By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: এআই বনাম মানুষ: ২০২৬ সালে চাকরির বাজারে টিকে থাকার লড়াই
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
চাকুরী

এআই বনাম মানুষ: ২০২৬ সালে চাকরির বাজারে টিকে থাকার লড়াই

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ১৪, ২০২৬ ১:৫৮ অপরাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ১৪, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা কি আমাদের চাকরি কেড়ে নেবে, নাকি কাজকে করে তুলবে অনেক সহজ? এই বিতর্ক এখন তুঙ্গে। কর্মক্ষেত্র বিশেষজ্ঞ ও লেখক ড. ট্রেসি ব্রাউয়ারের মতে, এআইকে অস্বীকার করা মানে কয়েক দশক আগে ইন্টারনেটকে অস্বীকার করার মতোই বোকামি। তবে যন্ত্র যখন মানুষের মতো ভাবতে শুরু করে, তখন মানুষের নিজস্ব চিন্তাশক্তি আর সৃজনশীলতা কতটুকু টিকে থাকবে, সেটি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এআই আমাদের কাজের ধরন ও মানুষের অভিজ্ঞতায় বড় পরিবর্তন আনবে। আমাদের উচিত সাবধানতার সঙ্গে এই পরিবর্তনের পূর্বাভাস বোঝা এবং এআইকে ব্যবহার করে নিজেদের মানবিক গুণাবলিকে আরও উন্নত করা।

সম্প্রতি এসএইচআরএম ও এমআইটিসহ বেশ কিছু প্রতিষ্ঠানের গবেষণায় এআইয়ের প্রভাব নিয়ে চাঞ্চল্যকর কিছু তথ্য উঠে এসেছে।

কাজের গতি বাড়ছে, কিন্তু দক্ষতা কি কমছে

রবার্ট হাফ ও এসএইচআরএমের ২০২৫ সালের একটি প্রতিবেদন অনুযায়ী, ৭৭ শতাংশ কর্মী মনে করেন এআই ব্যবহারের ফলে তাঁরা কম সময়ে অনেক বেশি কাজ করতে পারছেন। প্রোক্টর অ্যান্ড গ্যাম্বলের (পিঅ্যান্ডজি) ওপর চালানো এক গবেষণায় দেখা গেছে, এআই ব্যবহার করে একজন একাই পুরো একটি দলের সমান কাজ করতে সক্ষম।

তবে এখানে একটি বড় ঝুঁকি আছে, যাকে বিশেষজ্ঞেরা বলছেন ‘সুপারভিশন প্যারাডক্স’। অ্যানথ্রোপিকের তথ্যমতে, ৫৯ শতাংশ ইঞ্জিনিয়ার এআই ব্যবহার করে ৫০ শতাংশ বেশি কাজ করলেও তাঁরা মাত্র ২০ শতাংশ কাজ এআইকে পুরোপুরি ছেড়ে দিতে পারেন। কারণ, এআইয়ের ভুল ধরতে আপনার গভীর জ্ঞান প্রয়োজন। কিন্তু সব কাজে এআইয়ের ওপর নির্ভর করলে ধীরে ধীরে আপনার সেই মৌলিক জ্ঞানই হারিয়ে যেতে পারে।

মস্তিষ্ক কি অলস হয়ে যাচ্ছে

সবচেয়ে উদ্বেগের বিষয় হলো এআই আমাদের বিচারবুদ্ধি বা ‘ক্রিটিক্যাল থিংকিং’–এর ওপর প্রভাব বিস্তার করছে। এমআইটির এক গবেষণায় দেখা গেছে, যারা কেবল এআই ব্যবহার করে কাজ করেন, অন্যদের তুলনায় তাঁদের মস্তিষ্কের সক্রিয়তা এবং সংযোগ প্রায় ৫৫ শতাংশ কমে যায়। গবেষণায় আরও দেখা গেছে, এআই দিয়ে কাজ করালে মানুষ সেই কাজের ওপর আর ‘মালিকানা বোধ’ অনুভব করে না। এআইয়ের মাধ্যমে তৈরি করা লেখায় কাঠামো সুন্দর হলেও তাতে ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি বা মৌলিক চিন্তার অভাব থাকে। দীর্ঘমেয়াদে এটি মানুষের স্মৃতিশক্তি কমিয়ে দিতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের।

