By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: সেমেনিওর দুইয়ে দুই, সিটিতে ফিরল প্রায় ১৭ বছরের পুরোনো স্মৃতি
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
খেলাধুলা

সেমেনিওর দুইয়ে দুই, সিটিতে ফিরল প্রায় ১৭ বছরের পুরোনো স্মৃতি

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ১৪, ২০২৬ ৪:০৭ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ১৪, ২০২৬
Share
SHARE


ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ গত সপ্তাহে বোর্নমাউথ থেকে ৬ কোটি ৫০ লাখ পাউন্ড ট্রান্সফার ফিতে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন অ্যান্টনি সেমেনিও। এরপর সিটির হয়ে নিজের প্রথম ম্যাচেই গোল করেন। শনিবার এফএ কাপে এক্সেটারকে ১০-১ গোলে উড়িয়ে দেওয়ার ম্যাচে স্কোরশিটে নাম লেখান এই উইঙ্গার।

সে ধারাবাহিকতায় এবার দ্বিতীয় ম্যাচেও গোল করলেন সেমেনিও। গতকাল রাতে নিউক্যাসলের বিপক্ষে তাদের মাঠে লিগ কাপ সেমিফাইনালের প্রথম লেগে সিটির ২–০ জয়ে প্রথম গোলটি করেন তিনিই। পরপর দুই ম্যাচে গোল করে প্রায় ১৭ বছরের পুরোনো স্মৃতিও ফিরিয়ে সেমেনিও।

ঘানার এই ফুটবলারের আগে ২০০৯ সালের আগস্টে সিটির হয়ে নিজের প্রথম দুই ম্যাচে গোল করেছিলেন ইমানুয়েল আদেবায়োর। নিউক্যাসলের বিপক্ষে ম্যাচে সেমেনিও অবশ্য আরও একটি গোল করেছিলেন, তবে দীর্ঘ সময় ধরে ভিএআর পর্যালোচনার পর গোলটি বাতিল হয়ে যায়, যা নিয়ে বিতর্কও তৈরি হয়েছে।

সিটির হয়ে অন্য গোলটি করেন রায়ান শেরকি। দুটি গোলই এসেছে দ্বিতীয়ার্ধে। ৫৩ মিনিটে প্রথমে গোল করেন সেমেনিও, যোগ করা সময়ে দ্বিতীয় গোলটি শেরকির।

প্রথম দুই ম্যাচে গোল করে জায়গা ধরে রাখার ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী সেমেনিও। ঘানার এই ফরোয়ার্ডের বিশ্বাস, নিজের সেরাটা দেওয়ার জন্য তিনি সঠিক পথেই আছেন।

সেমেনিওর ভাষায়,‘এখানকার পুরো পরিবেশটাই দারুণ। সবাই আত্মবিশ্বাসী এবং সেরা কিছু অর্জন করতে চায়। আমি এমন একটা পরিবেশেই এসেছি। সবাই আমাকে আত্মবিশ্বাস জুগিয়েছে, আপন করে নিয়েছে।’

ফাইনালে এক পা দিয়ে রাখলেও ভিএআরে দলের তৃতীয় গোল বাতিল হওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সিটি অধিনায়ক বের্নার্দো সিলভা। তাঁর ভাষায়, ‘ম্যাচটা ৩–০ হওয়া উচিত ছিল। কিন্তু এখন এসবের সঙ্গে আমরা প্রায় অভ্যস্ত হয়ে গেছি। খুবই হতাশাজনক। কারণ শেষবার এখানে এসে খেলতেও আমাদের বিপক্ষে অনেক সিদ্ধান্ত গেছে।’

আগামী ৪ ফেব্রুয়ারি রাতে সিটির মাঠ ইতিহাদে ফিরতি লেগে মুখোমুখি হবে ম্যান সিটি ও নিউক্যাসল।

আজ টিভিতে যা দেখবেন (৩০ মার্চ ২০২৬)
মায়ামিতে মেসির আয় কত
পরপর দুই ম্যাচ ‘বয়কট’ রোনালদোর, সৌদি আরবে কি তাহলে সময় শেষ তাঁর
মোহামেডান ক্লাবের ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামান
জাহানারা আলম ইস্যুতে তদন্ত রিপোর্ট নিয়ে যা জানাল বিসিবি
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, এপ্রি ১৪, ২০২৬

সর্বশেষ

সমালোচক নয় দর্শকের কথা ভাবেন রবি
ফেব্রুয়ারি ২২, ২০২৬
শিল্প মন্ত্রণালয়ের অধীন চাকরি, পদ ২৬
ডিসেম্বর ৩১, ২০২৫
শীতকালে কী ধরনের অ্যালার্জি আমাদের ভোগায়, কীভাবে সচেতন থাকবেন
ডিসেম্বর ২৮, ২০২৫
সাবস্ক্রাইবার বাড়াতে ৫ কৌশল
জানুয়ারি ৬, ২০২৬
তুষি–সাবিলা থেকে পূজা–ফারিণ, ঈদের ছবির নায়িকারা কে কোথায় দাঁড়িয়ে
মার্চ ২৪, ২০২৬
টাকা কম পাওয়ায় ফের ডাকাতির হুমকি ডাকাত দলের
জানুয়ারি ১৮, ২০২৬
নির্মাণে আবুল হায়াত
জানুয়ারি ২৯, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্ক: ফ্লোরিডায় এবার ট্রাম্প-নেতানিয়াহুর মধ্যে কী কথা হবে

Dailynarayanganj24
Dailynarayanganj24
ডিসেম্বর ২৯, ২০২৫
ভরিতে আবারও বাড়ল স্বর্ণের দাম, অপরিবর্তিত রুপার দাম
দেশে এলপিজি আমদানি কমেছে দেড় লাখ টন, দ্বিগুণ দামেও সিলিন্ডার পাচ্ছেন না ভোক্তা
জনবল নেবে ওয়ালটন
পিঠ পুড়ে গিয়েছিল তবু চালিয়ে গেছেন শুটিং
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?