবিধার কথাও বলেন। তাঁর অভিযোগ, সড়কে সক্রিয় একটি দুর্বৃত্ত চক্র কখনো কখনো ট্রাক থেকে মাছ লুট করে নিচ্ছে। পুলিশি হয়রানিও আছে। 

জেলার গুরুদাসপুর, সদর ও সিংড়া উপজেলা থেকে সবচেয়ে বেশি মাছ বাজারজাত হয়। গুরুদাসপুরের মহারাজপুরের মাছ ব্যবসায়ী জাকির হোসেন বলেন, শহরের বাজারে তাজা মাছ পৌঁছানোর কারণে মাছ কেনাবেচা বেড়েছে। শত শত মানুষের কর্মসংস্থান বেড়েছে। 

সদর উপজেলার অরুণ কুমার ঘোষ আশির দশক থেকে মাছ চাষ করেন। তিনি বলেন, তাজা মাছ বাজারজাতকরণ নাটোরের অর্থনীতিকে চাঙা করতে ভূমিকা রাখছে। তবে মাছের খাদ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি তাঁদের দুশ্চিন্তায় ফেলেছে। 

নাটোর সদর ও লালপুর উপজেলায় দীর্ঘদিন জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা হিসেবে কাজ করছেন নাজিম উদ্দিন। তিনি প্রথম আলোকে বলেন, তাজা মাছ বাজারজাত করার ধারণাটা প্রথমে নাটোরের চাষিদের কাছ থেকেই আসে। প্রথমে সীমিত আকারে হলেও এখন প্রতিদিন অন্তত ৫০০ ট্রাক তাজা মাছ বিভিন্ন জেলায় যাচ্ছে। তবে নাটোরের পাশাপাশি এখন নওগাঁ ও রাজশাহী জেলা থেকেও তাজা মাছ অন্যত্র যাচ্ছে। 

জেলা মৎস্য কর্মকর্তা ওমর আলী বলেন, জীবন্ত মাছ বাজারজাত করার কর্মকাণ্ড এ অঞ্চলের অর্থনীতিকে শক্তিশালী করছে। ভোক্তাদের ফরমালিনমুক্ত মাছ উপহার দিচ্ছে। এটা সবার জন্যই ইতিবাচক। 

চাঁপাইনবাবগঞ্জে কৃত্রিম সার সংকটে অনিশ্চয়তায় কৃষক
শীতের শাক
ফল উৎপাদনে পিছিয়ে খাগড়াছড়ি
পাহাড়ে হলুদ সংগ্রহ
সরিষায় সম্ভাবনার হলুদ মাঠ, মেলান্দহে চাষ ছাড়াল লক্ষ্যমাত্রা
Share This Article
Facebook Email Print
বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

সর্বশেষ

হাঁচি–কাশি দিলেই কি প্রস্রাব হয়ে যায়, জেনে নিন কোন ব্যায়াম করবেন
জানুয়ারি ১৬, ২০২৬
গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালিয়ে গেল দুর্বৃত্তরা
জানুয়ারি ২৭, ২০২৬
ম্যানেজার নেবে ব্র্যাক ব্যাংক 
জানুয়ারি ১৬, ২০২৬
রিয়াদ  চৌধুরীর বহিষ্কারদেশ প্রত্যাহার
জানুয়ারি ১, ২০২৬
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগের প্রক্রিয়া কবে শেষ হতে পারে
ফেব্রুয়ারি ১৯, ২০২৬
ভালোবাসা দিবসের কোন কাজগুলো দেখেছেন দর্শকেরা
ফেব্রুয়ারি ২০, ২০২৬
রাফায়েলা পিমেন্তা: ফুটবলের সবচেয়ে প্রভাবশালী নারী সম্পর্কে কতটা জানেন
ফেব্রুয়ারি ৩, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
প্রচ্ছদমহানগররাজনীতিসোনারগাঁও

সোনারগাঁয়ের জামায়াতের কর্মীদের বিভিন্নভাবে মারধর ও হয়রানি করছে বিএনপির নেতাকর্মীরা

Dailynarayanganj 24 .com
Dailynarayanganj 24 .com
ফেব্রুয়ারি ১১, ২০২৬
এসএসসি পরীক্ষা ২০২৬, ঈদের ছুটিতে পরীক্ষার্থীরা যা করতে পারে
কারা এগিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের দৌড়ে, জানাল সুপারকম্পিউটার
ছোট চরিত্রের অডিশন, মিলেছে বড় সুযোগ
আসন্ন জাতীয় নির্বাচনে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?