By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: তারকায় ঠাসা রংপুরের হঠাৎ কী হয়
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
খেলাধুলা

তারকায় ঠাসা রংপুরের হঠাৎ কী হয়

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ১৪, ২০২৬ ৪:০৭ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ১৪, ২০২৬
Share
SHARE


ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ তারকাহীন বিপিএলে রংপুর রাইডার্সের গল্পটা ভিন্ন। এই দলটাতে প্রতিবছরই ছোট–বড় তারকাদের ভিড় থাকে। দলটাও থাকে গোছানো। এই যেমন ২০২৩ সাল থেকে রংপুরকে নেতৃত্ব দিয়েছেন নুরুল হাসান। অন্য অনেক দলের অধিনায়কই তো জানা যায় প্রথম ম্যাচে টসের সময়।

এরপরও কি রংপুর বিপিএলে ততটা সাফল্য পেয়েছে? এর উত্তরটা তাদের পক্ষে যাবে না। ২০১৩ সাল থেকে বিপিএল খেলা দলটি ২০১৭ সাল ছাড়া কখনো চ্যাম্পিয়ন হতে পারেনি।

এবারও এখন পর্যন্ত সেরা পারফর্ম করতে পারেনি রংপুর। দলটি হেরেছে সর্বশেষ ৩ ম্যাচেই। সব মিলিয়ে ৮ ম্যাচে জিতেছে ৪টিতে। আছে পয়েন্ট তালিকার ৪ নম্বরে। ২টি করে জয় পাওয়া ঢাকা ক্যাপিটালস ও নোয়াখালী এক্সপ্রেস আরও বাজে খেলায় রংপুরের প্লে–অফ নিয়ে হয়তো তেমন একটা দুশ্চিন্তা নেই, তবে এভাবে শেষ চারে উঠলে রংপুরের খুশি হওয়ার কোনো কারণ নেই।

কারণ, খাতাকলমে দলটি যতটা শক্তিশালী তাতে সবার আগে এই দলটারই প্লে–অফ নিশ্চিত হওয়ার কথা। এই দলটাতেই আছেন বাংলাদেশ টি–টোয়েন্টি দলের মূল তিন ক্রিকেটার—অধিনায়ক লিটন দাস, তাওহিদ হৃদয় ও মোস্তাফিজুর রহমান। এদের মধ্যে ১৩ উইকেট নেওয়া মোস্তাফিজ ছাড়া কেউই সেভাবে পারফর্ম করতে পারেননি।

সর্বোচ্চ রানসংগ্রাহকের শীর্ষ পাঁচে তাওহিদ হৃদয়কে হয়তো খুঁজে পাবেন, তবে হৃদয়ের পারফরম্যান্সে ধারাবাহিকতা ছিল না। ৮ ম্যাচে মোট রান করেছেন ২০৭, এর মধ্যে একটিতে ৯৭*, অন্যটি একটিতে ৫৩। বাকি ৬ ইনিংসে রান করেছেন ৫৭। লিটন ৮ ম্যাচ খেলে রান করেছেন মাত্র ১৬২। অধিনায়ক নুরুলকে তো রান সংগ্রাহের তালিকায় খুঁজে পাওয়াই মুশকিল। ৬ ইনিংস ব্যাটিং করে তিনি রান করেছেন মাত্র ৩০।

বিদেশিদের মধ্যে ১৯০ রান করা খুশদিল শাহ ছাড়া সেভাবে কেউ পারফর্ম করতে পারছেন না। পাকিস্তানি অলরাউন্ডার ফাহিম আশরাফ প্রথম ৩ ম্যাচে ১১ উইকেট নিয়েছিলেন। কিন্তু জাতীয় দলে থাকায় তিনি ৩ ম্যাচ খেলেই শ্রীলঙ্কায় সিরিজ খেলতে গিয়েছিলেন।

ইংল্যান্ডের ডেভিড ম্যালান দল থেকে বাদ পড়েছেন। ইফতিখার আহমেদ নিজেকে হারিয়ে খুঁজছেন। সব মিলিয়ে খেলোয়াড়দের পারফরম্যান্স নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে কোচ মিকি আর্থারকে।

