By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: ফিরেই সাড়া ফেলল আলোচিত সেই সিরিজ
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
বিনোদন

ফিরেই সাড়া ফেলল আলোচিত সেই সিরিজ

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ১৪, ২০২৬ ৪:১২ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ১৪, ২০২৬
Share
SHARE

১০ বছর আগে বিশ্বজুড়ে আলোড়ন তুলেছিল বিবিসির সিরিজ ‘দ্য নাইট ম্যানেজার’। মিনি সিরিজটির দ্বিতীয় কিস্তি বানানোর পরিকল্পনা নির্মাতাদের ছিল না। কিন্তু ভক্তদের অনুরোধ রাখতেই দীর্ঘ বিরতির পর ফিরেছে সিরিজটি। মুক্তির পর থেকেই আলোচনায় ‘দ্য নাইট ম্যানেজার ২’।

২০১৬ সালে ‘দ্য নাইট ম্যানেজার’ মুক্তির পর সমালোচকদের প্রতিক্রিয়া ছিল, এটি অন্য সব গুপ্তচর থ্রিলারের চেয়ে এক ধাপ ওপরে। বিলাসবহুল লোকেশন ও আভিজাত্যে সিরিজটি নিজেকে আলাদা করে তুলেছিল। প্রধান চরিত্রে টম হিডলস্টনও ছিলেন দুর্দান্ত। সাবেক ব্রিটিশ গোয়েন্দা জনাথন পাইনের চরিত্রে আবারও ফিরেছেন হিডলস্টন।

নতুন গল্প
জনাথন পাইন ভেবেছিলেন, এবার নিরুত্তাপ জীবন কাটাবেন। কিন্তু এক রাতের ঘটনায় বদলে যায় তাঁর শান্ত জীবন। দেশকে অস্থিতিশীল করার একটি ষড়যন্ত্র রুখতে মাঠে নামতে হয় তাঁকে। কাজটি সহজ নয়। কারণ, কাকে বিশ্বাস করবেন আর করবেন না, সেটা বুঝতে বুঝতেই নেমে আসে নতুন বিপদ।

টম হিডলস্টনের সঙ্গে আগের কিস্তির অলিভিয়া কোলম্যানও আছেন। আরও আছেন ডগলাস হজ, দিয়েগো কালভা, কামিলা মরনে ও ইন্দিরা ভার্মা। মুক্তির আগে প্রচারে সিরিজটি নিয়ে কথা বলেছেন টম। দীর্ঘ বিরতির পর ফেরা প্রসঙ্গে ভক্তদের উদ্দেশে তিনি বলেন, ‘বয়সে আমি ১০ বছর বড় হয়েছি। তবে জীবনের নতুন অভিজ্ঞতা নিয়ে এখানে ফিরে এসেছি, যা আমাকে জনাথন পাইন চরিত্রটিকে ধারণ করতে সাহায্য করেছে।’

কী বলছেন সমালোচকেরা
প্রথম কিস্তির মতো এবারের মৌসুমও প্রশংসিত হচ্ছে সমালোচকদের কাছে। এ পর্যন্ত মুক্তি পেয়েছে তিন পর্ব। প্রথম দুটি আসার পর দ্য গার্ডিয়ান সিরিজটি নিয়ে লিখেছে, ‘পাইন কারও কাছে আধুনিক যুগের জেমস বন্ড। কোনো আজব গ্যাজেট বা সেকেলে পুরুষতান্ত্রিকতা ছাড়াই অপরাধসম্রাটের বিলিয়ন ডলারের সাম্রাজ্য ভেঙে দেন তিনি। আর সেটা করতে গিয়ে অতিরিক্ত স্মার্টনেসও দেখান না। এবারের কিস্তি প্রথমটির উচ্চতায় পৌঁছায় না, কিন্তু খারাপও নয়। সাম্প্রতিক সময়ে আসা স্পাই থ্রিলার সিরিজগুলোর চেয়ে অনেক উঁচুতে।’

তামান্নার সঙ্গে প্রেম বারবার শিরোনামে, একটু শান্তি চাইতেন বিজয়
যেভাবে দিন কাটছে তাহসানের, জানালেন নিজেই
অস্কারে কেন উপেক্ষিত নারী নির্মাতারা, সরব নাটালি
বাংলাদেশের ‘দেলুপি’, ‘রইদ’ ও ‘মাস্টার’ যাচ্ছে ইউরোপে, কী আছে এই তিন সিনেমায়
নতুন যে নাটকগুলো এখন বেশি দেখছে দর্শক
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, ফেব্রু ১০, ২০২৬

সর্বশেষ

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে যে প্রাণঘাতী ছত্রাক, সতর্ক করলেন বিজ্ঞানীরা
জানুয়ারি ৫, ২০২৬
ওসমান হাদি হত্যায় জড়িতরা ভারতে পালিয়েছে, যা জানালো বিএসএফ
ডিসেম্বর ২৯, ২০২৫
আমি দুই আসনেই আছি গুজবে কান দিবেন না –গিয়াস উদ্দিন
ফেব্রুয়ারি ১০, ২০২৬
আজ টিভিতে যা দেখবেন (৩১ জানুয়ারি ২০২৬)
জানুয়ারি ৩১, ২০২৬
পরবর্তী নিশানা হওয়ার ভয়েই কি নীরব পুতিন, নাকি গোপন সমঝোতা
জানুয়ারি ৯, ২০২৬
ভরিতে আবারও বাড়ল স্বর্ণের দাম, অপরিবর্তিত রুপার দাম
জানুয়ারি ১২, ২০২৬
মাসুদুজ্জামান সিধান্ত পর্রিবতন না করলে আমরন অনশন– এটি এম কামাল
ডিসেম্বর ১৬, ২০২৫

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
প্রচ্ছদসিদ্ধিরগঞ্জ

জাতীয় সংগীত আমাদেরকে প্রেমের চেতনায় উজ্জীবিত হতে শেখায় –মামুন মাহমুদ

Dailynarayanganj 24 .com
Dailynarayanganj 24 .com
নভেম্বর ২৯, ২০২৫
৬০ বছর বয়সে প্রেমের দেখা পাব ভাবিনি: আমির খান
একাত্তরকে মাথায় তুলে রাখতে চাই, একাত্তরই বাংলাদেশের অস্তিত্ব: মির্জা ফখরুল
নাঃগঞ্জে হিলম ইসলামিক একাডেমির শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার  বিতরণ
ইরানের সঙ্গে বাণিজ্য করলে দিতে হবে ২৫ শতাংশ শুল্ক, ট্রাম্পের নতুন ঘোষণা
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?