By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: মৃত্যুর মুখে দাঁড়িয়েও নতুন যৌনজীবনের খোঁজ, সিরিজের পেছনের সত্যি ঘটনা
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
বিনোদন

মৃত্যুর মুখে দাঁড়িয়েও নতুন যৌনজীবনের খোঁজ, সিরিজের পেছনের সত্যি ঘটনা

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ১৪, ২০২৬ ৪:১৯ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ১৪, ২০২৬
Share
SHARE


ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ চিকিৎসকেরা বলে দিয়েছেন, ‘আর ভালো হওয়ার আশা নেই। আয়ু ফুরিয়ে আসছে।’ কয়েক মাস, বড় জোড় কয়েক বছর হয়তো বাঁচবেন। এমন সময় কী চলতে পারে ক্যানসারে আক্রান্ত কোনো ব্যক্তির মনোজগতে? আপনার মনে সম্ভাব্য যেসব উত্তর আসতে পারে, সেগুলোর কোনোটার সঙ্গেই এ ঘটনা হয়তো মিলবে না। কারণ, চিকিৎসকেরা ‘শেষ কথা’ বলে দেওয়ার পর ওই ব্যক্তির মনে হয়েছিল নিজের অতৃপ্ত যৌনজীবনের কথা! যে কয়েক দিন বাঁচবেন, সেই সময়ে তিনি নতুন করে নিজের যৌনজীবন উপভোগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন! হইচই ফেলে দেওয়া এই সত্যি ঘটনা অবলম্বনেই গত বছর মুক্তি পায় ওয়েব সিরিজ ‘ডায়িং ফর সেক্স’। আলোচিত সিরিজটির জন্য গতকাল অনুষ্ঠিত গোল্ডেন গ্লোবে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন মিশেল উইলিয়ামস।

মলির গল্প থেকে সিরিজ
২০১৯ সালে মাত্র ৪৫ বছর বয়সে স্তন ক্যানসারে মারা যান মলি কোচান। তবে মৃত্যুর আগে পৃথিবীকে শুনিয়ে যান নিজের অবিশ্বাস্য অভিজ্ঞতা।  মৃত্যুর আগে তিনি তাঁর ঘনিষ্ঠ বন্ধু নিকি বয়ারের সঙ্গে মিলে ২০২০ সালে শুরু করেন পডকাস্ট ‘ডায়িং ফর সেক্স’। সেখানে তিনি তুলে ধরেন, চতুর্থ পর্যায়ের স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার পর তাঁর জীবন কীভাবে বদলে যায়। সেই পডকাস্ট থেকেই তৈরি হয়েছে একই নামের সিরিজটি। এফএক্স ও হুলুতে প্রচারিত এই সিরিজে মলির চরিত্রে অভিনয় করেছেন মিশেল উইলিয়ামস। মলির সবচেয়ে কাছের বন্ধু নিকির চরিত্রে অভিনয় করেছেন জেনি স্লেট। মলির বন্ধু নিকি এখনো বেঁচে আছেন; সিরিজের নির্বাহী প্রযোজকদের একজনও তিনি।

সিরিজের পেছনের সত্য ঘটনা

২০২৫ সালের ৪ এপ্রিল মুক্তি পাওয়া ‘ডাইং ফর সেক্স’ সিরিজটি মলি কোচানের জীবনের ওপর পুরোপুরি ভিত্তি করে তৈরি। কাহিনির কেন্দ্রে রয়েছেন মলি—যিনি জানতে পারেন, তাঁর স্তন ক্যানসার চতুর্থ ধাপে পৌঁছেছে। চিকিৎসকদের কথায় স্পষ্ট হয়ে যায়, এই রোগ আর নিরাময়যোগ্য নয়।

এই কঠিন বাস্তবতার মুখোমুখি হয়ে মলি এক অভাবনীয় সিদ্ধান্ত নেন। তিনি স্বামীকে ছেড়ে দেন। ঠিক করেন, জীবনের শেষ সময়টুকুতে নিজে নতুন করে যৌনতা অন্বেষণ করবেন। এই যাত্রায় তাঁর পাশে ছিলেন বন্ধু নিকি বয়ার। মলির এই অভিজ্ঞতা, সম্পর্ক, অনুভূতি ও আত্ম সংঘাত পরে রূপ নেয় একটি পডকাস্টে।

অনেক দিন ধরেই স্তন ক্যানসারের চিকিৎসা নিচ্ছিলেন মলি। ২০১৫ সালের মধ্যেই তাঁর কেমোথেরাপি, দুই স্তন অপসারণ (বাইল্যাটারাল মাসটেকটমি), রেডিয়েশন থেরাপি এবং স্তন পুনর্গঠন অস্ত্রোপচারের মধ্য দিয়ে গিয়েছিলেন। কিন্তু এসব চিকিৎসার পরও কাজ হয়নি। চিকিৎসকেরা জানান, তিনি আবারও ক্যানসারে আক্রান্ত এবং এবার তা চতুর্থ পর্যায়ে পৌঁছেছে।

এই কঠিন সত্য জানার পর মলি সিদ্ধান্ত নেন, জীবনের শেষ অধ্যায়টা তিনি নিজের মতো করেই কাটাবেন। তিনি তাঁর দাম্পত্য জীবন ছেড়ে বেরিয়ে পড়েন যৌনতা ও আত্মপরিচয়ের নতুন অভিজ্ঞতার খোঁজে। সেই অভিজ্ঞতাগুলোই তিনি লিপিবদ্ধ করতে শুরু করেন পডকাস্টে।

পডকাস্টের জন্ম

২০১৮ সালের একদিন। দুপুরের খাবার খেতে বসে মলি ও নিকি কথা বলছিলেন। সেদিন দুপুরের আগেই মলি দুটি ডেটে গিয়েছিলেন। সেখান থেকেই আসে পডকাস্টের ভাবনা।