প্লে-অফে উঠলে হয়তো নতুন তারকা দলে নিতে পারে রংপুর। তাতেই যে দলটির সাফল্য নিশ্চিত হবে তা কিন্তু নয়! গত বছর এলিমিনেটরে দলটি টিম ডেভিড, আন্দ্রে রাসেল ও জেমস ভিন্সকে দলে নিয়েছিল।

কিন্তু হঠাৎ করে দলে যোগ দিয়ে কেউই পারফর্ম করতে পারেননি। রংপুরে খুলনার বিপক্ষে এলিমিনেটরে গুটিয়ে গিয়েছিল মাত্র ৮৫ রানে, হেরে যায় ৯ উইকেট। অথচ গত বছর রংপুর নিজেদের প্রথম ৮ ম্যাচেই জিতেছিল। এরপর টানা ৫ ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় তারা।

২০২৪ মৌসুমে কোয়ালিফায়ারে উঠে রংপুর দলে ভেড়ায় নিকোলাস পুরানকে। তবে পুরান দুটি কোয়ালিফায়ারেই হন ব্যর্থ। প্রথম ম্যাচে করেন ৯, পরেরটিতে ৩।

নিজেদের অতীত পরিসংখ্যানও দলটাকে ভাবাতে পারে। পরিসংখ্যান বলছে, এই দলটি একবার হারা শুরু করলে ঘুরে দাঁড়াতে পারে না। ২০২৪ ও ২০২৫ বিপিএল রংপুর টানা ৮টিতে করে ম্যাচ জিতেছিল। কিন্তু ২০২৪ সালে টানা ৩ ম্যাচে হেরে দলটি টুর্নামেন্ট থেকে বিদায় নেয়, গত বছর হারে টানা ৫ ম্যাচে। এবার এরই মধ্যে হেরেছে টানা ৩টিতে? তবে কী…

আজ টিভিতে যা দেখবেন (৯ মার্চ ২০২৬)
কানাডার সব পণ্যে ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের
বাবর যদি তোমাদের মূল ব্যাটসম্যান হয়, তাহলে টি-টুয়েন্টি খেলার দরকার নেই
ছেলেকে এলবিডব্লু দিয়ে ইতিহাস গড়েছিলেন যে বাবা
২ ওভারে উইকেটশূন্য সাকিব, তবুও জিতল তাঁর দল
Share This Article
Facebook Email Print
বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

সর্বশেষ

‘মোদি ট্রাম্পকে ফোন করেননি’, তাই কি ভেস্তে গেছে দুদেশের বাণিজ্য চুক্তি  
জানুয়ারি ৯, ২০২৬
বিসিবির নতুন টুর্নামেন্টের ঘোষণা, ক্রিকেটারদের আন্দোলনের ডাক
ডিসেম্বর ২৯, ২০২৫
বিএনপির ৬ নেতার জন্য সুখবর
জানুয়ারি ৮, ২০২৬
এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করছে বাংলাদেশ
জানুয়ারি ২২, ২০২৬
ভারতে বসে হাসিনার বিবৃতি, এবার দিল্লিকে যে বার্তা দিলেন পররাষ্ট্র উপদেষ্টা
জানুয়ারি ২২, ২০২৬
জাতীয় সংগীত আমাদেরকে প্রেমের চেতনায় উজ্জীবিত হতে শেখায় –মামুন মাহমুদ
নভেম্বর ২৯, ২০২৫
টক অফ দ্যা টাউনঃ মাসুদুজ্জামান  “না” এড. শাখাওয়াত হোসেন খান
ডিসেম্বর ২০, ২০২৫

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
শিক্ষা

শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা থেকে শুক্র-শনি বাদ দেওয়ার দাবি

Dailynarayanganj24
Dailynarayanganj24
জানুয়ারি ২২, ২০২৬
বলিউড প্রেম নিয়ে ভুল বার্তা দেয়, জিনাতের কড়া সমালোচনা
তাঁকে শেষ করে দেওয়ার কঠিন চেষ্টা হয়েছে: কনকচাঁপা
বাণিজ্যচুক্তি বাস্তবায়ন ও প্রতিরক্ষা চুক্তি করার আহ্বান জানালেন ট্রাম্প
টি–টুয়েন্টি বিশ্বকাপ নিয়ে উত্তাপের মধ্যেই ভারতের বিপক্ষে খেলতে নামছেন বাংলাদেশের যুবারা
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?