By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের খেলা বয়কট: ক্রিকেটারদের আলটিমেটাম
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
খেলাধুলা

নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের খেলা বয়কট: ক্রিকেটারদের আলটিমেটাম

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ১৫, ২০২৬ ৩:৪৪ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ১৫, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ আগামীকালের মধ্যে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে পদত্যাগের আলটিমেটাম দিয়েছেন ক্রিকেটাররা। বেলা একটায় বিপিএলের ম্যাচের আগে তিনি পদত্যাগ না করলে সব ধরনের খেলা বন্ধ থাকবে বলে জানিয়েছেন ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন।

আজ রাতে জুমে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, ক্রিকেটারদের নিয়ে নাজমুলের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কয়েক দিন ধরেই টি–টুয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশের ভারতে যাওয়া নিয়ে টানাপোড়েন চলছে। শেষ পর্যন্ত বিশ্বকাপ খেলতে না গেলে ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেওয়া হবে কি না—এমন প্রশ্নের উত্তরে বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান বলেন, ‘ওরা গিয়ে যদি কিছুই না করতে পারে, তাহলে ওদের পেছনে আমরা যে এত কোটি কোটি টাকা খরচ করছি, আমরা কি ওদের কাছ থেকে ওই টাকা ফেরত চাচ্ছি নাকি!’

এর আগে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ফেসবুক পোস্টে ‘ভারতীয় দালাল’ লিখেও সমালোচনার মুখে পড়েন নাজমুল। তাঁর এসব বিতর্কিত মন্তব্য ‘গ্রহণযোগ্য’ নয় মনে করে কোয়াব।

সংগঠনটির সভাপতি মোহাম্মদ মিঠুন বলেন, ‘আপনারা সবাই জানেন শেষ কিছুদিন ধরে যা হচ্ছে। প্রথমে একজনের ওপর, এরপর এখন সব ক্রিকেটারকে নিয়ে যেভাবে কথা বলা হচ্ছে, যেসব শব্দ ব্যবহার করা হচ্ছে, এসব কখনোই গ্রহণযোগ্য নয়। এটা আমরা আশা করি না। ভাষাগতভাবে একজন পরিচালকের আরও সাবধান হওয়া উচিত। বিশেষ করে উনি যা বলেছেন, এটা পুরো ক্রিকেটাঙ্গনকে হার্ট করেছে।’

বিকেলে একই সংবাদ সম্মেলনে ক্রিকেটাররা ব্যর্থ হলে বিসিবি টাকা ফেরত চায় না—এমন উদাহরণও দেন এম নাজমুল। ক্রিকেট বোর্ড আগে নাকি ক্রিকেটাররা—এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘ধরুন বোর্ডটাই যদি না থাকে, তাহলে ক্রিকেট মানে ক্রিকেটাররা থাকবে কি না!’

এম নাজমুলের বক্তব্যের পরিপ্রেক্ষিতে কোয়াব সভাপতি মিঠুন বলেছেন, ‘উনি যেভাবে আমাদের সব ক্রিকেটারকে নিয়ে মন্তব্য করেছেন, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তো উনি যদি আগামীকাল ম্যাচের আগে পদত্যাগ না করেন, তাহলে আমরা সব ধরনের ক্রিকেট বয়কট করব।’

আগামীকাল বেলা একটায় দ্বাদশ বিপিএলে দিনের প্রথম ম্যাচে খেলার কথা নোয়াখালী এক্সপ্রেস–চট্টগ্রাম রয়্যালসের। সন্ধ্যায় অন্য ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সের প্রতিপক্ষ সিলেট টাইটানস।

মিঠুনের খেলা বয়কটের আলটিমেটামের আগেই বিসিবি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বলেছে, বোর্ডের কোনো পরিচালক বা সদস্যের ব্যক্তিগত মন্তব্য বিসিবির আনুষ্ঠানিক অবস্থান নয়। সাম্প্রতিক সময়ে দেওয়া কিছু বক্তব্যে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, সে জন্য দুঃখ প্রকাশ করেছে বোর্ড। বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের মন্তব্য বিসিবির মূল্যবোধ, নীতি কিংবা আচরণবিধির প্রতিফলন নয়।

রাষ্ট্রীয় নিরাপত্তা পেলেও ভারতে খেলবে না বাংলাদেশ
লিভারপুলের হার, ইয়ামালে বাঁচল বার্সা
‘বাবর টি–টুয়েন্টিতেও টেস্ট খেলে, সালমান আগা হলো বাবর ২.০’
আজ টিভিতে যা দেখবেন (২০ ফেব্রুয়ারি ২০২৬)
অস্ট্রেলিয়া কি এমন ম্যাচ আগে খেলেছে
Share This Article
Facebook Email Print
বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

সর্বশেষ

বিশ্বকাপ ফুটবল ২০২৬: কোথায় থাকবে আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স ও স্পেন
ফেব্রুয়ারি ৮, ২০২৬
স্বচ্ছ রাজনীতির প্রত্যাশায় ইসলামী আন্দোলনের প্রতি বাড়ছে জনআস্থা- মুফতি মাসুম বিল্লাহ
ফেব্রুয়ারি ৪, ২০২৬
নারায়ণগঞ্জে ভারতীয় কসমেটিকসসহ দুই পাচারকারী আটক
জানুয়ারি ১৭, ২০২৬
বিএনপির ৬ নেতার জন্য সুখবর
জানুয়ারি ৮, ২০২৬
রূপগঞ্জের রূপসী মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ প্রশাসনের উদাসীনতায় অস্তিত্ব সংকটে
ফেব্রুয়ারি ৪, ২০২৬
একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা
ফেব্রুয়ারি ২১, ২০২৬
চিনি কারখানার কর্মী গড়ে তুলেছেন ২০ লাখ বইয়ের বিশাল পাঠাগার
ফেব্রুয়ারি ৮, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
প্রচ্ছদমহানগররাজনীতিসদর

সদর ওবন্দর বাসীর কাছে ক্ষমা চাইলেন মাসুদুজ্জামান

Dailynarayanganj 24 .com
Dailynarayanganj 24 .com
ডিসেম্বর ১৬, ২০২৫
ইরানের সর্বোচ্চ নেতা খামেনির দাফন কবে ও কোথায়, কী জানা গেল
আজকের ভুল সিদ্ধান্তের মাশুল দিতে হবে ১০ বছর: তামিম
দিনের আলোতেই কেন হত্যা করা হলো খামেনিকে?
বিশ্ববাজারের ডলারের দাম কমছেই, ২০ বছরের মধ্যে সর্বনিম্ন হওয়ার শঙ্কা
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?