পডকাস্টে মলি তাঁর প্রায় ২০০টি যৌন অভিজ্ঞতা ও সম্পর্কের গল্প খোলামেলা ভাবে তুলে ধরেন। ২০২০ সালে ওয়ান্ডেরি থেকে প্রকাশিত ছয় পর্বের এই পডকাস্টটি মুক্তির পরই ব্যাপক সাড়া ফেলে। মলির মৃত্যুর এক বছর পর প্রকাশিত এই পডকাস্ট এখন পর্যন্ত ৫০ লাখের বেশি বার ডাউনলোড হয়েছে।

পডকাস্টে মলির নিজের কথা পডকাস্টের সারসংক্ষেপে বলা হয়েছিল, মলি শুধু স্তন ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন না, তিনি লড়ছিলেন অতীতের নানা মানসিক আঘাতের সঙ্গেও।

একটি পর্বে মলি তাঁর দাম্পত্য জীবন নিয়ে বলেন, ‘ক্যানসার আসার আগেই আমাদের বিবাহিত জীবনে সমস্যা ছিল। রোগ ধরা পড়ার ঠিক আগে আমি আমাদের সম্পর্কটা নতুন করে প্রাণবন্ত করতে চাইছিলাম। তারপর হঠাৎ ক্যানসার এসে গেল।’
বই থেকে টিভি সিরিজ মলি কোচানের আত্মজীবনী ‘স্ক্রু ক্যানসার: বিকামিং হোল’ প্রকাশিত হয় ২০২০ সালে। বইটি প্রকাশের এক বছর আগেই ৪৫ বছর বয়সে মলি মারা যান।

মলির গল্পের বড় এক ভক্ত ছিলেন ‘নিউ গার্ল’-এর নির্মাতা এলিজাবেথ মেরিওয়েদার। নিকি বয়ারের সঙ্গে যৌথভাবে তিনিই বই ও পডকাস্টের গল্পকে রূপ দেন টিভি সিরিজ ‘ডাইং ফর সেক্স’-এ।

কী আছে সিরিজে
সিরিজের প্রথম পর্বে এক প্যালিয়েটিভ কেয়ার থেরাপিস্ট মলিকে জিজ্ঞেস করেন-তিনি যদি একটি ‘বাকেট লিস্ট’ বানান, সেখানে কী কী রাখবেন। সেই আলাপেই মলি প্রথম উপলব্ধি করেন, তিনি জীবনের বাকি সময়ে যৌনতা, ডেটিং এবং সত্যিকারের ভালো লাগাকে অগ্রাধিকার দিতে চান।

এই সিদ্ধান্ত বাস্তবায়নের প্রথম ধাপ ছিল তাঁর সদিচ্ছাপূর্ণ কিন্তু কার্যত নিষ্ক্রিয় স্বামীকে (জে ডুপ্লাস) ছেড়ে যাওয়া। দ্বিতীয় ধাপ সবচেয়ে কাছের বন্ধু নিকিকে (জেনি স্লেট) তাঁর প্রধান পরিচর্যাকারী হওয়ার অনুরোধ করা। নিকি একমুহূর্তও দেরি না করে রাজি হয়ে যান।

হৃতিকের সঙ্গে অভিনয়, শঙ্কায় ছিলেন ম্রুণালের সাবেক প্রেমিক
জটিল রোগে আক্রান্ত  নায়িকা শাহনূর
সিডনিতে গানপোকার আসরে এহসান আহমেদের অনবদ্য পরিবেশনা
মুক্তির আগেই রেকর্ড গড়ল বিজয়ের শেষ সিনেমা
টানা আট রাত ধরে শুটিং! অ্যাকশনে চমকে দেবেন শাহরুখ
Share This Article
Facebook Email Print
বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

সর্বশেষ

‘রঙবাজার’-এ দেখা যাবে কোন তারকাদের
ডিসেম্বর ২০, ২০২৫
ভারতে ‘মারাত্মক নিরাপত্তাঝুঁকি’ দেখছে বিসিবি, আইসিসির চোখে ঝুঁকি ‘নিম্ন মাঝারি’ পর্যায়ের
জানুয়ারি ১৪, ২০২৬
আহমেদাবাদের সেই ‘চাকার’ যেভাবে যশপ্রীত বুমরা হয়ে উঠলেন
মার্চ ৫, ২০২৬
থার্টি ফার্স্ট নাইট আনন্দের আড়ালে যে ক্ষতি
ডিসেম্বর ২৮, ২০২৫
প্রকাশিত ‘অবুঝ প্রেমের সাতকাহন’
জানুয়ারি ২৬, ২০২৬
চাকরি থেকে বিরতি নেওয়া নারীদের কাজে ফেরানোর উদ্যোগ
জানুয়ারি ১৩, ২০২৬
নব্য হাদিপ্রেমী হয়ে সংসদে যাওয়ার বাসনা পূরণ হতে দেব না: জাবের
ডিসেম্বর ২৯, ২০২৫

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
খেলাধুলা

সিটির হাতেই লিগের লাগাম তুলে দিচ্ছে আর্সেনাল

Dailynarayanganj24
Dailynarayanganj24
ফেব্রুয়ারি ১৯, ২০২৬
‘অটোমেকানিকা দুবাই ২০২৫’-এ বাংলাদেশি কোম্পানির অংশগ্রহণ
নারায়ণগঞ্জে অন্ধদের মাঝে শীতবস্ত্র বিতরণ
এবার বড় পতনের মুখে আকরিক লোহার দাম!
রিয়ালে এমবাপ্পে একা কী করবেন
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?