By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক আজ
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
জাতীয়

প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক আজ

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ১৫, ২০২৬ ৭:০৯ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ১৫, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেল ৪টায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসছেন। বৈঠকটি অনুষ্ঠিত হবে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায়।
এর আগে, বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে তারেক রহমানের রাজনৈতিক কার্যালয়ে ১২ দলীয় জোট ও জাতীয়তাবাদী সমমনা জোটের নেতাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে তিনি নেতাদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন, তাদের খোঁজখবর নেন এবং পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন। বিএনপির মিডিয়া সেলের বরাত দিয়ে জানানো হয়েছে, এটি ছিল সম্পূর্ণ সৌজন্য সাক্ষাৎ এবং রাজনৈতিক সহযোগিতার অংশ।
প্রথমে ১২ দলীয় জোটের নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ন্যাশনাল লেবার পার্টির লায়ন মো. ফারুক রহমান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের গোলাম মহিউদ্দিন ইকরাম, ইসলামী ঐক্যজোটের মাওলানা আবদুল করিম, বাংলাদেশ কল্যাণ পার্টির শামসুদ্দিন পারভেজ, বাংলাদেশ এলডিপির এমএ বাসার, ইসলামিক পার্টির আবুল কাশেম, ইউনাইটেড লিবারেল পার্টির আমিনুল ইসলাম ও প্রগতিশীল জাতীয়তাবাদী দলের ফিরোজ মুহাম্মদ লিটন।
এরপর সমমনা জোটের নেতাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ছিলেন জাগপার খন্দকার লুৎফর রহমান, গণদলের এটিএম গোলাম মওলা চৌধুরী, বাংলাদেশ মুসলিম লীগের ব্যারিস্টার নাসিম খান, বাংলাদেশ ন্যাপের এমএন শাওন সাদেকী, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির এসএম শাহাদাত, এনপিপির মোস্তাফিজুর রহমান মোস্তফা, ডেমোক্রেটিক লীগের খোকন চন্দ্র দাস এবং এনডিপির আব্দুল্লাহ আল হারুন সোহেল।
বৈঠকে জোট নেতারা বিগত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নিজেদের অবদান তুলে ধরেন। তারা জানান, একসঙ্গে আন্দোলন, নির্বাচন ও সরকার গঠনের অঙ্গীকারের অংশ হিসেবে বিএনপি আসন্ন নির্বাচনে কিছু নেতাকে মনোনয়ন দিয়েছে। যাদের মনোনয়ন হয়নি, তাদের মনোক্ষুণ্ণ হওয়ার দরকার নেই। তারা আশা প্রকাশ করেন, আগামী সরকার গঠনের সময় তাদের যথাযথ মূল্যায়ন করা হবে।
এর উত্তরে তারেক রহমান বলেন, “আপনারা অতীতের মতো আসন্ন নির্বাচনেও ধানের শীষকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করুন। বিএনপি সরকার গঠিত হলে যোগ্যতা অনুযায়ী সকলকে যথাযথ মূল্যায়ন করা হবে।”

পাকিস্তান-তুরস্ক-সৌদির সামরিক জোটে যোগ দিচ্ছে কি বাংলাদেশ!
নব্য হাদিপ্রেমী হয়ে সংসদে যাওয়ার বাসনা পূরণ হতে দেব না: জাবের
তারেক রহমানের সঙ্গে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সাক্ষাৎ
আওয়ামী লীগের শাসনামলে গুম হওয়া অন্তত ২৫১ জন এখনো নিখোঁজ
আমি কোন মাদক ব্যবসায়ী,সন্ত্রাসী কিংবা চাদাঁবাজ নই: মুফতি মনির হোসাইন কাসেমী
Share This Article
Facebook Email Print
রবিবার, মার্চ ১৫, ২০২৬

সর্বশেষ

ইনকিলাব মঞ্চের দাবি মেনে জাতিসংঘকে তদন্ত প্রস্তাব দেবে সরকার
ফেব্রুয়ারি ৬, ২০২৬
যুক্তরাষ্ট্র বিশ্বব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে: জার্মানির প্রেসিডেন্ট
জানুয়ারি ৯, ২০২৬
গাজায় ট্রাম্পের ‘শান্তি পর্ষদে’ রুবিও, ব্লেয়ারসহ আরও কারা থাকছেন
জানুয়ারি ১৭, ২০২৬
ইরানের ‘আধিপত্য’ কমাতে হরমুজ প্রণালিতে ড্রোন পাঠানোর কথা ভাবছে ব্রিটেন
মার্চ ১৫, ২০২৬
কাতার এলএনজির প্রথম চালান পাঠাচ্ছে বাংলাদেশে
মার্চ ৮, ২০২৬
সতীর্থদের বাঁচাতে মিথ্যা বলেছিলেন ব্রুক
জানুয়ারি ৩১, ২০২৬
সোনারগাঁও গণসংযোগ  করেন গোলাম মসীহ্
ফেব্রুয়ারি ২, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
আন্তর্জাতিক

জাপানে আগাম নির্বাচনের ভোট গ্রহণ চলছে, তাকাইচির জোটের জয়ের আভাস

Dailynarayanganj24
Dailynarayanganj24
ফেব্রুয়ারি ৮, ২০২৬
গাজায় যে ৪ কারণে যুদ্ধবিরতি চান না নেতানিয়াহু
তাদের প্রটোকল দরকার হলে তিন ডাবল করে দেন: তারেক রহমান
নারায়ণগঞ্জের রাজনীতিতে সাখাওয়াত হোসেন খানের দাপুটে উত্থান
১৫ রমযানের মধ্যে শ্রমিকদের ঈদ বোনাস পরিশোধ করতে হবে: প্রিন্সিপাল ড. ইকবাল হোসাইন ভূইয়া 
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?