By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: দিল্লি ও করাচিকে ছাড়িয়ে বায়ুদূষণে শীর্ষে আজ ঢাকা, সুরক্ষায় করণীয়গুলো জেনে নিন
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
জাতীয়

দিল্লি ও করাচিকে ছাড়িয়ে বায়ুদূষণে শীর্ষে আজ ঢাকা, সুরক্ষায় করণীয়গুলো জেনে নিন

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ১৫, ২০২৬ ৩:০৯ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ১৫, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ বায়ুদূষণে বিশ্বের নগরীগুলোর মধ্যে চলতি শুকনো মৌসুমে বেশির ভাগ দিন একেবারে শীর্ষে থাকছে ভারতের রাজধানী দিল্লি বা পাকিস্তানের লাহোর ও করাচি। এর মধ্যে দিল্লির দূষণ ভয়াবহ। ওই নগরে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে, বৃষ্টি নামিয়ে দূষণ কমানোর চেষ্টা হয়েছিল। তবে দিল্লি ও করাচিকে ছাড়িয়ে আজ বৃহস্পতিবার সকাল আটটার দিকে অনেক ব্যবধানে বায়ুদূষণে শীর্ষে আছে ঢাকা। এ সময় ঢাকার বায়ুমান বা স্কোর ২৭১। বায়ুর এই মানকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়।

তবে নগরীর কিছু এলাকার বায়ুর মান এর প্রায় দ্বিগুণ। কোথাও তা ৪০০ ছাড়িয়ে গেছে। নয়টি স্থানে বায়ুমান খুব খারাপ।

বায়ুদূষণের এ পরিস্থিতি তুলে ধরেছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটি বায়ুদূষণের অবস্থা নিয়মিত তুলে ধরে। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয়, সতর্ক করে। আজ নগরীর দূষণের যে অবস্থা তা থেকে রক্ষা পেতে বেশ কিছু পরামর্শও দিয়েছে আইকিউএয়ার।

বায়ুদূষণে আজ দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে পাকিস্তানের করাচি ও ভারতের দিল্লি। এ দুই নগরীর স্কোর যথাক্রমে ২১৮ ও ২০৩।

রাজধানী ঢাকার বায়ুদূষণ কমার কোনো লক্ষ্মণ নেই; বরং দিন দিন তা বাড়ছে। গত ডিসেম্বর মাস তো পুরোটাই, চলতি জানুয়ারি মাসেও প্রায় প্রতিদিন বিশ্বের শীর্ষ দূষিত নগরীগুলোর মধ্যে থাকছে ঢাকা।

বায়ুদূষণের মাত্রা ২০০-এর বেশি হলে তাকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। আর ৩০০ হয়ে গেলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে গণ্য হয়।

দেশের সর্বত্রই বায়ুদূষণ বাড়ছে; বরং কিছু ক্ষেত্রে আজকাল ঢাকার বাইরের অন্যান্য এলাকায় বায়ুদূষণের মাত্রা অনেক বেশি থাকে। বায়ুদূষণ নিয়ন্ত্রণে যেসব কার্যক্রম আছে, তা মূলত ঢাকাকেন্দ্রিক। তবে এসব কার্যক্রমের তেমন কোনো ফল নেই।

ভয়ানক দূষণ নগরীর ৯ স্থানে

আজ সকালে ঢাকার নয় স্থানের বায়ুর মান খুব খারাপ। স্থানগুলো হলো—নিকুঞ্জের এএসএল সিস্টেমস লিমিটেড (৪১৬), ধানমন্ডি (৩২৬), দক্ষিণ পল্লবী (২৮৯), ইস্টার্ন হাউজিং (২৮৮), বেচারাম দেউড়ী (২৮০), কল্যাণপুর (২৭৮),  বে’জ এজওয়াটার (২৬৭), গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল ( ২৪৬) এবং  গোড়ান (২৩৭।

দেশে বায়ুদূষণ মোকাবিলায় বিভিন্ন সময় প্রকল্প নেওয়া হয়েছে। এখনো নানা উদ্যোগ-কথাবার্তা শোনা যায়; কিন্তু বায়ুদূষণ পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে।

সুরক্ষায় নগরবাসী যা করবেন

আইকিউএয়ারের পরামর্শ অনুযায়ী, আজ ঢাকায় বায়ুর যে মান, তাতে বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরতে হবে। বাড়ির বাইরে গিয়ে ব্যায়াম না করার পরামর্শ দেওয়া হয়েছে। আর ঘরের জানালাগুলো যতটা সম্ভব বন্ধ রাখতে হবে।

যে কারণে বাতিল হতে পারে পোস্টাল ব্যালট
মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয় ৬ দশমিক ৭ ডিগ্রিতে
রাষ্ট্রীয় মর্যাদায় স্বামী জিয়াউর রহমানের পাশে খালেদা জিয়ার দাফন সম্পন্ন
পবিত্র শবে বরাত আজ
তারেক রহমানের সঙ্গে কবি-সাহিত্যিক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
Share This Article
Facebook Email Print
শনিবার, ফেব্রু ৭, ২০২৬

সর্বশেষ

হাজারো মানুষের রিজিকের প্রশ্নে ‘মানবতার ফেরিওয়ালা’ হয়ে এসেছিলেন টিপু ভাই: মনির
জানুয়ারি ২০, ২০২৬
সোনালী ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন এর উদ্যোগে খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল
ডিসেম্বর ৯, ২০২৫
ওয়ার্ড কমিশনারের নির্দেশে ওসমান হাদিকে হত্যা, শুটার ফয়সালসহ আসামি ১৭
জানুয়ারি ৬, ২০২৬
স্টারলিংক স্যাটেলাইটে বিস্ফোরণ, মহাকাশে ছড়িয়েছে ধ্বংসাবশেষ
ডিসেম্বর ২১, ২০২৫
অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগে যুক্তরাষ্ট্রে ভারতীয় বংশোদ্ভূত তরুণ গ্রেপ্তার
ডিসেম্বর ২৭, ২০২৫
বিভিন্ন সরকারি ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগ, পদ ৪৭
জানুয়ারি ২৪, ২০২৬
রিকশা ও মিশুক মালিক ঐক্য পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত
জানুয়ারি ১২, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
প্রচ্ছদমহানগররাজনীতিসদর

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ইসলামী আন্দোলনের শোক

Dailynarayanganj 24 .com
Dailynarayanganj 24 .com
ডিসেম্বর ৩০, ২০২৫
জাতীয়তার কারণে লক্ষ্যবস্তু করা অবিচার, মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া নিয়ে বাফুফে সভাপতি
আজ মুক্তি পাচ্ছে দুই সিনেমা, কোনটিতে কী আছে
সোনারগাঁয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ
এপস্টেইনের সাবেক প্রেমিকা ম্যাক্সওয়েলকে কী লিখেছিলেন মেলানিয়া ট্রাম্প
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?