এআই যুগে চাকরি হারানোর শঙ্কা

চাকরি হারানোর আতঙ্ক এআইয়ের যুগের সবচেয়ে বড় বাস্তবতা। জরিপে দেখা যাচ্ছে ৮৬ শতাংশ নির্বাহী কর্মকর্তা এআই ব্যবহার করে এন্ট্রি-লেভেল বা শুরুর দিকের চাকরিগুলো কমানোর পরিকল্পনা করছেন। এসএইচআরএম-গবেষণা অনুযায়ী, যুক্তরাষ্ট্রে ১৩ শতাংশ চাকরি উচ্চঝুঁকিতে রয়েছে। ম্যাককিনসি বলছে, বর্তমানে ৬০ শতাংশ পেশার অর্ধেক কাজই স্বয়ংক্রিয় করা সম্ভব। তবে আশার কথা শুনিয়েছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। তাদের মতে, এআই ৯ কোটি ২০ লাখ চাকরি প্রতিস্থাপন করলেও বিশ্বজুড়ে ১৭ কোটি নতুন কাজের সুযোগ তৈরি করবে।

মানবিক সংযোগের অভাব

এআইয়ের সাহায্য নেওয়া অনেক সময় কাজের একঘেয়েমি দূর করলেও, এটি মানুষকে ক্রমশ একা করে দিচ্ছে। পিউ রিসার্চ সেন্টারের মতে, ৫০ শতাংশ মানুষ মনে করে এআই মানুষের মধ্যে অর্থপূর্ণ সম্পর্ক গড়ার ক্ষমতা কমিয়ে দেবে। যারা সারা দিন এআইয়ের সঙ্গে সময় কাটান, তাঁদের মধ্যে একাকিত্ব এবং সামাজিক বিচ্ছিন্নতার হার বেশি দেখা গেছে। এআইয়ের সঙ্গে এই ‘সিনথেটিক’ সম্পর্ক মানুষের সহানুভূতি এবং একে অপরের প্রতি বিশ্বাস কমিয়ে দিচ্ছে।

টিকে থাকার উপায়

এআইয়ের যুগে (ব্রেভ নিউ ওয়ার্ল্ড) টিকে থাকতে হলে শুধু কারিগরি দক্ষতা থাকলেই চলবে না। আমাদের জোর দিতে হবে সেই সব জায়গায় যেখানে যন্ত্র এখনো হার মানে। মানুষের সুকুমারবৃত্তি—যেমন সহানুভূতি (এমপ্যাথি), দলগত কাজ এবং সূক্ষ্ম বিচারবুদ্ধিকে আরও শাণিত করতে হবে। প্রতিষ্ঠানগুলোর উচিত কর্মীদের এআই ব্যবহারের সঠিক প্রশিক্ষণ দেওয়া, যাতে তাঁরা যন্ত্রের ওপর নির্ভরশীল না হয়ে যন্ত্রকে কাজে লাগাতে পারেন। দিন শেষে আমাদের মনে রাখতে হবে, এআই একটি সহায়ক সরঞ্জাম মাত্র। আমরা কীভাবে এটি ব্যবহার করব এবং এর মাঝেও নিজেদের মানবিকতা কতটা টিকিয়ে রাখব, তার ওপরই নির্ভর করছে আমাদের আগামীর ভবিষ্যৎ। ফোর্বস অবলম্বনে

ইডকলের দুই বিভাগে ম্যানেজার নিয়োগ, বেতন দেড় লাখ টাকা
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা
বাংলাদেশ রেলওয়ের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল, নির্বাচিত প্রার্থী ২৫৫
তথ্য মন্ত্রণালয়ে ৬৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১ এপ্রিল
বিমান বাংলাদেশের আরেকটি নিয়োগ, পদ ৪০
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, এপ্রি ১৪, ২০২৬

সর্বশেষ

বাসাটির প্রতি মায়া জন্মে গেছে: আসিফ নজরুল
ফেব্রুয়ারি ২০, ২০২৬
ইতালি আর বিশ্বকাপের মাঝে ‘এভারেস্ট’
মার্চ ৩১, ২০২৬
বিশ্বকাপের আগে আর কয়টি ম্যাচ খেলবে আর্জেন্টিনা ও ব্রাজিল, প্রতিপক্ষ কারা
জানুয়ারি ২৬, ২০২৬
মহড়ার আড়ালে হামলার আশঙ্কা! মিসাইল ইস্যুতে ইরানের নতুন বার্তা
ডিসেম্বর ২৩, ২০২৫
সোনার দামে রেকর্ডের পর রেকর্ড! দেশেও সর্বোচ্চ
ডিসেম্বর ২২, ২০২৫
এবার তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ
জানুয়ারি ৯, ২০২৬
বকেয়া বেতনের দাবিতে অবরোধ,
মার্চ ১, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
বিনোদন

নেপালে বাংলাদেশের দুই সিনেমা

Dailynarayanganj24
Dailynarayanganj24
জানুয়ারি ১৮, ২০২৬
নারায়ণগঞ্জে বিএনপি নেতা বাবুলের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ
হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত, যেকোনো সময় গ্রেফতার
রিয়ালে এমবাপ্পে একা কী করবেন
শহীদ রবিউলের শাহাদাৎ বার্ষিকী পালিত
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?